Psalms 10
1সদাপ্রভুু, কেন তুমি দূরে দাঁড়িয়ে থাক? 1 বিপদের দিনের কেন তুমি নিজেকে লুকিয়ে রাখো? 1
2কারণ তাদের অহঙ্কারের জন্য, 1 দুষ্ট লোকেরা নিপীড়িতদের অনুসরণ করে; 1 কিন্তু দয়া করে যে ফাঁদ দুষ্টরা পেতেছে সেই ফাঁদেই তাদের পড়তে দাও। 1
3কারণ দুষ্ট লোক তার হৃদয়ের বাসনায় অহঙ্কার করে, 1 এবং লোভী লোকেরা ঈশ্বর নিন্দা করে 1 এবং সদাপ্রভুুকে অপমান করে। 1
4কারণ দুষ্ট লোক গর্বিত, 1 সে ঈশ্বরের সন্ধান করে না, 1 সে ঈশ্বরের সম্পর্কে চিন্তা করে না, 1 কারণ সে তাঁর বিষয়ে কোনো পরোয়া করে না। 1
5তিনি সব দিনের নিরাপদ, 1 কিন্তু তোমার ধার্মিকতার আদেশ তার জন্য খুব উঁচু; 1 তিনি তাঁর সমস্ত শত্রুদের প্রতি গর্জন করেন। 1
6সে তার হৃদয়ে বলেছে, 1 আমি কখনই ব্যর্থ হব না; 1 সমস্ত প্রজন্মের মধ্যেও আমি দূর্দশার সম্মুখীন হব না। 1
7তার মুখ অভিশাপ, 1 প্রতারণা এবং খারাপ শব্দে পূর্ণ; 1 তার জিহ্বা ক্ষতিগ্রস্ত এবং ধ্বংসপ্রাপ্ত। 1
8সে গ্রামের কাছে ওৎ পেতে অপেক্ষা করে; 1 গোপন জায়গায় সে নির্দোষদের হত্যা করে; 1 তার চোখ কিছু অসহায়দের শিকারের জন্য তাকিয়ে থাকে। 1
9সে ঝোপঝাড়ের মধ্যে সিংহের মত গোপনে লুকিয়ে থাকে; 1 সে নিপীড়িতদের ধরার জন্য অপেক্ষা করে থাকে। 1 সে নিপীড়িতদেরকে ধরে যখন সে তার জালে টানে। 1
10তার শিকাররা চূর্ণবিচূর্ণ এবং আঘাতপ্রাপ্ত হয়েছে; 1 তারা তার শক্তিশালী জালের মধ্যে পড়ে। 1
11সে তার হৃদয়ে বলে, “ঈশ্বর ভুলে গেছেন; 1 তিনি তাঁর মুখ আড়াল করছেন, 1 তিনি কখনও দেখবেন না।” 1
12সদাপ্রভুু, ওঠ, হে ঈশ্বর, 1 বিচারে তোমার হাত তোলো। 1 নিপীড়িতদের ভুলে যেও না। 1
13কেন দুষ্ট লোক ঈশ্বরকে প্রত্যাখ্যান করে 1 এবং তার হৃদয় বলে, 1 “তুমি আমাকে দোষী করবে না?” 1
14কারণ তুমি লক্ষ্য করেছ এবং সবদিন দেখেছ, 1 যে ব্যক্তি দুঃখ ও দূর্দশায় কষ্ট পায়, 1 অসহায় তোমার ওপরে নিজের ভার সমর্পণ করে; 1 তুমি পিতৃহীনদের উদ্ধার কর। 1
15দুষ্ট এবং মন্দ লোকের বাহু ভেঙে ফেল; 1 তার মন্দ কাজের জন্য তাকে দায়ী কর, 1 যে বিষয়ে সে মনে করেছিল, 1 যে তুমি তার খোঁজ আর করবে না। 1
16যুগে যুগে সদাপ্রভুুই রাজা; 1 জাতিগুলো তার দেশ থেকে উচ্ছেদ হয়েছে। 1
17সদাপ্রভুু, তুমি নিপীড়িতদের চাহিদাগুলো শুনেছ; 1 তুমি তাদের হৃদয় শক্তিশালী কর, 1 তুমি তাদের প্রার্থনা শুনবে; 1
18তুমি পিতৃহীনদের এবং নিপীড়িতদেরকে রক্ষা কর, 1 যাতে মানুষ আবার পৃথিবীতে সন্ত্রাসের কারণ না হয়।