Job · বাইবেল (বাংলা)

Job 38

1তারপর সদাপ্রভু ইয়োবকে ভয়ঙ্কর ঝড়ের মধ্যে থেকে ডাকলেন এবং বললেন, 1

2“এ কে যে জ্ঞানহীন কথা দ্বারা আমার পরিকল্পনায় অন্ধকার নিয়ে আসে? 1

3তুমি এখন পরুষের মত তোমার কোমর বাঁধ, 1 কারণ আমি তোমায় প্রশ্ন করব 1 এবং তুমি অবশ্যই আমায় উত্তর দেবে। 1

4যখন আমি পৃথিবীর ভিত স্থাপন করছিলাম তখন তুমি কোথায় ছিলে? 1 যদি তোমার অনেক বুদ্ধি থাকে, তবে আমায় বল। 1

5কে এর মাত্রা নির্ণয় করে? যদি তুমি জান, 1 আমায় বল। কে এটার ওপর মানদন্ডের দাগ টানে? 1

6কিসের ওপর এটার ভিত স্থাপন করা হয়েছে? 1 কে এটার কোনের পাথর স্থাপন করেছে? 1

7কখন ভোরের তারারা একসঙ্গে গান গেয়েছিল 1 এবং ঈশ্বরের সন্তানেরা আনন্দে চিত্কার করেছিল? 1

8কে কপাট দিয়ে সমুদ্রকে আটকাল যখন তা বেরিয়ে এসেছিল, 1 যেন তা গর্ভ থেকে বেরিয়ে এসেছিল 1

9যখন আমি মেঘকে তার বস্ত্র করলাম 1 এবং ঘন অন্ধকার দিয়ে তার পট্টি করলাম? 1

10যখন আমি এটার সীমা নিরূপন করলাম 1 এবং যখন আমি এটার খিল 1 এবং দরজা স্থাপন করলাম, 1

11এবং যখন আমি এটাকে বললাম, 1 তুমি এই পর্যন্ত আসতে পার, কিন্তু তার বেশি নয়; 1 এখানে তোমার গর্বের ঢেউ থামবে। 1

12তোমার জন্মের দিন থেকে, তুমি কি কখনও, 1 ভোর শুরু হওয়ার আদেশ দিয়েছ 1 এবং ভোরকে কি তার জায়গা জানিয়েছ। 1

13যাতে এটা পৃথিবীর প্রান্তগুলো ধরতে পারে, 1 যাতে পাপীরা এর থেকে ঝরে পরে? 1

14কাদামাটি যেমন সিলমোহরের দ্বারা পরিবর্তিত হয় 1 তেমন পৃথিবীর আকার পরিবর্তিত হয়েছে; 1 ভাঁজ করা কাপড়ের মত এটার ওপর সমস্ত জিনিস পরিষ্কার ভাবে প্রকাশ পায়। 1

15পাপীদের থেকে তাদের আলো নিয়ে নেওয়া হয়েছে; 1 তাদের উঁচু হাত ভাঙ্গা হয়েছে। 1

16তুমি কি সমুদ্রের জলের উত্স স্থলে গেছো? 1 তুমি কি সমুদ্রের গভীর তলে হেঁটেছ? 1

17মৃত্যুর দরজা কি তোমার কাছে প্রকাশ পেয়েছে? 1 তুমি কি মৃত্যুচ্ছায়ার দরজা দেখেছ? 1

18তুমি কি পৃথিবীর বিস্তার বুঝেছ? 1 তুমি যদি এ সমস্ত জান, তবে আমায় বল। 1

19আলোর বিশ্রাম স্থানে যাওয়ার পথ কোথায় যেমন অন্ধকারের জন্য, 1 তার বাসস্থান বা কোথায়? 1

20তুমি কি আলো এবং অন্ধকারকে তাদের কাজের জায়গায় পরিচালনা করতে পার? 1 তুমি কি তাদের জন্য তাদের ঘরের রাস্তা পেতে পার? 1

