Psalms 51
1ঈশ্বর আমার উপর করুণা কর; 1 তোমার নিয়মের বিশ্বস্ততার কারণে; 1 তোমার দয়ার অনুসারে আমার অন্যায় ক্ষমা কর। 1
2আমার অপরাধ থেকে আমাকে সম্পুর্ণরূপে ধৌত কর 1 এবং আমার পাপ থেকে আমাকে পরিষ্কার কর। 1
3কারণ আমি আমার নিজে অপরাধগুলো সব জানি 1 এবং আমার পাপ সবদিন আমার সামনে থাকে। 1
4তোমার বিরুদ্ধে, 1 কেবল তোমারই বিরুদ্ধে আমি পাপ করেছি 1 এবং তোমার দৃষ্টিতে যা মন্দ, 1 তাই করেছি; তোমার বাক্যে ধর্মময়, 1 তোমার বিচারে নির্দোষ। 1
5দেখ, অপরাধে আমার জন্ম হয়েছে; 1 পাপে মধ্যে আমার মা আমাকে গর্ভে ধারণ করেছিলেন। 1
6দেখ, তুমি আমার পাপ ধৌত কর, 1 তুমি আমার হৃদয়ের মধ্যে জ্ঞানের শিক্ষা দেবে। 1
7এসোব দ্বারা আমাকে শুদ্ধ কর, 1 তাতে আমি শুচি হব; আমাকে ধৌত কর 1 এবং তাতে আমি তুষারের চেয়ে সাদা হব। 1
8আমাকে উল্লাসের ও আনন্দের বাক্য শুনাও, 1 তাই যে হাড়গুলো ভেঙেছে তা আনন্দিত হবে। 1
9আমার পাপ থেকে তোমার মুখ লুকাও 1 এবং আমার সমস্ত পাপ মুছে ফেল। 1
10ঈশ্বর আমার মধ্যে একটি পরিষ্কার হৃদয়ে সৃষ্টি কর 1 এবং আমার মধ্যে একটি সঠিক আত্মাকে নতুন কর। 1
11তোমার উপস্হিতি থেকে আমাকে দূরে করনা 1 এবং তোমার পবিত্র আত্মাকে আমার থেকে নিয়ে নিওনা। 1
12তোমার পরিত্রানের আনন্দ আমাকে ফিরিয়ে দাও 1 এবং ইচ্ছুক আত্মা দ্বারা আমাকে ধরে রাখ। 1
13আমি পাপীদের তোমার পথের শিক্ষা দেব 1 এবং পাপীরা তোমার দিকে ফিরে আসবে। 1
14ঈশ্বর, আমার পরিত্রানের ঈশ্বর, 1 রক্তপাতের দোষ থেকে আমাকে ক্ষমা কর 1 এবং আমি তোমার ধার্মিকতার জন্য গান করব। 1
15প্রভু, আমার ঠোঁট খুলে দাও 1 এবং আমার মুখ তোমার প্রশংসা প্রচার করবে। 1
16কারণ তুমি বলিদানে আনন্দ কর না হলে তা দিতাম; 1 পোড়ানো উৎসর্গের মধ্যে তোমার কোন আনন্দ নেই। 1
17ঈশ্বর গ্রাহ্য বলি আমার ভগ্ন আত্মা; 1 ঈশ্বর তুমি ভগ্ন এবং চূর্ণ হৃদয়কে তুচ্ছ কোরো না। 1
18তুমি তোমার অনুগ্রহে সিয়োনের মঙ্গল কর, 1 তুমি যিরুশালেমের দেওয়াল পুননির্মাণ কর। 1
19তখন তুমি ধার্মিকতার উৎসর্গের মধ্যে আনন্দিত হবে; 1 পোড়ানো-উৎসর্গের এবং পূর্ণ-উৎসর্গের; 1 তখন লোকে তোমার বেদির উপরে ষাঁড় উৎসর্গ করবে।