Job · বাইবেল (বাংলা)

Job 39

1পাহাড়ের বুনো ছাগল কখন তাদের বাচ্চার জন্ম দেবে তুমি কি জান? 1 হরিণ কখন তার বাচ্চার জন্ম দেবে সেই দিন নির্ণয় করতে পার? 1

2তুমি কি তাদের গর্ভ মাস গুনতে পার? 1 তুমি কি সেই দিন জান কখন তারা তাদের বাচ্চার জন্ম দেয়? 1

3তারা গুড়ি মারে এবং তাদের বাচ্চার জন্ম দেয় 1 এবং তারপর তাদের প্রসব যন্ত্রণা শেষ হয়। 1

4তাদের বাচ্চারা বলবান হয় এবং খোলা মাঠে বড় হয়; 1 তারা বেরিয়ে যায় এবং আর ফিরে আসে না। 1

5কে বুনো গাধাকে স্বাধীনভাবে যেতে দিয়েছে? 1 কে দ্রুতগামী গাধার বাঁধন খুলে দিয়েছে, 1

6আমি মরুভূমিকে তার ঘর বানিয়েছি, 1 লবনভূমিকে তার ঘর বানিয়েছি? 1

7সে শহরের আন্দোলনে অবজ্ঞায় হাঁসে; 1 সে চালকের আওয়াজ শোনে না। 1

8তার চারণভূমির মত সে পাহাড়ের ওপরে ঘুরে বেড়ায়; 1 সেখানে সে সবুজ চারাগাছ খোঁজে খাওয়ার জন্য। 1

9বুনো ষাঁড় কি তোমার সেবা করে খুশি হবে? 1 সে কি তোমার যাবপাত্রের কাছে থাকতে রাজি হবে? 1

10একটা দড়ি দিয়ে, তুমি কি সেই ষাঁড়কে বশ করে হাল দেওয়াতে পারবে? 1 সে কি তোমার জন্য উপত্যকায় মই দেবে? 1

11তুমি কি তাকে বিশ্বাস করবে কারণ তার শক্তি অনেক? 1 তুমি কি তোমার কাজ তার ওপর ছেড়ে দেবে করার জন্য? 1

12তুমি কি তার ওপর নির্ভর করবে তোমার শস্য ঘরে আনার জন্য, 1 তোমার খামারে শস্য জড়ো করার জন্য? 1

13উঠপাখির ডানা গর্বের সঙ্গে ঝাপটায়, 1 কিন্তু তার ডানা এবং পালক কি ভালবাসার? 1

14সে তার ডিম মাটিতে পাড়ে 1 এবং সে সেগুলোকে ধূলোয় গরম হতে দেয়; 1

15সে ভুলে যায় যে পায়ের তলায় সেগুলো চূর্ণ হতে পারে 1 অথবা সে ভুলে যায় যে বন্য পশু সেগুলোকে মাড়াতে পারে। 1

16সে তার বাচ্চাদের সঙ্গে কঠোর ব্যবহার করে যেন সেই বাচ্চাগুলো তার নয়; 1 সে ভয় পায় না যে তার সমস্ত পরিশ্রম বৃথা যেতে পারে, 1

17কারণ ঈশ্বর তাকে জ্ঞান থেকে বঞ্চিত করেছেন 1 এবং তাকে কোন বুদ্ধি দেন নি। 1

18যখন সে খুব দ্রুতগতিতে দৌড়ায়, 1 সে ঘোড়া এবং তার চালকের প্রতি অবজ্ঞায় হাসে। 1

19তুমি কি ঘোড়াকে তার শক্তি দিয়েছ? 1 তুমি কি তার ঘাড়ে কেশর দিয়েছ? 1

20কখনও কি তুমি তাকে পঙ্গপালের মত লাফান করিয়েছ? 1 তার চিঁহিহি শব্দ ভয়ঙ্কর। 1

21সে পরাক্রমে পা ফেলে এবং তার শক্তিতে আনন্দ করে; 1 সে অস্ত্রের সঙ্গে দেখা করতে যায়। 1

22সে ভয়কে উপহাস করে এবং সে আতঙ্কিত হয় না; 1 সে খড়গ থেকে মুখ ফেরায় না। 1

23তীরের ঝুমঝুমি তার বিরুদ্ধে শব্দ করে, তা সঙ্গে ধারালো বর্শা 1 এবং বল্লম শব্দ করে। 1

24সে উগ্রতায় এবং রাগে ভূমি খেয়ে ফেলে; 1 শিঙ্গার আওয়াজ শুনলে, 1 সে এক জায়গায় দাঁড়িয়ে থাকতে পারে না। 1

25যখনই শিঙ্গা আওয়াজ করে, সে বলে, 1 ওহো! সে দূর থেকে যুদ্ধের গন্ধ পায় সেনাপতিদের গর্জ্জন 1 এবং চিত্কার শুনে। 1

26তোমার জ্ঞানের দ্বারাই কি বাজপাখি উড়ে, 1 দক্ষিণে দিকে সে তার ডানা মেলে? 1

27তোমার আদেশেই কি ঈগল উপরে ওঠে 1 এবং উঁচু জায়গায় তার বাসা বানায়? 1

28সে দূরারোহ পাহাড়ের গায়ে থাকে 1 এবং এক সুরক্ষিত আশ্রয়ে, 1 পাহাড়ের চূড়ায় তার ঘর বানায়। 1

29সেখান থেকে সে তার শিকার খোঁজে; 1 তার চোখ অনেক দূর থেকে তাদের দেখতে পায়। 1

30তার বাচ্চারাও রক্ত পান করে; 1 যেখানে মরা মানুষ, সেখানে সেও থাকে।”

← Job 38Read In The App, Free →Job 40 →

Study Job 39

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142