Job 16
1তারপর ইয়োব উত্তর দিলেন এবং বললেন, 1
2“আমি এরকম অনেক শুনেছি; 1 তোমরা সবাই দুঃখদায়ক সান্ত্বনাকারী। 1
3অর্থহীন কথার কি কোন শেষ আছে? 1 তোমাদের কি হয়েছে যে তোমরা এরকম উত্তর দিচ্ছ? 1
4আমিও তোমাদের মত কথা বলতে পারি যেমন তোমরা কর; 1 যদি তোমাদের প্রাণ আমার প্রাণের জায়গায় থাকত, 1 তাহলে আমি তোমাদের বিরুদ্ধে কথা সংগ্রহ করতে 1 এবং জুড়তে পারতাম 1 এবং উপহাস করে তোমাদের কাছে আমার মাথা নাড়তাম। 1
5আহা, আমি আমার মুখের কোথায় কেমন করে 1 তোমাদের উত্সাহিত করব! 1 আমার মুখের সান্ত্বনা কিভাবে তোমাদের দুঃখ হালকা করবে! 1
6যদি আমি কথা বলি, আমার কষ্ট কমবে না; 1 যদি আমি কথা বলা বন্ধ রাখি, 1 আমার কি উপকার হয়? 1
7কিন্তু এখন, ঈশ্বর, তুমি আমায় ক্লান্ত করেছ; 1 তুমি আমার সমস্ত পরিবারকে ধ্বংস করেছ। 1
8তুমি আমায় বেঁধেছ, 1 যা নিজেই আমার বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে; 1 আমার শরীরের দুর্বলতা আমার বিরুদ্ধে উঠেছে 1 এবং এটা আমার মুখের বিরুদ্ধে সাক্ষ্য দিচ্ছে। 1
9ঈশ্বর তাঁর ক্রোধে আমায় ছিন্ন ভিন্ন করেছেন 1 এবং আমাকে নির্যাতন করেছেন; 1 তিনি আমার বিরুদ্ধে দাঁত ঘর্ষণ করেছেন; 1 আমার শত্রু তার তীক্ষ্ন চোখ আমার ওপর রেখেছে যেন সে আমায় ছিঁড়ে ফেলবে। 1
10লোকেরা আমার বিরুদ্ধে মুখ খুলে হ্যাঁ করে; 1 তারা আমার গালে থাপ্পড় মেরেছে নিন্দাপূর্ণ ভাবে; 1 তারা আমার বিরুদ্ধে একসঙ্গে জোড় হয়েছে। 1
11ঈশ্বর আমায় অধার্মিকদের হাতে দেন 1 এবং পাপীদের হাতে আমায় ফেলে দেন। 1
12আমি শান্তিতে ছিলাম 1 এবং তিনি আমায় ভেঙে ফেললেন। সত্যি, 1 তিনি আমায় ঘাড় ধরে নিয়ে গেছেন 1 এবং আমায় ছুঁড়ে ফেলে টুকরো টুকরো করেছেন; 1 তিনি আবার আমায় তাঁর লক্ষ হিসাবে রেখেছেন। 1
13তাঁর ধনুকধারীরা আমায় ঘিরে রেখেছে; 1 ঈশ্বর আমার যকৃত ভেদ করেছেন 1 এবং আমায় দয়া করেন নি; 1 তিনি মাটিতে আমার পিত্ত ঢালেন। 1
14তিনি আমার দেওয়াল বার বার ভেঙ্গেছেন; 1 তিনি যোদ্ধার মত আমার দিকে দৌড়ে আসেন। 1
15আমি আমার চামড়ার উপরে চট বুনেছি; 1 আমি আমার শিং মাটিতে কলুষিত করেছি। 1
16আমার মুখ কেঁদে লাল হয়েছে; 1 মৃত্যুছায়া আমার চোখের উপরে আছে 1
17যদিও আমার হাতে কোন হিংস্রতা নেই 1 এবং আমার প্রার্থনা বিশুদ্ধ। 1
18পৃথিবী, আমার থেকে অন্যায় কে লুকিয়ো না; 1 আমার কান্না যেন বিশ্রামের জায়গা না পায়। 1
19এমনকি এখনো, দেখ, আমার সাক্ষী স্বর্গে আছে; 1 যিনি আমার হয়ে সাক্ষী দেবেন উর্ধে থাকেন। 1
20আমার বন্ধুরা আমায় উপহাস করে, 1 কিন্তু আমার চোখের জল পড়ে ঈশ্বরের কাছে। 1
21আমি চাই সেই সাক্ষী যেন এই ব্যক্তির জন্য ঈশ্বরের কাছে অনুরোধ করে, 1 যেমন একজন মানুষ তার প্রতিবেশীর প্রতি করে! 1
22কারণ যখন কিছু বছর পার হয়, 1 আমি একটা জায়গায় যাব যেখান থেকে আমি আর ফিরব না।”