Job · বাইবেল (বাংলা)

Job 19

1তখন ইয়োব উত্তর দিলেন এবং বললেন, 1

2“কত দিন তোমরা আমার প্রাণকে কষ্ট দেবে 1 এবং কথায় আমায় ভেঙে টুকরো টুকরো করবে? 1

3এই দশবার তোমরা আমার নিন্দা করেছ; 1 তোমরা লজ্জিত নও যে তোমরা আমার সঙ্গে খারাপ ব্যবহার করেছ। 1

4যদি এটা প্রকৃতই সত্য হয় যে আমি ভুল করেছি, 1 আমার ভুল আমার নিজেরই থাকবে। 1

5তোমরা কি সত্যি আমার বিরুদ্ধে নিজেরা দর্প করবে 1 এবং প্রত্যেককে বিশ্বাস করবে যে আমি নিন্দিত। 1

6তাহলে এটা তোমার জানা উচিত যে ঈশ্বর আমায় তাঁর জালে ধরেছেন। 1

7দেখ, আমি কাঁদি যে আমি ভুল কাজ করছি, 1 কিন্তু আমি উত্তর পাইনি; 1 আমি কেঁদেছি সাহায্যের জন্য, কিন্তু ন্যায়বিচার পাইনি। 1

8তিনি আমার রাস্তায় দেয়াল তুলেছেন যাতে আমি যেতে না পারি 1 এবং তিনি আমার রাস্তা অন্ধকার করেছেন। 1

9তিনি আমার গৌরব ছিনতাই করেছেন 1 এবং তিনি আমার মাথা থেকে মুকুট নিয়েছেন। 1

10তিনি আমায় চারিদিক দিয়ে ভেঙ্গেছেন 1 এবং আমি গেলাম; তিনি আমার আশা গাছের মত উপড়িয়েছেন। 1

11তিনি তাঁর ক্রোধ আমার বিরুদ্ধে জ্বালিয়ে ছিলেন; 1 তিনি আমায় তাঁর একজন বিপক্ষ হাসবে বিবেচনা করেছেন। 1

12তাঁর সৈন্যরা একসঙ্গে আসছে; 1 তারা আমার বিরুদ্ধে ঢিবি স্থাপন করে অবরোধ করেছে 1 এবং আমার তাঁবুর চারিদিকে শিবির করেছে। 1

13তিনি আমার ভাইদের আমার কাছ থেকে দূরে রেখেছেন; 1 আমার পরিচিতরা সম্পূর্ণ আমার থেকে বিচ্ছিন্ন। 1

14আমার আত্মীয়রা আমায় ব্যর্থ করেছে; 1 আমার কাছের বন্ধুরা আমায় ভুলে গেছে। 1

15যারা একদিন আমার বাড়িতে অতিথি হয়ে থাকছে 1 এবং আমার দাসীরা আমায় অপরিচিতদের মত বিবেচনা করেছে; 1 আমি তাদের চোখে বিদেশী। 1

16আমি আমার দাসকে ডাকি, 1 কিন্তু সে আমায় কোন উত্তর দেয় না, 1 যদিও আমি নিজে মুখে তার কাছে অনুনয় করি। 1

17আমার নিঃশ্বাস আমার স্ত্রীর কাছে অপমানকর; 1 আ + 19:17 আমার সন্তানগণ মার আবেদন আমার নিজের ভাই ও বোনের কাছে জঘন্য। 1

18এমনকি ছোট বাচ্চারাও আমায় অবজ্ঞা করে; 1 যদি আমি কথা বলার জন্য উঠি, 1 তারা আমার বিরুদ্ধে কথা বলে। 1

19আমার সমস্ত পরিচিত বন্ধুরা আমায় ঘৃণার চোখে দেখে; 1 যাদেরকে আমি ভালবাসতাম আমার বিরুদ্ধে গেছে। 1

20আমার হাড় আমার চামড়ায় 1 এবং মাংসে লেগে আছে; 1 আমি শুধু আমার দাঁতের চামড়ার মত হয়ে বেঁচে আছি। 1

21আমার বন্ধুরা, আমার প্রতি দয়া কর, 1 আমার প্রতি দয়া কর, কারণ ঈশ্বরের হাত আমায় স্পর্শ করেছে। 1

22কেন তোমরা আমায় অত্যাচার কর যেন তোমরাই ঈশ্বর; 1 আমার মাংস খেয়েও তোমরা কেন তৃপ্ত নও? 1

23আহা, আমার কথা এখন লেখা হয়েছে! আহা, 1 তারা একটি বইয়ে লিখে রাখছে! 1

24আহা, তারা পাথরে লোহার কলম 1 এবং সীসা দিয়ে চিরকালের জন্য লিখে রেখেছে! 1

25কিন্তু আমার জন্য, আমি জানি যে আমার উদ্ধারকর্তা জীবিত 1

26আমার চামড়া নষ্ট হওয়ার পরে, 1 এই যে আমার শরীর, ধ্বংস হয়, 1 তারপর আমার মাংসে আমি ঈশ্বরকে দেখব। 1

27আমি তাঁকে দেখব, 1 আমি নিজে তাঁকে আমার পাশে দেখব; 1 আমার চোখ তাঁকে অপরিচিতের মত দেখবে না। 1 আমার হৃদয় আমার মধ্যে অচল হয়েছে। 1

28যদি তুমি বল, ‘কীভাবে আমরা তাকে অত্যাচার করব,’ 1 কারণ তার মধ্যে মূল বিষয় পাওয়া গেছে, 1

29তবে তলোয়ারের থেকে ভয় পাও, 1 কারণ ক্রোধ তলোয়ারের শাস্তি নিয়ে আসে, 1 যাতে তোমরা জানতে পার বিচার আছে।”

← Job 18Read In The App, Free →Job 20 →

Study Job 19

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142