Job · বাইবেল (বাংলা)

Job 28

1নিশ্চিত সেখানে রূপার খনি আছে, 1 যেখানে তারা সোনাও পরিষ্কার করে। 1

2লোহা মাটি থেকে বার করা হয়, 1 তামা পাথর থেকে গলিয়ে বার করা হয়। 1

3একজন মানুষ অন্ধকার শেষ করেন 1 এবং সেই পাথর দুর্বোধ্য 1 এবং ঘন অন্ধকার জায়গা থেকে তার সমস্ত শক্তি দিয়ে খুঁজে বার করে। 1

4লোকেরা যেখানে বাস করে তার থেকে দূরে সে একটি খাদ খোঁড়ে, 1 সেই জায়গা যা মানুষ ভুলে গেছে, 1 সে লোকেদের থেকে দূরে ঝুলত এবং দুলতো 1 এবং সে এখানে ওখানে ঘুরত। 1

5যেমন পৃথিবী থেকে শস্য উত্পাদন হয়, 1 তার গোড়া আগুনে পুড়িয়ে দেওয়া হয়। 1

6তার পাথর যেখানে নীলকান্ত মণি পাওয়া যায় 1 এবং এটার ধূলোয় সোনা থাকে। 1

7না কোন শিকারী পাখি এটার পথ জানে, 1 না বাজপাখির চোখ এটা দেখেছে। 1

8গর্বিত পশুরাও সেই রকম পথ দিয়ে হাঁটে নি, 1 না ভয়ঙ্কর সিংহ সেখান দিয়ে গেছে। 1

9মানুষ শক্ত পাথরের ওপর তার হাত রাখে; 1 সে পাহাড়দের সমূলে উল্টিয়ে ফেলে। 1

10সে পাথরের মধ্যে দিয়ে নালা কাটে; 1 তার চোখ সেখানকার সমস্ত মূল্যবান জিনিস দেখে। 1

11সে ঝর্নাদের বাঁধে যাতে তারা চলে না যায়; 1 যা কিছু সেখানে লুকান সে তা আলোয় নিয়ে আসে। 1

12প্রজ্ঞা কোথায় পাওয়া যাবে? 1 বুদ্ধির স্থানই বা কোথায়? 1

13মানুষ এর মূল্য জানে না; 1 না এটা জীবিতদের দেশে পাওয়া যায়। 1

14গভীর জলরাশি বলে, 1 এটা আমার মধ্যে নেই; সমুদ্র বলে, 1 এটা আমার কাছে নেই। 1

15এটা সোনা দিয়ে পাওয়া যায় না; 1 না রূপা এটার দাম নির্ধারণ করতে পারে। 1

16ওফীরের সোনাও এটার সমান নয়, 1 অনেক দামী মনি বা নীলকান্ত মণিও এটার সমান নয়। 1

17সোনা এবং কাঁচ এটার দামের সমান নয়; 1 না এটা খাঁটি সোনার গয়নার সঙ্গে পরিবর্তন করা যায়। 1

18তার কাছে প্রবাল এবং কাঁচের কথা উল্লেখ করা যায় না; 1 সত্যি, প্রজ্ঞার দাম চুনির থেকেও বেশি। 1

19কূশ দেশের পোখরাজ এটার সমান নয়; 1 না এটা খাঁটি সোনার সমান। 1

20অতএব, কোথা থেকে, প্রজ্ঞা আসবে? 1 বুদ্ধির স্থানই বা কোথায়? 1

21প্রজ্ঞা সমস্ত সজীব প্রাণীর চোখ থেকে গুপ্ত 1 এবং এটা আকাশের পাখিদের থেকেও গোপন। 1

22ধ্বং + 28:22 পরিত্যক্ত স এবং মৃত্যু বলে, 1 আমরা নিজের কানে এটার বিষয়ে একটা গুজব শুনেছি। 1

23ঈশ্বর এটার পথ বোঝেন; 1 তিনি এটার জায়গা জানেন। 1

24কারণ তিনি পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত দেখেন 1 এবং আকাশের নিচের সব কিছু দেখেন। 1

25অতীতে, তিনি বাতাসের শক্তি নিরূপন করলেন 1 এবং জলের পরিমাণ মাপলেন। 1

26তিনি বৃষ্টির জন্য আদেশ করলেন 1 এবং বর্জ-বিদ্যুতের জন্য পথ তৈরী করলেন। 1

27তখন তিনি প্রজ্ঞাকে দেখলেন 1 এবং এটার ঘোষণা করলেন; 1 সত্যি, তিনি এটা প্রতিষ্ঠা করলেন 1 এবং তিনি এটার পরীক্ষা করলেন। 1

28তিনি লোকেদের বললেন, 1 দেখ, প্রভুর ভয় সেটা প্রজ্ঞা; 1 মন্দ থেকে দূরে সরে যাওয়াই হল বুদ্ধি।

← Job 27Read In The App, Free →Job 29 →

Study Job 28

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142