Psalms 66
1সমস্ত পৃথিবী ঈশ্বরের উদ্দেশ্যে আনন্দ চিত্কার কর। 1
2তাঁর নামের গৌরব প্রকাশ কর, 1 তাঁর প্রশংসা মহিমান্বিত কর। 1
3ঈশ্বরকে বল, তোমার কাজ কীভাবে ভয়ঙ্কর হয়! 1 তোমার পরাক্রমের মহত্ত্বে 1 তোমার শত্রুরা তোমার কর্তৃত্ব স্বীকার করে। 1
4সমস্ত পৃথিবী তোমার আরাধনা করবে 1 এবং তোমার উদ্দেশ্যে সঙ্গীত করবে; 1 তারা তোমার নামে মহিমা করবে। সেলা 1
5চল, ঈশ্বরের কাজ দেখ; 1 মানবসন্তানদের কাজের বিষয়ে তিনি ভয়ঙ্কর। 1
6তিনি সমুদ্রকে শুকনো ভূমিতে পরিণত করলেন; 1 তারা পায়ে হেঁটে নদীর মধ্যে দিয়ে গিয়েছিল; 1 তাতে সেই স্থানে আমরা আনন্দ করলাম। 1
7তিনি নিয়মের দ্বারা চিরকাল কর্তৃত্ব করেন; 1 তাঁর চোখ জাতিদের নিরীক্ষণ করে; 1 বিদ্রোহীরা নিজেকে উচ্চ প্রশংসা না করুক। সেলা 1
8হে, জাতিরা, 1 আমাদের ঈশ্বরের প্রশংসা কর 1 এবং তাঁর প্রশংসাধ্বনি শোনা উচিত। 1
9তিনিই আমাদের জীবনের মধ্যে আমার প্রাণ রক্ষা করেন 1 এবং আমাদের পা টলতে দেন না। 1
10কারণ তুমি, ঈশ্বর, 1 তুমি আমাদের পরীক্ষা করেছ; 1 রৌপ্য যেমন পরীক্ষা করা হয় 1 তেমনি আমাদেরকে পরীক্ষা করেছ। 1
11তুমি আমাদেরকে একটি জালের মধ্যে এনেছ; 1 আমাদের কোমরের উপরে বোঝা রেখেছ। 1
12তুমি আমাদের মাথার উপরে তুলেছ; 1 আমরা আগুন ও জলের মধ্যে দিয়ে গিয়েছিলাম, 1 কিন্তু তুমি আমাদেরকে সমৃদ্ধি স্থানে নিয়ে আস। 1
13আমি হোমবলি নিয়ে তোমার গৃহে প্রবেশ করব, 1 তোমার উদ্দেশ্যে আমার প্রতিজ্ঞা সব পূর্ণ করব। 1
14যা আমার ঠোঁট প্রতিশ্রুতি করে 1 এবং যা বিপদের দিনের আমার মুখ বলেছে। 1
15আমি তোমার উদ্দেশ্যে মেষশাবকের সঙ্গে 1 আমি একটি হোমবলি উৎসর্গ করব; 1 আমি ষাঁড় এবং ছাগলগুলো প্রদান করব। সেলা 1
16আসো এবং শোন, 1 তোমরা যারা ঈশ্বরকে ভয় কর 1 এবং আমার প্রাণের জন্য তিনি যা করেছেন, 1 তার ঘোষণা করি। 1
17আমি নিজের মুখে তাঁকে ডাকলাম 1 এবং তাঁর প্রশংসা আমার জিভে ছিল। 1
18যদি আমি আমার হৃদয়ের দ্বারা পাপের দিকে তাকাতাম, 1 তবে প্রভু শুনতেন না। 1
19কিন্তু সত্যি ঈশ্বর শুনেছেন; 1 তিনি আমার প্রার্থনার রবে মনোযোগ করেছেন। 1
20ধন্য ঈশ্বর যিনি আমার প্রার্থনা প্রত্যাখ্যান করে নি 1 বা আমার থেকে নিজের নিয়মের বিশ্বস্ততাকে দূরে করেননি।