Job 15
1তারপর তৈমনীয় ইলীফস উত্তর দিলেন এবং বললেন, 1
2“একজন জ্ঞানী ব্যক্তি কি অকার্যকর জ্ঞানে উত্তর দেবে 1 এবং নিজেকে পূর্বীয় বাতাসে পূর্ণ করবে? 1
3সে কি মূল্যহীন কথায় তর্ক করবে 1 অথবা কথা দিয়ে সে কোন ভাল কাজ করতে পারে? 1
4সত্যি, তুমি ঈশ্বরের প্রতি সম্মান কমিয়ে দিয়েছ; 1 তুমি তাঁর উপাসনা বন্ধ করেছ, 1
5কারণ তোমার পাপ তোমার মুখকে শিক্ষা দেয়; 1 তুমি ধূর্ততার জিভ বেছে নিয়েছ। 1
6তোমার নিজের মুখ তোমায় দোষী করে, 1 আমি নই, সত্যি, তোমার নিজের ঠোঁট তোমার বিরুদ্ধে সাক্ষ্য দেয়। 1
7তুমি কি সেই প্রথম মানুষ যে জন্মেছিল? 1 পাহাড়ের আগে কি তোমার অস্তিত্ব ছিল? 1
8তুমি কি ঈশ্বরের গোপন জ্ঞানের কথা শুনেছ? 1 তুমি কি তোমার জন্য জ্ঞানকে সীমিত করেছ? 1
9তুমি কি জান যা আমরা জানি না? 1 তুমি কি বোঝো যা আমরা বুঝি না? 1
10আমাদের সঙ্গে পাকাচুল 1 এবং বৃদ্ধ লোকেরা দুই আছেন, 1 যারা তোমার বাবার থেকেও বৃদ্ধ। 1
11ঈশ্বরের সান্ত্বনা কি তোমার জন্য খুব সামান্য, 1 এমনকি সেই বাক্য তোমার প্রতি কোমল? 1
12কেন তোমার হৃদয় তোমাকে বিপথে নিয়ে যায়? 1 কেন তোমার চোখ মিটমিট করে, 1
13যাতে তুমি তোমার আত্মা ঈশ্বরের বিরুদ্ধে ফেরাও 1 এবং তোমার মুখ সেই ধরনের কথা বার করে 1
14মানুষ কি যে, সে পবিত্র হতে পারে? 1 যে একজন মহিলার থেকে জন্মেছে সে কে যে সে ধার্মিক হতে পারে? 1
15দেখ, ঈশ্বর এমনকি তাঁর পবিত্র লোকেও বিশ্বাস রাখে না; 1 সত্যি, আকাশও তাঁর দৃষ্টিতে পরিষ্কার নয়; 1
16সেই ব্যক্তি কত বেশি না জঘন্য 1 এবং দুর্নীতিগ্রস্থ, 1 একজন লোক যে জলের মত অপরাধ পান করে! 1
17আমি তোমায় দেখাব; আমার কথা শোন; 1 আমি যা দেখেছি তা তোমায় ঘোষণা করবে, 1
18সেই বিষয় যা জ্ঞানী লোকেরা তাদের বাবার থেকে পেয়েছে, 1 সেই বিষয় যা তাদের পূর্ব্বপুরুষেরা গোপন রাখে নি। 1
19এরাই তাদের পূর্বপুরুষ ছিল, 1 যাদেরকে শুধু এই দেশ দেওয়া হয়েছে 1 এবং যাদের মধ্যে কোন বিদেশী লোক ছিল না। 1
20পাপী লোক সারা জীবন ব্যথায় কষ্ট পায়, 1 অত্যাচারীদের বছরের সংখ্যা তার দুঃখভোগের জন্য রাখা আছে। 1
21আতঙ্কের শব্দ তার কানে আছে; 1 তার উন্নতির দিনের, ধ্বংসকারী তার ওপরে আসবে। 1
22সে ভাবে না যে সে অন্ধকার থেকে ফিরে আসবে; 1 তলোয়ার তার জন্য অপেক্ষা করছে। 1
23সে রুটির জন্য বিদেশে ঘুরে বেড়াবে, 1 বলে, ‘এটা কোথায়?’ সে জানে যে অন্ধকারের দিন উপস্থিত। 1
24দুঃখ এবং যন্ত্রণা তাকে ভয় দেখায়; 1 তারা তার বিরুদ্ধে প্রবল হয়, 1 যেমন একজন রাজা যুদ্ধের জন্য তৈরী হয়। 1
25কারণ সে ঈশ্বরের বিরুদ্ধে হাত বাড়িয়েছে 1 এবং সর্বশক্তিমানের বিরুদ্ধে অহঙ্কারীদের মত আচরণ করেছে, 1
26এই পাপী একগুঁয়ে মানুষেরা ঈশ্বরের বিরুদ্ধে দৌড়াছে, 1 তারা তাদের মোটা ঢাল নিয়ে দৌড়াচ্ছে। 1
27এটা সত্যি, এমনকি যদিও সে তার মুখ চর্বি দিয়ে ঢাকত 1 এবং তার কোমরে চর্বি জমাত, 1
28এবং জনশূন্য শহরে বাস করত, 1 সেই সব বাড়িতে বাস করত যাতে এখন কোন মানুষ বাস করে না 1 এবং যা ঢিবি হওয়ার জন্য তৈরী ছিল। 1
29সে ধনী হবে না; তার সম্পত্তি টিকবে না; 1 এমনকি তার ছায়াও পৃথিবীতে থাকবে না। 1
30সে অন্ধকার থেকে বেরবে না; 1 একটা আগুন তার শাখা গুলোকে শুকিয়ে দেবে; 1 ঈশ্বরের মুখের নিঃশ্বাসে সে চলে যাবে। 1
31সে অকার্যকর বিষয়ে বিশ্বাস না করুক, 1 নিজেকে ঠকাবে; কারণ অকার্যকারিতা তার পুরষ্কার হবে। 1
32এটা তার মৃত্যুর আগে ঘটবে; 1 তার শাখা সবুজ হবে না। 1
33আঙ্গুরের গাছের মত সে তার কাঁচা আঙ্গুর ঝড়াবে; 1 জিত গাছের মত সে তার ফুল ঝড়াবে। 1
34কারণ অধার্মিকদের মণ্ডলী বন্ধ্যা হবে; 1 তাদের ঘুষের তাঁবু আগুন গ্রাস করবে। 1
35তারা নষ্টামি গর্ভে ধারণ করে 1 এবং অপরাধ জন্ম দেয়; 1 তাদের গর্ভ প্রতারণা ধারণ করে।”