Psalms 21
1সদাপ্রভুু! তোমার শক্তিতে রাজা আনন্দ করে, 1 তুমি যে পরিত্রান দিয়েছ তাতে সে কত বেশিই না আনন্দ করে! 1
2তুমি তার হৃদয়ের ইচ্ছা পূর্ণ করেছ 1 এবং তার মুখের অনুরোধ ফিরিয়ে দাওনি। সেলা 1
3কারণ তুমি তার জন্য প্রচুর আশীর্বাদ এনে দিয়েছ; 1 তিনি তার মাথায় খাঁটি সোনার একটি মুকুট স্থাপন করেছেন। 1
4তিনি তোমার কাছে জীবনের জন্য প্রার্থনা করেছিলেন, 1 তুমি তাকে তা দিয়েছ; 1 তুমি তাঁকে চিরদিনের র জন্য দীর্ঘ আয়ু দিয়েছ। 1
5তোমার জয়ের কারণে তাঁর মহিমা মহান; 1 তুমি তার উপর সম্মান 1 এবং মহিমা রেখেছ। 1
6তুমি তাকে দীর্ঘস্থায়ী আশীর্বাদ দিয়েছ, 1 তোমার উপস্থিতি তাকে আনন্দিত করে। 1
7কারণ রাজা সর্বশক্তিমান সদাপ্রভুুতে নির্ভর করেন; 1 মহান ঈশ্বরের চুক্তির বিশ্বস্ততা থেকে তিনি বিচলিত হবেন না। 1
8তোমার হাত তোমার সমস্ত শত্রুদের ধরবে; 1 তোমার ডান হাত তাদের ধরবে যারা তোমাকে ঘৃণা করে। 1
9তোমার ক্রোধের দিন, 1 তুমি তাদের জ্বলন্ত চুল্লীর মত জ্বালাবে। সদাপ্রভুু ক্রোধ তাদের ধ্বংস করবে 1 এবং আগুন তাদের গ্রাস করবে। 1
10মানবজাতি মধ্যে থেকে তাদের বংশধরদের 1 এবং তাদের সন্তানদের তুমি পৃথিবী থেকে ধ্বংস করবে। 1
11কারণ তারা তোমার বিরুদ্ধে অন্যায় করেছে; 1 তারা কুমন্ত্রণা করে, 1 তাতে তারা সফল হবে না! 1
12কারণ তুমি তাদের ফিরিয়ে দেবে; 1 তুমি তাদের আগে তোমার ধনুক টানবে। 1
13সদাপ্রভুু, তোমার শক্তিতে মহিমান্বিত হও; 1 আমরা গান গাব 1 এবং তোমার শক্তির প্রশংসা করব।