Job 4
1তারপর তৈমনীয় ইলীফস উত্তর দিল এবং বলল, 1
2যদি তোমার সঙ্গে কেউ কথা বলতে চায়, তুমি কি দুঃখ পাবে? 1 কিন্তু কে নিজেকে কথা বলা থেকে আটকাতে পারে? 1
3দেখ, তুমি অনেককে নির্দেশ দিয়েছ; 1 তুমি দুর্বল হাতকে সবল করেছ। 1
4তোমার কথা তাকে সাহায্য করেছিল যে পড়ে যাচ্ছিল, 1 তুমি অতি দুর্বল হাঁটু সবল করেছ। 1
5কিন্তু এখন সমস্যা তোমার কাছে এসেছে এবং তুমি দুর্বল হয়েছ; 1 এটা তোমাকে ছুঁয়েছে এবং তুমি সমস্যা পড়েছ। 1
6তোমার ঈশ্বর ভয় কি তোমার আত্মবিশ্বাস নয়; 1 তোমার সততা কি তোমার আশা নয়? 1
7এবিষয়ে ভাব, আমি তোমায় অনুরোধ করি: 1 কে কখন ধ্বংস হয়েছে যখন সে নির্দোষ? 1 অথবা কখন সৎ লোককে ধ্বংস করা হয়েছে? 1
8আমি যা লক্ষ্য করেছি তার ভিত্তিতে, 1 যারা অপরাধ চাষ করে এবং সমস্যা রোপণ করে, তারা তাই কাটে। 1
9ঈশ্বরের নিঃশ্বাসে তারা ধ্বংস হয়; 1 তাঁর প্রচণ্ড রাগে তারা নষ্ট হয়ে যায়। 1
10সিংহের গর্জ্জন, হিংস্র সিংহের গর্জ্জন, 1 যুবসিংহের দাঁত, সেগুলি ভাঙ্গা। 1
11বয়ষ্ক সিংহ খাদ্যের অভাবে ধ্বংস হয়; 1 সিংহীর বাচ্চারা চারিদিকে ছড়িয়ে পরে। 1
12একবার একটি ঘটনা গোপনে আমার কাছে আনা হল; 1 আমার কান এটার বিষয়ে একটা গুঞ্জন শুনল। 1
13রাতে স্বপ্ন দর্শনে ভাবনা আসে, 1 যখন লোকে গভীরভাবে ঘুমিয়ে পড়ে। 1
14ভয় ও কাঁপনি আমার ওপর এল 1 এবং আমার সমস্ত হাড় কাঁপিয়ে দিল। 1
15তারপর আমার মুখের সামনে দিয়ে বাতাস চলে গেল; 1 আমার শরীরের লোম দাঁড়িয়ে ওঠে। 1
16সেই আত্মা দাঁড়িয়ে রইল, 1 কিন্তু আমি এর আকৃতি নির্ধারণ করতে পারলাম না। 1 একটি আকৃতি আমার চোখের সামনে ছিল; 1 সেখানে নিস্তদ্ধতা ছিল 1 এবং আমি একটি কন্ঠস্বর শুনলাম যা বলল, 1
17নশ্বর মানুষ কি ঈশ্বরের থেকে বেশি ধার্মিক হতে পারে? 1 মানুষ কি তার সৃষ্টিকর্ত্তার থেকে বেশি শুদ্ধ হতে পারে? 1
18দেখ, যদি ঈশ্বর তাঁর দাসের ওপর বিশ্বাস না রাখেন; 1 যদি তিনি তাঁর দূতদের মূর্খতায় দোষী করেন, 1
19তাহলে এটা কত বেশি সত্য তাদের জন্য যারা মাটির ঘরগুলোতে বাস করে, 1 যার ভিত ধূলোতে গাঁথা, যে পোকার থেকেও আগে চূর্ণ হবে? 1
20সকাল ও সন্ধ্যের মধ্যে তারা ধ্বংস হয়; 1 তারা চিরকালের মত নষ্ট হয়, কেউ তাদের দেখে না। 1
21তাদের তাঁবুর দড়ি কি তাদের মধ্যে থেকে উপরে নেওয়া হয় না? 1 তারা মারা যায়, তারা মারা যায় অজ্ঞানতায়।