Job · বাইবেল (বাংলা)

Job 33

1তাই এখন, ইয়োব, 1 আমি আপনাকে অনুনয় করি, 1 আমার কথা শুনুন; আমার সমস্ত কথা শুনুন। 1

2এখন দেখুন, আমি আমার মুখ খুলেছি; 1 আমার জিভ আমার মুখের ভিতরে কথা বলেছে। 1

3আমার কথা আমার হৃদয়ের ন্যায়পরায়ণতার বাক্য বলবে; 1 আমার ঠোঁট যা জানে, তারা অকপটে তা বলবে। 1

4ঈশ্বরের আত্মা আমায় বানিয়েছেন; 1 সর্বশক্তিমানের নিঃশ্বাস আমায় জীবন দিয়েছে। 1

5যদি আপনি পারেন, আমায় উত্তর দিন; 1 আপনার কথা আমার সামনে সাজিয়ে রাখুন 1 এবং উঠে দাঁড়ান। 1

6দেখুন, আমিও ঠিক আপনার মত ঈশ্বরের চোখে; 1 আমিও মাটি থেকেই তৈরী। 1

7দেখুন, আমার আতঙ্ক আপনাকে ভয় পাওয়াবে না; 1 না আমার চাপ আপনার কাছে খুব ভারী হবে। 1

8আপনি আমার কানের কাছে কথা বলেছেন; 1 আমি আপনার কথার আওয়াজ শুনেছি, 1

9আমি শুচি এবং পাপ বিহীন; 1 আমি নির্দোষ এবং আমার মধ্যে কোন পাপ নেই। 1

10দেখুন, ঈশ্বর আমাকে আক্রমণ করার সুযোগ খোঁজেন; 1 তিনি আমায় তাঁর শত্রু মনে করেন। 1

11তিনি আমার পায়ে বেড়ি পরান; 1 তিনি আমার সমস্ত পথে দৃষ্টি রাখেন। 1

12দেখুন, আমি আপনাকে উত্তর দেব: এই বলে যে আপনি সঠিক নন, 1 কারণ ঈশ্বর মানুষের থেকে মহান। 1

13কেন আপনি তাঁর বিরুদ্ধে বিবাদ করছেন? 1 তিনি তাঁর মানুষের কোন কা + 33:13 তিনি তাঁর কোনো কাজের উত্তর দেন না জের হিসাব দেন না। 1

14কারণ ঈশ্বর একবার বলেন বরং, 1 দুবার বলেন, যদিও মানুষ তা লক্ষ্য করে না। 1

15স্বপ্নে, রাত্রির দর্শনে, যখন গভীর ঘুমে মানুষ আচ্ছন্ন হয়, 1 বিছানায় গভীর ভাবে ঘুমায় 1

16তখন ঈশ্বর মানুষের কান খোলেন 1 এবং সতর্কবার্তায় তাদের ভয় দেখান। 1

17মানুষকে তার পাপময় উদ্দেশ্য থেকে ফেরাতে 1 এবং তার থেকে অহঙ্কার দূরে রাখেন। 1

18ঈশ্বর গর্ত থেকে মানুষের জীবন বাঁচান, 1 মৃত্যু থেকে তার জীবন রক্ষা করেন। 1

19মানুষ তার বিছানায় ব্যাথায় শাস্তি পায়, 1 তার হাড়ের অবিরত অসম্ভব যন্ত্রণায়, 1

20যাতে তার জীবন খাবার ঘৃণা করে 1 এবং তার প্রাণ সুস্বাদু খাবার ঘৃণা করে। 1

21তা মাংস ক্ষয়ে চলে যায় যাতে তা দেখা না যায়; 1 তার হাড়, একদিন দেখা যেত না, 1 কিন্তু এখন বেরিয়ে পড়েছে। 1

22সত্যি, তার প্রাণ গর্তের কাছাকাছি, 1 তার জীবন তাদের হাতে যারা তা ধ্বংস করতে চায়। 1

23কিন্তু যদি সেখানে কোন স্বর্গদূত থাকে যে তার মধ্যস্থকারী হতে পারে, 1 একজন মধ্যস্থকারী, 1 একজন হাজার জনের মধ্যে থেকে, 1 তাকে দেখাতে কোনটা ঠিক কাজ, 1

24এবং যদি সেই স্বর্গদূত তার প্রতি সদয় হন এবং ঈশ্বরকে বলেন, 1 এই লোকটিকে গর্তে নেমে যাওয়া থেকে রক্ষা করুন; 1 আমি প্রায়শ্চিত্ত পেয়েছি, 1

25তখন তার মাংস বাচ্চাদের থেকেও সতেজ হবে; 1 সে তার যৌবন শক্তির দিনের ফিরে যাবে। 1

26সে ঈশ্বরের কাছে প্রার্থনা করবে 1 এবং ঈশ্বর তার প্রতি সদয় হবেন, 1 যাতে সে আনন্দের সাথে ঈশ্বরের মুখ দেখে। 1 ঈশ্বর সেই লোককে তাঁর ধার্ম্মিকতা দেবেন। 1

27তখন সেই লোক অন্য সমস্ত লোকের সামনে গান করবে 1 এবং বলবে, আমি পাপ করেছি 1 এবং যা ঠিক ছিল তা বিকৃত করেছি, 1 কিন্তু আমার পাপের জন্য কোন শাস্তি পাইনি। 1

28ঈশ্বর গর্তে নেমে যাওয়া থেকে আমার প্রাণকে রক্ষা করেছেন; 1 আমার জীবন আলো দেখবে। 1

29দেখ, ঈশ্বর এই সমস্ত একজন মানুষের জন্য করেছেন, 1 হ্যাঁ দুবার, এমনকি তিনবার করেছেন, 1

30তার জীবন নরক থেকে ফিরিয়ে আনতে, 1 যাতে সে জীবন্ত লোকেদের আলোয় আলোকিত হয়। 1

31ইয়োব, মনোযোগ দিন 1 এবং আমার কথা শুনুন; আপনি চুপ করে থাকুন 1 এবং আমি কথা বলব। 1

32যদি আপনার কোন কথা থাকে, 1 আমাকে বলুন; কথা বলুন, 1 কারণ আমি প্রমাণ করতে চাই যে আপনি ন্যায়ী। 1

33যদি না থাকে, তবে আমার কথা শুনুন; 1 চুপ করে থাকুন এবং আমি আপনাকে প্রজ্ঞা শিক্ষা দেব।

← Job 32Read In The App, Free →Job 34 →

Study Job 33

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142