Psalms 142
1আমি নিজের স্বরে সদাপ্রভুুর কাছে কাঁদি, 1 নিজের স্বরে সদাপ্রভুুর কাছে বিনতি করি। 1
2আমি তাঁর কাছে আমার বেদনার কথা বলি, 1 আমি তাঁকে আমার কষ্টের কথা বলি। 1
3যখন আমার আত্মা আমার মধ্যে দুর্বল হয়, 1 তখন তুমি আমার পথ জান৷ যে পথে আমি যাই, 1 তারা আমার জন্য গোপনে ফাঁদ পেতেছে। 1
4আমি ডানদিকে তাকাই 1 এবং দেখি যে আমাকে যত্ন নেওয়ার কেউ নেই, 1 আমার অব্যাহতি নেই; 1 কেও আমার জীবনের পরোয়া করে না। 1
5আমি তোমার কাছে কাঁদলাম, 1 সদাপ্রভুু; আমি বললাম, তুমি আমার আশ্রয়, 1 তুমি জীবিত লোকদের দেশে আমার অংশ। 1
6আমার কান্না শোনো, 1 কারণ আমি অত্যন্ত দুর্বল হয়েছি; 1 আমার তাড়নাকারীদের থেকে আমাকে উদ্ধার কর; 1 কারণ তারা আমার থেকে শক্তিশালী। 1
7কারাগার থেকে আমার প্রাণ উদ্ধার কর, 1 যাতে আমি তোমার নামের ধন্যবাদ দিতে পারি; 1 ধার্ম্মিকেরা আমার চারপাশে থাকবে 1 কারণ তুমি আমার মঙ্গল করবে।