Job · বাইবেল (বাংলা)

Job 27

1ইয়োব আবার কথা বলা শুরু করল এবং বলল, 1

2“জীবন্ত ঈশ্বরের দিব্যি, 1 যে আমার ন্যায়বিচার নিয়ে গেছে, 1 সর্বশক্তিমান, যিনি আমার প্রাণ অস্থির বা তিক্ত করেছেন, 1

3যতদিন আমার জীবন আমাতে থাকে 1 এবং ঈশ্বর থেকে প্রাণবায়ু আমার নাকে থাকে, 1

4নিশ্চই আমার ঠোঁট অধার্মিকতার কথা বলবে না; 1 না আমার জিভ প্রতারণার কথা বলবে। 1

5এটা আমার থেকে দূরে থাকুক যে আমার স্বীকার করি যে তোমরা ঠিক; 1 আমার মৃত্যু পর্যন্ত, 1 আমি আমার সততা অস্বীকার করব না। 1

6আমি আমার ধার্ম্মিকতা ধরে থাকব এবং এটা ছাড়ব না; 1 আমার চিন্তা যতদিন আমি জীবিত থাকি আমাকে নিন্দা করবে না। 1

7আমার শত্রুরা পাপীদের মত হোক; 1 যারা আমার বিরুদ্ধে ওঠে, 1 তারা অধার্মিকদের মত হোক। 1

8কারণ অধার্ম্মিক যারা অন্যায় উপার্জন করে 1 এবং জীবন ধারন করে তাদের জন্য কি আশা আছে 1 যখন ঈশ্বর তার জীবন ধ্বংস করেন, 1 যখন ঈশ্বর তার প্রাণ নিয়ে নেন? 1

9ঈশ্বর কি তার কান্না শুনবেন, 1 যখন তার ওপর বিপদ আসবে? 1

10সে কি সর্বশক্তিমানে আনন্দ করবে 1 এবং সব দিন ঈশ্বরকে ডাকবে? 1

11আমি ঈশ্বরের হাতের বিষয়ে তোমাদের শিক্ষা দেব; 1 আমি সর্বশক্তিমানের চিন্তা গোপন করব না। 1

12দেখ, তোমরা সবাই নিজেরা এটা দেখেছ; 1 তাহলে কেন তোমরা এই সব বাজে কথা বলছ? 1

13এটাই পাপী মানুষদের ভাগ্য ঈশ্বর থেকে পাওয়া, 1 অত্যাচারীদের অধিকার যা সে সর্বশক্তিমানের কাছ থেকে পায়: 1

14যদি তার সন্তানেরা বৃদ্ধি পায়, 1 তবে তা তলোয়ারের জন্য; 1 তার সন্তানসন্ততি কখনও যথেষ্ট পরিমাণে খাবার পাবে না। 1

15যারা বাঁচবে তারা মহামারীতে কবরস্থ হবে 1 এবং তাদের বিধবারা তাদের জন্য কোন শোক করবে না। 1

16যদিও পাপী মানুষ ধূলোর মত রুপো ঢিবি করে 1 এবং বিধবারা কাদার মত কাপড় ঢিবি করে, 1

17সে ঢিবি করলেও, কিন্তু ধার্মিক তা পরে 1 এবং নির্দোষরা নিজেদের মধ্যে সেই রূপা ভাগ করে নেবে। 1

18সে মাকড়সার মত নিজের বাড়ি তৈরী করে, 1 পাহাড়াদারের কুঁড়ে ঘরের মত। 1

19সে ধনী হয়ে বিছানায় শোয়, 1 কিন্তু সে সংগৃহীত হবে না; 1 সে তার চোখ খোলে এবং সবকিছু চলেগেছে। 1

20জলের মত আতঙ্ক তাকে ধরে; 1 রাতে একটি ঝড় তাকে উড়িয়ে নিয়ে যায়। 1

21পূর্বীয় বায়ু তাকে উড়িয়ে নিয়ে যায় 1 এবং সে চলে যায়; এটা তাকে তার স্থান থেকে দূর করে। 1

22ওই বায়ু তার দিকে বান ছুড়বে এবং থামবে না; 1 সে তাঁর হাত থেকে পালিয়ে যাওয়ার চেষ্টা করেবে। 1

23লোকেরা অবজ্ঞায় তার কাছে হাততালি দেয়; 1 তাকে শিশ দিয়ে তার জায়গা থেকে তাড়িয়ে দেয়।”

← Job 26Read In The App, Free →Job 28 →

Study Job 27

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142