Job · বাইবেল (বাংলা)

Job 20

1তারপর নামাথীয় সোফর উত্তর দিলেন এবং বললেন, 1

2“আমার চিন্তা আমায় দ্রুত উত্তর দিতে বাধ্য করে 1 কারণ আমি ভীষণভাবে উদ্বিগ্ন। 1

3আমি তোমাদের থেকে ধমক শুনেছি যা আমায় লজ্জায় ফেলেছে, 1 কিন্তু একটি আত্মা যা আমার বোধশক্তির বাইরে আমায় উত্তর দেয়। 1

4তোমরা কি এই সত্য প্রাচীনকাল থেকে জান না, 1 যখন ঈশ্বর পৃথিবীতে মানুষকে স্থাপিত করে ছিলেন, 1

5পাপীদের আনন্দ ক্ষণস্থায়ী 1 এবং অধার্মিকদের আনন্দ কিছু দিনের র জন্য থাকে, 1

6যদিও তার উচ্চতা আকাশ পর্যন্ত পৌঁছোয় 1 এবং তার মাথা মেঘ পর্যন্ত পৌঁছোয়, 1

7তবুও সেরকম ব্যক্তি তার নিজের মলের মত চিরকালের জন্য ধ্বংস হবে; 1 যারা তাকে দেখেছে তারা বলবে, 1 ‘কোথায় সে?’ 1

8সে স্বপ্নের মত উড়ে যাবে আর পাওয়া যাবে না; 1 সত্যি, তাকে রাতের দর্শনের মত তাড়িয়ে দেওয়া হবে। 1

9সেই চোখ যা তাকে দেখেছে আর তাকে দেখবে না; 1 তার জায়গা তাকে আর দেখবে না। 1

10তার সন্তানেরা দরিদ্রদের কাছে ক্ষমা চাইবে; 1 তা + 20:10 বন্যা সমস্ত সম্পদ নিয়ে যাবে র হাত সন্তানগণ তার সম্পত্তি ফিরিয়ে দেবে। 1

11তার হাড় যৌবনের শক্তিতে পূর্ণ, 1 কিন্তু এটা তার সঙ্গে ধূলোয় শুয়ে পরবে। 1

12যদিও পাপাচার তার মুখে মিষ্টি, 1 সে তা তার জিভের নিচে লুকিয়ে রাখে, 1

13যদিও সে এটা ধরে রাখে 1 এবং এটাকে যেতে দেয় না কিন্তু এটা তার মুখে রাখে। 1

14সেই খাবার তার পেটের ভিতরে তিতো হয়; 1 এটা তার ভিতরে বিষধর সাপের বিষে পরিণত হয়। 1

15সে ধনসম্পদ গিলেছে, 1 কিন্তু সে তা আবার বমি করে দেবে; 1 ঈশ্বর তার পেট থেকে তা বার করবেন। 1

16সে বিষধর সাপের বিষ চুষেবে; 1 বিষধর সাপের জিভ তাকে মেরে ফেলবে। 1

17সে নদীদের দেখে আনন্দ পাবে না 1 এবং মধু ও মাখনের স্রোত দেখে আনন্দ পাবে না। 1

18সে কি জন্য পরিশ্রম করেছে, তাকে ফিরিয়ে দিতে হবে; 1 সে তা গিলতে পারবে না; 1 সে তার সম্পত্তির ওপর আনন্দ করতে পারবে না যা সে পেয়েছে। 1

19কারণ সে দরিদ্রদের অত্যাচার এবং অবহেলা করেছে; 1 যে বাড়ি সে বানায়নি সেই বাড়ি সে জোর করে লুট করত। 1

20কারণ সে জানত তার নিজের শান্তি নেই, 1 তার কোন কিছু রক্ষা করার ক্ষমতা থাকবে না যাতে সে আনন্দ পায়। 1

21কোন কিছুই বাকি নেই যা সে খেয়ে ফেলেনি; 1 এই জন্য তার উন্নতি টিকবে না। 1

22তার সম্পত্তির আধিক্যের জন্য সে বিপদে পরবে; 1 যারা দারিদ্রতায় রয়েছে তাদের প্রত্যেকের হাত তার ওপর আসবে। 1

23যখন সে প্রায় তার পেট ভরিয়ে ফেলেছে, 1 তখন ঈশ্বর তাঁর প্রচন্ড ক্রোধ তার ওপরে নিক্ষেপ করবেন; 1 তার খাবার দিনের ঈশ্বর তা তার ওপর বর্ষাবেন। 1

24যদিও সেই ব্যক্তি লোহার অস্ত্র থেকে পালাবে, 1 কিন্তু পিতলের ধনুক তাকে আঘাত করবে। 1

25তীর তার পিঠ ভেদ করবে 1 এবং বেরিয়ে আসবে; সত্যি, 1 তীরের চকচকে আগাটা তার যকৃত থেকে বেরিয়ে আসবে; 1 আতঙ্ক তার ওপরে আসবে। 1

26তার সম্পত্তির জন্য সম্পূর্ণ অন্ধকার সঞ্চিত হয়; 1 বিনা হওয়াতেই আগুন তাকে গ্রাস করবে; 1 এটা তার তাঁবুতে থাকা বাকি জিনিসগুলি গ্রাস করবে। 1

27আকাশ তার অপরাধ প্রকাশ করবে 1 এবং সাক্ষী হিসাবে পৃথিবী তার বিরুদ্ধে উঠবে। 1

28বন্যা তার ঘরের সম্পত্তি নিয়ে উবে যাবে; 1 ঈশ্বরের ক্রোধের দিনের তার সম্পত্তি ভেসে যাবে। 1

29ঈশ্বর থেকে এটাই পাপী মানুষের অংশ, 1 ঈশ্বরের মাধ্যমে তার জন্য উত্তরাধিকার সঞ্চিত রয়েছে।”

← Job 19Read In The App, Free →Job 21 →

Study Job 20

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142