Job 8
1পরে শূহীয় বিলদদ উত্তর দিল 1 এবং বলল, 1
2“কতদিন তুমি এইসব কথা বলবে? 1 কতদিন তোমার মুখের কথা ঝড়ো বাতাসের মত বয়ে চলবে? 1
3ঈশ্বর কি ন্যায়বিচার পরিবর্তন করবেন? 1 সর্বশক্তিমান কি ধার্মিকতার পরিবর্তন করবেন? 1
4তোমার সন্তানরা তাঁর বিরুদ্ধে পাপ করেছে; 1 আমরা জানি তা, 1 তিনি তাদেরকে তাদের পাপের হাতে সমর্পণ করেছেন। 1
5কিন্তু যদি তুমি স্বযত্নে ঈশ্বরকে ডাক 1 এবং তোমার অনুরোধ সর্বশক্তিমানের সামনে রাখো। 1
6যদি তুমি শুদ্ধ 1 এবং সরল হও; 1 তাহলে তিনি অবশ্যই তোমার জন্য কাজ করবেন 1 এবং তোমায় পুরস্কৃত করবেন একটি বাড়ি দিয়ে যা সত্যিই তোমারই হবে। 1
7এমনকি যদিও তোমার শুরু ছোট ছিল, 1 তবুও তোমার শেষ অবস্থা খুব ভালো হবে। 1
8আমি প্রার্থনা করি, 1 আগেকার লোকেদেরকে জিজ্ঞাসা কর; 1 আমাদের পূর্বপুরুষ যা আবিষ্কার করেছেন তা শিখতে যত্ন কর। 1
9আমরা গতকাল জন্মেছি 1 এবং কিছুই জানি না কারণ আমাদের আয়ু পৃথিবীতে ছায়ার মত। 1
10তারা কি তোমায় শেখাবে না 1 এবং বলবে না? 1 তারা কি তাদের হৃদয় থেকে কথা বলবে না? 1
11জলাভূমি ছাড়া কি নলখাগড়া বাড়তে পারে? 1 জল ছাড়া কি উলুখাগড়া বাড়তে পারে? 1
12যখন সেগুলো সতেজ থাকে, 1 তা কাটা হয় না, 1 তারা অন্য যে কোন ঘাসের থেকে আগে শুকিয়ে যায়। 1
13যারা ঈশ্বরকে ভুলে যায় তাদের রাস্তাও সেই রকম, 1 অধার্ম্মিক লোকের আশা নষ্ট হবে, 1
14তাদের যাদের আস্থা ভেঙে যায় 1 এবং তাদের যাদের বিশ্বাস দুর্বল যেমন একটা মাকড়সার জালের মত। 1
15সেই রকম লোক নিজের বাড়ির ওপর নির্ভর করবে, 1 কিন্তু তা দাঁড়াবে না; 1 সে শক্ত করে ধরবে, 1 কিন্তু তা টিকবে না। 1
16সূর্য্যের নিচে সে সতেজ 1 এবং তার কান্ড পুরো বাগানে ছড়িয়ে পরে। 1
17তার শিকড় পাথরের ঢিবি জড়িয়ে ধরে; 1 পাথরের মধ্যে তারা ভালো জায়গা খোঁজে। 1
18কিন্তু যদি এই লোকটি নিজের জায়গায় ধ্বংস হয়, 1 তাহলে সেই জায়গা তাকে অস্বীকার করবে 1 এবং বলবে, 1 আমি কখনও তোমায় দেখিনি। 1
19দেখ, 1 এই হয় সেই রকম ব্যক্তির আচরণের আনন্দ, 1 অন্য উদ্ভিদ সেই একই মাটি থেকে অঙ্কুরিত হবে তার জায়গায়। 1
20দেখ, 1 ঈশ্বর নিরীহ মানুষকে তাড়িয়ে দেবেন না; 1 না তিনি পাপীদের হাত গ্রহণ করবেন। 1
21তিনি এখনও তোমার মুখ হাঁসিতে পূর্ণ করবেন, 1 তোমার ঠোঁট আনন্দে পূর্ণ করবেন। 1
22যারা তোমায় ঘৃণা করবে তারা লজ্জায় পরবে; 1 পাপীদের তাঁবু আর থাকবে না।”