Job · বাইবেল (বাংলা)

Job 24

1কেন সর্বশক্তিমান পাপীদের বিচারের জন্য দিন ঠিক করে রাখেন না? 1 যারা তাঁকে জানে তারা কেন তাঁর বিচারের দিন দেখতে পায় না? 1

2যারা জমির সীমানা সরিয়ে দেয় 1 এবং যারা জোর করে পশুপাল নিয়ে যায় 1 এবং তাদের নিজেদের জমিতে রাখে। 1

3তারা পিতৃহীনদের গাধা কেড়ে নেয়; 1 তারা বিধবার গরু জামিন হিসাবে নিয়ে যায়। 1

4তারা দরিদ্রদের রাস্তা থেকে জোর করে তাড়িয়ে দেয়; 1 পৃথিবীর সমস্ত গরিবেরা নিজেদের লোকায় তাদের থেকে। 1

5দেখ, ঠিক মরুপ্রান্তের বুনো গাধার মত, 1 এই গরিব লোকেরা তাদের কাজে বাইরে যায়, 1 যত্ন করে খাবার খোঁজে; 1 জঙ্গল তাদের সন্তানদের জন্য খাবার যোগায়। 1

6গরিবরা রাতে লোকেদের জমিতে শস্য কাটে; 1 তারা পাপীদের ফসল ক্ষেত্র থেকে আঙ্গুর কুড়ায়। 1

7তারা কাপড় ছাড়া সারা রাতে শুয়ে থাকে; 1 শীতে ঢাকার তাদের কিছু নেই। 1

8তারা পাহাড়ের বৃষ্টিতে ভেজে 1 এবং থাকার জায়গার অভাবে পাথরে আশ্রয় নেয়। 1

9কেউ কেউ পিতৃহীন দরিদ্র বাচ্চাকে তার মায়ের বুক থেকে কেড়ে নেয় 1 এবং দরিদ্রদের থেকে তাদের বাচ্চা জামিন হিসাবে নিয়ে যায়। 1

10তারা কাপড়ের অভাবে উলঙ্গ হয়ে ঘুরে বেড়ায়; 1 যদিও তারা ক্ষুধার্ত, তারা অন্যের শস্যের আঁটি বয়। 1

11তারা এই পাপী লোকেদের দেওয়ালের ভিতরে তেল তৈরী করে; 1 তারা পাপী লোকেদের আঙ্গুর পেষণের ব্যবসা করে, 1 কিন্তু তারা তেষ্টায় কষ্ট পায়। 1

12শহরের মধ্যে লোকেরা কোঁকায়; 1 আহতদের প্রাণ চিত্কার করে, 1 কিন্তু ঈশ্বর তাদের প্রার্থনায় মনো + 24:12 ঈশ্বর ধনী লোকেদের অভিযুক্ত করবেন না যোগ করেন না। 1

13কিছু পাপী লোকেরা আলোর বিরুদ্ধে বিদ্রোহ করবে; 1 তারা এটার পথ জানবে না, 1 না তারা এটার পথে থাকবে। 1

14ভোরের আলোর সাথে খুনিরা ওঠে; 1 সে দরিদ্র এবং দীনহীনকে মেরে ফেলে; 1 রাতে সে চোরের মত। 1

15আবার, ব্যভিচারীদের চোখ সন্ধ্যার জন্য অপেক্ষা করে; 1 সে বলে, কোন চোখ আমায় দেখবে না। সে তার মুখ গোপন করে। 1

16পাপীরা অন্ধকারে লোকের ঘরে সিঁধ কাটে; 1 কিন্তু দিনের র আলোয় পাপীরা নিজেদের লুকিয়ে রাখে; 1 তারা আলো জানে না। 1

17কারণ তাদের সবার জন্য সকাল হল ঘন অন্ধকার; 1 তারা ঘন অন্ধকারের ভয়ানকতায় সুখী। 1

18যাইহোক, তারা দ্রুতগতিতে চলে যায়, 1 ঠিক জলের ওপরে ভেসে থাকা ফেনার মত; 1 তাদের জমির অংশ অভিশপ্ত; 1 তাদের আঙ্গুর ক্ষেতে কেউ কাজে যায় না। 1

19খরা এবং তাপ বরফ জলকে গ্রাস করে; 1 তেমনি পাতাল গ্রাস করে পাপীদেরকে। 1

20সেই গর্ভ যে তাকে জন্ম দিয়েছিল ভুলে যাবে; 1 তারা পোকাদের ভাল খাবার হবে; 1 তাকে আর মনে রাখা হবে না; 1 এই ভাবে, গাছের মত পাপাচার ভাঙ্গা হবে। 1

21পাপী নিঃসন্তান বন্ধ্যা স্ত্রীকে গ্রাস করে; 1 সে বিধবাদের কোন ভাল করে না। 1

22তবুও ঈশ্বর পরাক্রমীদের তাঁর শক্তি দিয়ে আকর্ষণ করেন; 1 তিনি ওঠেন এবং তাদের জীবন নিশ্চিত করেন না। 1

23ঈশ্বর তাদের সুরক্ষিত জায়গা দেন 1 এবং তারা সেই বিষয়ে খুশি; 1 কিন্তু তাদের পথে তাঁর দৃষ্টি আছে। 1

24এই লোকেরা এখনও গর্বিত, কেবল কিছুক্ষণের মধ্যে, 1 তারা চলে যাবে; সত্যি, 1 তাদের নত করা হবে; 1 তাদের একত্র করা হবে অন্যদের মত; 1 তারা শস্যের আগার মত কাটা যাবে। 1

25যদি তা না হয়, কে আমাকে মিথ্যাবাদী প্রমাণ করতে পারে; 1 কে আমার কথা মূল্যহীন করতে পারে?”

← Job 23Read In The App, Free →Job 25 →

Study Job 24

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142