Job 26
1তখন ইয়োব উত্তর করলেন এবং বললেন, 1
2“যারা শক্তি নেই তাকে তুমি কেমন করে সাহায্য করলে! 1 যে হাতে শক্তি নেই সেই হাত তুমি কেমন করে রক্ষা করলে! 1
3যার জ্ঞান নেই তাকে তুমি কেমন পরামর্শ দিলে 1 এবং তাকে কেমন করে যুক্তিযুক্ত জ্ঞান প্রকাশ করলে! 1
4কার সাহায্যে তুমি এই সব কথা বলছ? 1 কার আত্মা এটা যা তোমার থেকে বেরিয়ে আসছে?” 1
5বিলদদ উত্তর দিল, 1 জলের ও তার বসবাসকারীদের নিচে মৃত্যু কাঁপে। 1
6পাতাল ঈশ্বরের সামনে নগ্ন; 1 ধ্বংস নিজেই ঢাকা নয় তাঁর বিরুদ্ধে। 1
7তিনি খালি স্থানের উপরে উত্তরভাগকে বাড়িয়েছেন 1 এবং পৃথিবীকে শূন্যের উপরে ঝুলিয়েছেন। 1
8তিনি ঘন মেঘে জলকে বেঁধেছেন, 1 কিন্তু মেঘরাশি তার ভারে ভেঙে পড়ে না। 1
9তিনি চাঁদের মুখ ঢেকে দেন 1 এবং তার ওপরে তাঁর মেঘ আচ্ছাদন করেন। 1
10তিনি জলের ওপরের স্তরে চক্রাকারে সীমারেখা খোদাই করেছেন, 1 যেমন আলো এবং অন্ধকারের মাঝখানে। 1
11স্বর্গের স্তম্ভ কাঁপে ওঠে 1 এবং তাঁর ধমকে চমকিয়ে ওঠে। 1
12তিনি সমুদ্রকে তাঁর শক্তিতে শান্ত করতেন; 1 তাঁর বুদ্ধিতে তিনি রাহাবকে ধ্বংস করেন। 1
13তাঁর নিঃশ্বাসে, তিনি আকাশ পরিষ্কার করেন; 1 আকাশ গুলির বিপর্যয় দূর করেন; 1 তাঁর হাত পালিয়ে যাওয়া সাপকে বিদ্ধ করেছিল। 1
14দেখ, এগুলি কিন্তু তাঁর আঙ্গুলের পথ; 1 তাঁর কত ছোট ফিসফিসানি আমরা শুনতে পাই! 1 তাঁর শক্তির গর্জ্জন কে বুঝতে পারে?