Job · বাইবেল (বাংলা)

Job 35

1আবার ইলীহূ কথা বলতে লাগলেন, বললেন, 1

2“আপনি কি মনে করেন আপনি নির্দোষ? 1 অপনি কি মনে করেন, ‘আমি ঈশ্বরের থেকেও বেশি ধার্মিক?’ 1

3কারণ আপনি বলেন, 1 ‘এটা আমার জন্য কি উপকার যে আমি ধার্মিক? 1 যদি আমার পাপ ধার্মিকতার থেকে বেশি থাকে, 1 তবে এতে আমার এখন কি লাভ?’ 1

4আমি আপনাকে উত্তর দেব, 1 দুজনকেই, আপনাকে 1 এবং আপনার বন্ধুদের উত্তর দেব। 1

5আকাশের দিকে দেখুন 1 এবং এটা দেখুন; আকাশ দেখুন, 1 যা আপনার থেকে উঁচু। 1

6যদি আপনার পাপ থাকে, 1 তবে আপনি ঈশ্বরের কি ক্ষতি করবেন? 1 যদি আপনার পাপ অনেক বেশি হয়, 1 আপনি তাঁর কি করবেন? 1

7যদি আপনি ধার্মিক হন, 1 আপনি তাকে কি দেবেন? 1 তিনি আপনার হাত থেকে কি গ্রহণ করবেন? 1

8আপনার পাপ একজন মানুষকে আঘাত করতে পারে, 1 যেমন আপনি একজন মানুষ 1 এবং আপনার ধার্ম্মিকতা হয়ত অন্য একজন মানুষকে লাভ দিতেপারে। 1

9অনেক অত্যাচারের জন্য, লোকেরা কাঁদে; 1 শক্তিশালী মানুষদের হাত থেকে উদ্ধারের জন্য তারা সাহায্য চায়। 1

10কিন্তু কেউ বলে না, ‘আমার সৃষ্টি কর্তা ঈশ্বর কোথায়, 1 যিনি রাতে গান দেন, 1

11যিনি পৃথিবীর পশুদের থেকেও আমাদের বেশি শিক্ষা দেন 1 এবং যিনি আকাশের পাখিদের থেকেও আমাদের বেশি জ্ঞানবান করেন?’ 1

12সেখানে তারা কাঁদে ওঠে, কিন্তু ঈশ্বর কোন উত্তর দেন না, 1 মন্দ মানুষের গর্বের জন্য উত্তর দেন না। 1

13নিশ্চিত ভাবে ঈশ্বর মূর্খতার কান্না শোনেন না; 1 সর্বশক্তিমান এটায় মনোযোগ দেবেন না। 1

14যদি আপনি বলেন যে আপনি তাঁকে দেখেন নি 1 তবে কত কম উত্তর তিনি আপনাকে দেবেন, 1 যে আপনার বিচার তাঁর সামনে 1 এবং আপনি তাঁর জন্য অপেক্ষা করছেন! 1

15তিনি কখনও কাউকে রাগের বশে শাস্তি দেননি 1 এবং তিনি লোকেদের গর্বের বিষয়ে খুব বেশি চিন্তিত নন। 1

16তাই ইয়োব শুধু মূর্খতায় কথা বলার জন্য মুখ খুলেছেন; 1 তিনি জ্ঞান বিহীন অনেক কথা বলেন।”

← Job 34Read In The App, Free →Job 36 →

Study Job 35

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142