Job 7
1পৃথিবীতে কি প্রত্যেক মানুষকে কঠোর পরিশ্রম করতে হয় না? 1 তার দিন গুলো কি ভাড়া করা মানুষের মত নয়? 1
2যেমন একজন দাস আগ্রহের সঙ্গে সন্ধ্যার ছায়ার অপেক্ষা করে, 1 যেমন একজন ভাড়া করা কাজের লোক তার মজুরীর চেষ্টা করে, 1
3তাই আমি কষ্টের মাসগুলো সহ্য করতে পেরেছি; 1 আমায় কষ্ট পূর্ণ রাতগুলো দেওয়া হয়েছে। 1
4যখন আমি শুই, আমি নিজেকে বলি, 1 কখন আমি উঠব এবং কখন রাত শেষ হবে? 1 আমি ছটফট করতে থাকি 1 এবং এখানে ওখানে ঘুরে বেড়াই যতক্ষণ না সকাল হয়। 1
5আমার মাংস পোকায় এবং মাটির ঢেলায় ঢাকা; 1 আমার চামড়ার ঘাগুলো শক্ত হয়ে ওঠেছে 1 এবং তারপর গলে গেছে 1 এবং আবার নতুন করে হয়েছে। 1
6তাঁতিদের তাঁত বোনা যন্ত্রের থেকেও আমার জীবনের আয়ু দ্রুতগামী; 1 তারা আশাহীন ভাবে শেষ হয়। 1
7ঈশ্বর, স্মরণ কর যে আমার জীবন শুধু শ্বাসমাত্র; 1 আমার চোখ আর কখন ভালো দেখতে পাবে না। 1
8ঈশ্বরের চোখ, যা আমায় দেখে, 1 আর আমায় দেখতে পাবে না; 1 ঈশ্বরের চোখ আমার ওপরে থাকবে, 1 কিন্তু আমার অস্তিত্ব থাকবে না। 1
9একটি মেঘ যেমন ক্ষয় পায় 1 এবং অদৃশ্য হয়ে যায়, 1 তাই যে পাতালে নেমে যায় সে আর উঠবে না। 1
10সে আর তার ঘরে ফিরবে না; 1 না তার জায়গা তাকে আর চিনবে। 1
11এই জন্য আমি আর আমার মুখ সংযত করব না; 1 আমি আমার আত্মার যন্ত্রণায় কথা বলব; 1 আমি আমার প্রাণের তিক্ততায় অভিযোগ করব। 1
12আমি কি সমুদ্র অথবা আমি কি সমুদ্রের দৈত্য, 1 যে তুমি আমার ওপর পাহারা বসিয়েছ রেখেছ? 1
13যখন আমি বলি, 1 আমার বিছানা আমায় আরাম দেবে 1 এবং আমার খাট আমার অভিযোগকে শান্ত করবে, 1
14তখন তুমি আমায় স্বপ্নে ভয় দেখাবে 1 এবং বিভিন্ন দর্শনে আমায় আতঙ্কিত করবে, 1
15তাতে আমার প্রাণ শ্বাসরোধ চায় 1 এবং আমার এই অস্থিকঙ্কাল অপেক্ষা মৃত্যু চায়। 1
16আমি আমার জীবন ঘৃণা করি; 1 আমি সব দিন বেঁচে থাকতে চাই না; 1 আমাকে একা থাকতে দাও কারণ আমার আয়ু বেকার। 1
17মানুষ কি, যে তোমায় তার দিকে মনোযোগ দিতে হবে, 1 যে তোমায় তার ওপর লক্ষ্য রাখতে হবে, 1
18যে তোমায় প্রত্যেক সকালে তাকে লক্ষ্য রাখতে হবে 1 এবং তাকে প্রত্যেক মুহূর্তে পরীক্ষা করতে হবে? 1
19কতকাল এটা তোমার সামনে থাকবে, 1 আমার থেকে চোখ সরাও, 1 তোমার সামনে আমায় কি একটু একা থাকতে দেবে না, 1 আমার নিজের থুতু গেলার জন্য? 1
20এমনকি যদিও আমি পাপ করেছি, 1 তাতে তোমার কি হয়, 1 কেন তুমি আমাকে তোমার লক্ষ্য বানালে, 1 যাতে আমি তোমার জন্য বোঝা হই? 1
21কেন তুমি আমার পাপ ক্ষমা কর না 1 এবং আমার অন্যায় নিয়ে নাও না? 1 কারণ আমি কি এখন ধূলোয় শুয়ে পরব; 1 তুমি আমায় যত্নসহকারে খুঁজবে, 1 কিন্তু আমার কোন অস্তিত্ব থাকবে না।