Psalms 2
1কেন জাতিরা বিদ্রোহ করে? কেন লোকেরা বৃথা চক্রান্ত করে? 1
2পৃথিবীর রাজারা একসঙ্গে দাঁড়িয়ে আছে 1 এবং শাসকরা একসঙ্গে চক্রান্ত করে সদাপ্রভুুর বিরুদ্ধে 1 এবং তাঁর অভিষিক্ত ব্যক্তির বিরুদ্ধে, বলে, 1
3“এস আমরা তাদের বন্ধন ছিঁড়ে ফেলি 1 এবং তাদের শিকল খুলে ফেলি।” 1
4যিনি স্বর্গে বসে আছেন তিনি তাদের উপর হাঁসবেন 1 এবং প্রভু তাদের উপহাস করবেন। 1
5তখন তিনি তাঁর ক্রোধে তাদের সঙ্গে কথা বলবেন 1 এবং তাঁর ক্রোধে তাদের আতঙ্কিত করবেন, বলবেন, 1
6“আমি নিজেই আমার রাজাকে অভিষিক্ত করেছি সিয়োনের উপর, 1 আমার পবিত্র পর্বতে।” 1
7আমি সদাপ্রভুুর একটি আদেশ ঘোষণা করব; 1 তিনি আমাকে বললেন, 1 “তুমি আমার পুত্র! 1 আজ আমি তোমার জন্ম দিয়েছি। 1
8আমার কাছে চাও 1 এবং আমি তোমার উত্তরাধিকারের জন্য সমস্ত জাতিকে 1 এবং তোমাদের অধিকারের জন্য 1 এবং পৃথিবীর দূরবর্তী অঞ্চলগুলোকে দেব। 1
9তুমি একটি লোহার রাজদণ্ড দিয়ে তাদের ভাঙ্গবে, 1 তুমি তাদের কুমোরের পাত্রের মত সম্পূর্ণ ধ্বংস করবে।” 1
10তাই এখন, তোমরা রাজারা, 1 সতর্ক হও, সংশোধন হও, 1 তোমরা পৃথিবীর শাসকেরা। 1
11ভয়ে সদাপ্রভুুর আরাধনা কর 1 এবং কম্পনের সঙ্গে আনন্দ কর। 1
12তাঁর পুত্রকে প্রকৃত সম্মান দাও, 1 যেন ঈশ্বর তোমাদের উপরে ক্রুদ্ধ না হন 1 এবং যাতে তুমি মারা না যাও, 1 যখন তাঁর ক্রোধ দ্রুত প্রজ্জ্বলিত হয়। 1 ধন্য তারা, 1 যারা তাঁর আশ্রয় গ্রহণ করে।