Psalms · বাইবেল (বাংলা)

Psalms 90

1হে প্রভু, তুমিই আমাদের বাসস্থান হয়ে এসেছ, 1 পুরুষে পুরুষে হয়ে আসছ। 1

2পর্বতদের জন্ম হবার আগে, 1 তুমি পৃথিবী ও জগৎ কে জন্ম দেবার আগে, 1 এমনকি অনাদিকাল থেকে অনন্তকাল তুমিই ঈশ্বর। 1

3তুমি মানুষকে ধূলোতে ফিরিয়ে থাক, 1 বলে থাক, মানুষের সন্তানেরা ফিরে যাও। 1

4কারণ সহস্র বছর তোমার দৃষ্টিতে যেন গতকাল, 1 তা ত চলে গিয়েছে, আর যেন রাতের এক প্রহর মাত্র। 1

5তুমি তাদেরকে যেন বন্যায় ভাসিয়ে নিয়ে যাচ্ছ, 1 তারা স্বপ্নের মত; ভোরবেলায় তারা ঘাসের মতন, 1 যা বেড়ে ওঠে। 1

6ভোরবেলায় ঘাসে ফুল ফোটে ও বেড়ে ওঠে, 1 সন্ধ্যাবেলা ছিঁড়ে গিয়ে শুকনো হয়ে যায়। 1

7কারণ তোমার ক্রোধে আমরা ক্ষয় পাই, 1 তোমার কোপে আমরা বিহ্বল হই। 1

8তুমি রেখেছ আমাদের অপরাধগুলো তোমার সামনে, 1 আমাদের গুপ্ত বিষয়গুলো তোমার মুখের দীপ্তিতে। 1

9কারণ তোমার ক্রোধে আমাদের সকল দিন বয়ে যায়, 1 আমরা নিজের নিজের বছর নিঃশ্বাসের মত শেষ করি। 1

10আমাদের আয়ুর পরিমাণ সত্তর বছর; 1 বলবান হলে আশী বছর হতে পারে। 1 তবুও তাদের দর্প ক্লেশ ও দুঃখ মাত্র, 1 কারণ তা দ্রুত পালিয়ে যায় 1 এবং আমরা উড়ে যাই। 1

11তোমার কোপের শক্তি কে বুঝে? 1 তোমার ভয়াবহতার সমতুল্য ক্রোধ কে বোঝে? 1

12এভাবে আমাদের দিন গণনা করতে শিক্ষা দাও, 1 যেন আমরা প্রজ্ঞার সঙ্গে বসবাস করি। 1

13হে সদাপ্রভুু, ফের কত দিন? 1 তোমার দাসদের প্রতি সদয় হও। 1

14ভোরে আমাদেরকে তোমার দয়াতে তৃপ্ত কর, 1 যেন আমরা সারাজীবন আনন্দ ও আহ্লাদ করি। 1

15যতদিন তুমি আমাদেরকে দুঃখ দিয়েছ, 1 যত বছর আমরা বিপদ দেখেছি, 1 সেই অনুযায়ী আমাদেরকে আনন্দিত কর। 1

16তোমার দাসদের কাছে তোমার কর্ম্ম, 1 তাদের সন্তানদের উপরে তোমার প্রতাপ দেখতে পাওয়া যাক। 1

17আর আমাদের ঈশ্বর সদাপ্রভুুর প্রসন্নভাব আমাদের উপরে পড়ুক; 1 আর তুমি আমাদের হাতের কাজ স্থায়ী কর, 1 আমাদের হাতের কাজ তুমি স্থায়ী কর।

← Psalms 89Read In The App, Free →Psalms 91 →

Study Psalms 90

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150