21নিঃসন্দেহে তুমি জান, 1 কারণ তুমি তখন জন্মেছিলে; 1 তোমার আয়ুর সংখ্যা অনেক! 1

22তুমি কি কখনও বরফের জন্য ভান্ডারগৃহে ঢুকেছ 1 অথবা তুমি কি কখনও শিলার জন্য ভান্ডারগৃহ দেখেছ, 1

23এই জিনিস গুলো যা আমি কষ্টের দিনের র জন্য রেখেছি, 1 সংগ্রাম এবং যুদ্ধের দিনের র জন্য রেখেছি? 1

24কোন পথে কোথায় আলো ভাগ হয় অথবা 1 কোথা থেকে পূর্বীয় বাতাস পৃথিবীর ওপর ছড়িয়ে পড়ে? 1

25অতিবৃষ্টির জন্য কে খাল কেটেছে, 1 অথবা কে বজ্র-বিদ্যুতের জন্য পথ তৈরী করেছে, 1

26যেখানে কোন লোক থাকে না সেখানে বৃষ্টির জন্য 1 এবং প্রান্তরে বৃষ্টির জন্য, যেখানে কেউ থাকে না, 1

27মরুভূমি এবং নির্জন এলাকার প্রয়োজন মেটানোর উদ্দেশ্যে 1 এবং নরম ঘাস অংকুরিত হওয়ার জন্য? 1

28বৃষ্টির পিতা কি কেউ আছে? 1 শিশিরবিন্দুর জন্মদাতাই বা কে? 1

29কার গর্ভ থেকে বরফ এসেছে? 1 আকাশের সাদা তুষারের জন্মদাতাই বা কে? 1

30জল নিজেদেরকে লুকায় 1 এবং পাথরের মতন হয়; গভীর জলতল কঠিন হয়। 1

31তুমি কি কৃত্তিকা নক্ষত্রের হার গাঁথতে পার, 1 অথবা কালপুরুষের বাঁধন খুলতে পার? 1

32তুমি কি নক্ষত্রপুঞ্জকে তাদের সঠিক দিনের প্রকাশ পেতে চালনা দিতে পার? 1 তুমি কি ভাল্লুককে তার বাচ্চাদের সঙ্গে পথ দেখাতে পার? 1

33তুমি কি আকাশের নিয়ম জান? 1 তুমি কি আকাশের নিয়ম পৃথিবীতে স্থাপন করতে পার? 1

34তুমি কি মেঘেদের ওপর তোমার স্বর তুলতে পার, 1 যাতে প্রচুর বৃষ্টিরজল তোমাকে ঢাকতে পারে? 1

35তুমি কি বিদ্যুতকে তাদের পথে পাঠাতে পার, 1 তারা তোমায় বলবে, আমরা এখানে? 1

36মেঘেদের মধ্যে কে জ্ঞান রেখেছে অথবা কুয়াশাকে কে বুদ্ধি দিয়েছে? 1

37কে তার দক্ষতায় মেঘেদের সংখ্যা গুনতে পারে? 1 কে আকাশের কলসি গুলোকে উল্টাতে পারে, 1

38যখন ধূলো শক্ত হয় 1 এবং মাটির তাল এক জায়গায় জমাট বাঁধে? 1

39সিংহীর জন্য কি তুমি শিকার করতে পার 1 অথবা তার যুবসিংহশাবকদের খিদে মেটাতে পার, 1

40যখন তারা তাদের গুহায় গুড়ি মেরে থাকে 1 এবং গুপ্ত জায়গায় শুয়ে অপেক্ষা করে? 1

41কে দাঁড়কাককে শিকার যুগিয়ে দেয়, 1 যখন তাদের বাচ্চারা ঈশ্বরের কাছে চিত্কার করে 1 এবং খাবারের অভাবের জন্য ঘুরতে থাকে?

← Job 37Read In The App, Free →Job 39 →

Study Job 38

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142