Job 32
1তাই এই তিনজন লোক ইয়োবকে উত্তর দেওয়া বন্ধ করল, 1 কারণ তিনি তাঁর নিজের চোখে ধার্মিক ছিলেন। 1
2তখন রাম বংশভূত বূষীয় বারখেলের ছেলে ইলীহূর রাগ জ্বলে উঠল; 1 ইয়োবের বিরুদ্ধে তার রাগ জ্বলে উঠে ছিল 1 কারণ তিনি নিজেকে ঈশ্বরের থেকেও ন্যায়ী দেখাচ্ছিলেন। 1
3ইলীহূর রাগ তার তিন বন্ধুর বিরুদ্ধেও জ্বলে উঠেছিল 1 কারণ তারা ইয়োবকে দেওয়ার মত কোন উত্তর খুঁজে পায় নি 1 এবং তবুও তারা ইয়োবকে দোষী করেছে। 1
4ইলীহূ ইয়োবের কাছে কথা বলার জন্য অপেক্ষা করছিল, 1 কারণ অন্য লোকেরা তার থেকে বয়সে বড় ছিল। 1
5যাইহোক, যখন ইলীহূ দেখল যে এই তিনজন লোকের মুখে কোন উত্তর নেই, 1 তার রাগ জ্বলে উঠে ছিল। 1
6তখন বূষীয় বারখেলের ছেলে ইলীহূ বক্তব্য রাখলেন 1 এবং বললেন, আমি যুবক 1 এবং আপনারা অনেক বৃদ্ধ। এই কারণেই আমি চুপ করে ছিলাম 1 এবং আমার নিজের মতামত আপনাদের জানাতে সাহস করিনি। 1
7আমি বললাম, “বয়সই কথা বলুক; 1 অধিক বছরই প্রজ্ঞার শিক্ষা দিক।” 1
8কিন্তু মানুষের মধ্যে আত্মা আছে; 1 সর্বশক্তিমানের নিঃশ্বাস তাকে বুদ্ধি দেয়। 1
9যারা জ্ঞানী তারাই শুধু মহান নয়, 1 বৃদ্ধরাই শুধু ন্যায়বিচার বোঝেন তা নয়। 1
10এই জন্য আমি আপনাদের বলি, 1 “আমার কথা শুনুন; আমিও আপনাদের আমার জ্ঞানের কথা বলব। 1
11দেখুন, আমি আপনাদের কথার জন্য অপেক্ষা করেছি; 1 আমি আপনাদের তর্ক বিতর্ক শুনেছি, 1 যখন আপনারা ভাবছিলেন কি বলবেন। 1
12সত্যি, আমি আপনাদের দিকে মনোযোগ দিয়েছিলাম, 1 কিন্তু, দেখুন, আপনাদের মধ্যে কেউ এমন নেই যে 1 ইয়োবকে সন্তুষ্ট করতে পারে অথবা যে তার কথার উত্তর দিতে পারে।” 1
13সাবধান এটা বলবেন না, 1 আমরা জ্ঞান পেয়েছি! ঈশ্বর ইয়োবকে হারাবেন; 1 সাধারণ মানুষ তা করতে পারে না। 1
14কারণ ইয়োব আমার বিরুদ্ধে কোন কথা বলেনি, 1 তাই আমিও আপনাদের কথায় তাকে উত্তর দেব না। 1
15এই তিনজন হতবাক হয়েছিল; 1 তারা ইয়োবকে আর উত্তর দিতে পারে নি; 1 তাদের আর একটা কথাও বলার ছিল না। 1
16আমিও কি অপেক্ষা করব কারণ তারা কথা বলছে না, 1 কারণ তারা সেখানে চুপ করে দাঁড়িয়ে আছে 1 এবং আর উত্তর করছে না? 1
17না, আমিও আমার উত্তর দেব; 1 আমিও তাদের আমার জ্ঞানের কথা বলব। 1
18কারণ আমি কথায় পূর্ণ; 1 আমার ভিতরের আত্মা আমায় বাধ্য করছে। 1
19দেখ, আমার হৃদয় অনেকটা বোতলের দ্রাক্ষারসের মত যার কোন ফুটো নেই; 1 অনেকটা নতুন দ্রাক্ষারসের কলসির মত যা ফেটে যাওয়ার অবস্থা। 1
20আমি কথা বলব যাতে আমি স্বস্তি পেতে পারি; 1 আমি আমার মুখ খুলে উত্তর দেব। 1
21আমি কোন রকম পক্ষপাতিত্ব দেখাবো না; 1 না আমি কোন মানুষকে সম্মানসূচক উপাধি দেব। 1
22কারণ আমি জানি না সেরকম উপাধি কীভাবে দিতে হয়; 1 যদি আমি তা করে থাকি, 1 তবে আমার সৃষ্টিকর্ত্তা আমায় খুব তাড়াতাড়ি সরিয়ে দেবেন।