Job · বাইবেল (বাংলা)

Job 40

1সদাপ্রভু ইয়োবের সঙ্গে কথা বলে চললেন; তিনি বললেন, 1

2“যে সমালোচনা করতে চায় সে কি সর্বশক্তিমানকে সংশোধনের চেষ্টা করবে? 1 যে ঈশ্বরের সঙ্গে তর্ক বিতর্ক করে, সে উত্তর দিক।” 1

3তখন ইয়োব সদাপ্রভুকে উত্তর দিলেন এবং বললেন, 1

4“দেখুন, আমি তুচ্ছ; আমি কি করে আপনাকে উত্তর দেব? 1 আমি আমার মুখের ওপর হাত রাখি। 1

5আমি একবার কথা বলেছি 1 এবং আমি আর উত্তর দেব না; 1 সত্যি, দুবার, কিন্তু আমি আর বলব না।”

6তখন সদাপ্রভু প্রচন্ড ঝড়ের মধ্য থেকে ইয়োবকে উত্তর দিলেন এবং বললেন, 1

7“তুমি এখন একজন পুরুষের মত তোমার কোমর বাঁধ, 1 কারণ আমি তোমায় প্রশ্ন করব 1 এবং তুমি অবশ্যই আমায় উত্তর দেবে। 1

8তুমি কি প্রকৃত পক্ষে বলতে চাইছ যে আমি অন্যায়ী? 1 তুমি কি আমাকে দোষী করবে যাতে তুমি দাবি করতে পার যে তুমি ধার্মিক? 1

9তোমার কি ঈশ্বরের মত হাত আছে? 1 তুমি কি তাঁর মত গর্জ্জন করতে পার? 1

10এখন নিজেকে গৌরবে এবং মর্যাদায় সাজাও; 1 নিজেকে সম্মানে এবং মহিমায় সাজাও। 1

11তোমার প্রচন্ড রাগ ছেড়ে দাও; 1 প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও এবং তাকে নত কর। 1

12প্রত্যেকে অহঙ্কারীর দিকে তাকাও 1 এবং তাকে নম্র কর; 1 পাপীদের তাদের জায়গায় মাড়াও। 1

13তাদের একসঙ্গে মাটিতে কবর দাও; 1 গোপন জায়গায় তাদের মুখ বন্ধ কর। 1

14তখন কি আমি তোমার বিষয়ে স্বীকার করব 1 যে তোমার নিজের ডান হাত তোমায় রক্ষা করতে পারে? 1

15বহেমো + 40:15 হিপ্পপটেমাসের ন্যায় বিশাল আকৃতির জানোয়ার ৎকে দেখ, আমি তোমার সঙ্গে তাকেও বানিয়েছি; 1 সে ষাঁড়ের মত ঘাস খায়। 1

16এখন দেখ, তার কোমরে তার শক্তি; 1 তার পেটের পেশিতে তার শক্তি। 1

17সে দেবদারু গাছের মত তার লেজ নাড়ায়; 1 তার উরুর পেশী একসঙ্গে জোড়া। 1

18তার হাড় পিতলের নলের মত; 1 তার পা লোহার ডান্ডার মত। 1

19সে ঈশ্বরের সৃষ্টি সমস্ত জীবজন্তুদের মধ্যে প্রধান। 1 একমাত্র ঈশ্বর, যিনি তাকে বানিয়েছেন, 1 যিনি তাকে হারাতে পারেন। 1

20পাহাড়রা তাকে খাবার যোগায়; 1 মাঠের পশুরা তার আশেপাশে খেলা করে। 1

21সে পদ্ম গাছের নলের তলায় শুয়ে থাকে, 1 জলাভূমিতে শুয়ে থাকে। 1

22পদ্ম গাছ নিজের ছায়ায় তাদের ঢাকে; 1 নদীর গাছ তার চারিদিকে ঘিরে থাকে। 1

23দেখ, যদি নদী তার কুলকে ভাষায়, 1 সে ভয় পায় না; সে আত্মবিশ্বাসী, 1 যদিও যর্দ্দন নদীর ঢেউ ছাপিয়ে উঠে তার মুখে পড়ে তবুও সে স্থির থাকে। 1

24কেউ কি তাকে বঁড়শি দিয়ে ধরতে পারে 1 অথবা ফাঁদ দিয়ে কে তার নাক ফুঁড়তে পারে?”

← Job 39Read In The App, Free →Job 41 →

Study Job 40

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142