Job 9
1তারপর ইয়োব উত্তর দিলেন এবং বললেন, 1
2বাস্তবিক, 1 আমি জানি যে এটাই সত্যি। 1 কিন্তু কি করে একজন লোক ঈশ্বরের কাছে ধার্মিক হতে পারে? 1
3যদি সে ঈশ্বরের সঙ্গে তর্ক করতে চায়, 1 সে তাঁকে হাজার বারেও একবার উত্তর দিতে পারে না। 1
4ঈশ্বর হৃদয়ে জ্ঞানী এবং বলশালী শক্তিতে; 1 কে কবে তাঁর বিরুদ্ধে নিজেকে কঠিন করছে 1 এবং সফল হয়েছে? 1
5তিনি যিনি পাহাড় সরিয়ে দেন কাউকে সাবধান না করেই, 1 যখন তিনি তাঁর রাগে তাদের উল্টিয়ে ফেলেন, 1
6তিনি যিনি পৃথিবীকে তার জায়গা থেকে নাড়ান 1 এবং তার ভিত গুলো কাঁপান। 1
7ইনি সেই একই ঈশ্বর যিনি সূর্যকে উঠতে বারণ করেন 1 এবং তা ওঠেনি এবং যিনি তারাদের ঢেকে দিয়েছেন, 1
8যিনি নিজেই আকাশকে প্রসারিত করেন 1 এবং যিনি সমুদ্রের ঢেউয়ের উপর হাঁটেন 1 এবং তাদের শান্ত করেন, 1
9যিনি সপ্তর্ষিমণ্ডল, কালপুরুষ, কৃত্তিকা (নক্ষত্র বিশেষ) 1 এবং দক্ষিণে নক্ষত্রপুঞ্জ বানিয়েছেন। 1
10ইনি সেই একই ঈশ্বর যিনি মহান কার্য ও ধারণাতীত কাজ করেছেন, 1 সত্যিই, অসংখ্য আশ্চর্য্য কাজ করেছেন। 1
11দেখ, তিনি আমার কাছ থেকে যান 1 এবং আমি তাঁকে দেখতে পাই না; 1 তিনি পাশ দিয়ে চলে যান, 1 কিন্তু আমি উপলদ্ধি করতে পারি না। 1
12যদি তিনি কোন ক্ষতিগ্রস্ত লোককে ধরেন, 1 কে তাঁকে বারণ করবে? 1 কে তাঁকে বলতে পারে, 1 আপনি কি করছেন? 1
13ঈশ্বর তাঁর রাগ ফিরিয়ে নেবেন না; 1 রাহাবের সাহায্যকারীরা তাঁর সামনে নত হয়। 1
14আমি তাঁকে কত কম উত্তর দিতে পারি, 1 আমি কেমন করে কথা বাছব তাঁর সঙ্গে তর্ক বিতর্ক করার জন্য? 1
15এমনকি যদিও আমি ধার্মিক হই, 1 আমি তাঁকে উত্তর দিতে পারব না; 1 আমি শুধু আমার বিচারকের কাছে দয়ার জন্য বিনতি করতে পারি। 1
16এমনকি যদিও আমি ডাকি 1 এবং তিনি আমায় উত্তর দেন, 1 আমি বিশ্বাস করতে পারব না যে তিনি আমার কথা শুনছিলেন। 1
17কারণ তিনি আমায় প্রচণ্ড ঝড়ে ভেঙে ফেলেন 1 এবং অকারণে আমার ক্ষত বৃদ্ধি করেন। 1
18তিনি এমনকি আমায় শ্বাস নেওয়ারও অনুমতি দেননি; 1 পরিবর্তে, তিনি আমায় তিক্ততায় পূর্ণ করেছেন। 1
19যদি আমরা শক্তির কথা বলি, 1 কেন, তিনি ক্ষমতাশালী! 1 এবং যদি আমরা ন্যায়বিচারের কথা বলি তিনি বলেন, 1 কে আমায় প্রশ্ন করবে? 1
20এমনকি যদিও আমি ধার্মিক হই, 1 আমার নিজের মুখ আমায় দোষী করবে; 1 এমনকি যদিও আমি নিখুঁত হই, 1 তবুও এটা আমায় অপরাধী প্রমাণ করবে। 1
21আমি সিদ্ধ, কিন্তু আমি আর আমার নিজের পরোয়া করি না; 1 আমি নিজে আমার জীবনকে ঘৃণা করি। 1
22সবই ত এক, এটা আমি কেন বলছি যে তিনি ধার্ম্মিককে 1 এবং পাপীকে একসঙ্গে ধ্বংস করবেন। 1
23যদি চাবুক হঠাৎ হত্যা করে, 1 তিনি নির্দোষের কষ্টে হাঁসবেন। 1
24পৃথিবী পাপীদের হাতে দেওয়া হয়েছে; 1 ঈশ্বর এর বিচারকদের মুখ ঢেকে দিয়েছেন। 1 যদি তা না হয় তবে কে এটা করেছে, 1 তাহলে তিনি কে? 1
25পত্রবাহকের থেকেও আমার দিন গুলো দ্রুতগামী; 1 আমার দিন গুলো উড়ে যায়; 1 তারা কোথাও মঙ্গল দেখতে পায় না। 1
26তারা নলখাগড়ার নৌকার মত দ্রুত 1 এবং তারা ঈগল পাখির মত দ্রুত যা হঠাৎ আক্রমণ করে শিকারের ওপর পড়ে। 1
27যদি আমি বলি যে আমি আমার অভিযোগের বিষয় ভুলে যাব, 1 যে আমি আমার মুখের বিষন্নতা দূর করব এবং খুশি হব, 1
28আমি আমার সব দুঃখের জন্য ভয় পাব 1 কারণ আমি জানি যে তুমি আমায় নির্দোষ মনে করবে না। 1
29আমি দোষী হব; তাহলে কেন, 1 আমি বৃথাই চেষ্টা করব? 1
30যদি আমি নিজেকে বরফ জলে ধুই 1 এবং আমার হাতকে চিরকালের মত সাবান দিয়ে পরিষ্কার করি। 1
31ঈশ্বর আমায় ডোবায় ডুবিয়ে দেবেন 1 এবং আমার নিজের কাপড় আমাকে ঘৃণা করবে। 1
32কারণ ঈশ্বর মানুষ নন, 1 যেমন আমি, যে আমি তাঁকে উত্তর দিতে পারি, 1 যে আমরা একসঙ্গে তাঁর বিচারস্থানে আসতে পারি। 1
33আমাদের মধ্যে কোন বিচারক নেই 1 যে আমাদের দুজনের উপর হাত রাখবেন। 1
34অন্য কোন বিচারক নেই 1 যে ঈশ্বরের লাঠি আমার ওপর থেকে সরাতে পারে, 1 যে তাঁর ভয়ানক ভীতি থেকে আমাকে সরিয়ে রাখে। 1
35তারপর আমি কি কথা বলব 1 এবং তাঁকে ভয় করব না। কিন্তু এখন যা অবস্থা, 1 আমি এটা করতে পারব না।