Job 37
1“সত্যি, এটাতে আমার হৃদয় কাঁপছে; 1 এটা তার জায়গা থেকে সরে গেছে। 1
2ওহে শোন, ঈশ্বরের গলার আওয়াজ শোন, 1 সেই আওয়াজ যা তাঁর মুখ থেকে বের হয়। 1
3তিনি এটা সমস্ত আকাশের নিচে পাঠান 1 এবং তিনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত তাঁর বিদ্যুতের ঝলক পাঠান। 1
4এটার পরে তাঁর স্বর গর্জিত হয়; 1 তাঁর মহিমার রবে তিনি বজ্রধ্বনি করেন; 1 যখন তাঁর রব শোনা যায়, তিনি তাদের বাধা দেন না। 1
5ঈশ্বর তাঁর রবে আশ্চর্য্যরূপে গর্জন করেন; 1 তিনি মহান কাজ করেছেন যা আমরা বুঝতে পারি না। 1
6কারণ তিনি তুষারকে বলেন, পৃথিবীতে পড়, 1 একইভাবে বৃষ্টিকেও বলেন, 1 এক মহা বৃষ্টির ধারা হয়ে পড়তে। 1
7তিনি প্রত্যেক মানুষের হাত মুদ্রাঙ্কিত করেন, 1 যাতে সমস্ত মানুষ যাদের তিনি বানিয়েছেন তারা তাঁর কাজ দেখতে পায়। 1
8তখন পশুরা লুকাবে এবং তারা তাদের গুহায় থাকবে। 1
9দক্ষিণে দিকের ঘর থেকে ঝড় আসে 1 এবং উত্তর দিক থেকে ঝড়ো হাওয়ায় ঠান্ডা আসে। 1
10ঈশ্বরের নিঃশ্বাসের দ্বারা বরফ দেওয়া হয়েছে; 1 বিস্তৃত জল ধাতুর মত জমে গেছে। 1
11সত্যি, তিনি ঘন মেঘকে জলে ভরেন; 1 তিনি তাঁর বিদ্যুতের ঝলক মেঘের মধ্যে দিয়ে ছড়িয়ে দেন। 1
12তিনি তাঁর পরিচালনায় মেঘেদের ঘুরান, 1 যাতে তারা তাঁর আদেশ অনুযায়ী কার্য্য করে, 1 সমস্ত পৃথিবীর উপরে করে। 1
13তিনি এসমস্ত ঘটান, কখনও এটা শাসনের জন্য, 1 কখনও তাঁর নিজের দেশের জন্য 1 এবং কখনও চুক্তির বিশ্বস্ততার জন্য ঘটান। 1
14হে ইয়োব, এটা শুনুন, স্থির হন 1 এবং ঈশ্বরের আশ্চর্য্য কাজের বিষয়ে চিন্তা করুন। 1
15আপনি কি জানেন ঈশ্বর কীভাবে তাঁর ইচ্ছা মেঘেদের উপরে রাখেন 1 এবং বিদ্যুতকে তার মধ্যে তীব্র গতিতে ছোটান? 1
16আপনি কি মেঘেদের দোলন বোঝেন, 1 ঈশ্বরের আশ্চর্য্য কাজ বোঝেন, কে জ্ঞানে সিদ্ধ? 1
17যখন দক্ষিণী বাতাসের জন্য পৃথিবী স্তব্ধ, 1 তখন কেন আপনার বস্ত্র গরম হয়? 1
18আপনি কি তাঁর মত আকাশকে বাড়াতে পারেন যেমন তিনি পারেন সেই আকাশ, 1 যা ছাঁচে ঢালা আয়নার মত শক্ত? 1
19আমাদের শেখান তাঁকে আমরা কি বলব, 1 কারণ আমাদের মনের অন্ধকারের জন্য আমরা আমাদের অভিযোগ রাখতে পারি না। 1
20তাঁকে কি বলা হবে যে আমি তার সঙ্গে কথা বলতে চাই? 1 কেউ কি কবলিত হতে চাইবে? 1
21যখন বাতাস বয়ে আকাশ পরিষ্কার হয়, 1 তখন লোকেরা আকাশে জ্বলজ্বল করা সূর্য্যের দিকে তাকাতে পারে না। 1
22উত্তর দিক থেকে সোনার সমারোহ আসে ঈশ্বরের উপরে ভয়ঙ্কর মহিমা থাকে। 1
23সর্বশক্তিমানের সম্বন্ধে, 1 আমরা তাঁকে খুঁজে পেতে পারি না; 1 তিনি পরাক্রম এবং ধার্ম্মিকতায় মহান। 1 তিনি লোকেদের অত্যাচার করেন না। 1
24এই জন্য, লোকেরা তাঁকে ভয় পায়। 1 যারা নিজেদের জ্ঞানী মনে করে তিনি তাদের প্রতি মনোযোগ দেন না।”