Psalms · বাইবেল (বাংলা)

Psalms 28

1সদাপ্রভুু, তোমার কাছে, আমি আর্তনাদ করি; 1 আমার শৈল, আমাকে অবহেলা করো না। 1 যদি তুমি আমাকে সাড়া না দাও, 1 আমার দশা হবে সেই পাতালগামীদের মত। 1

2যখন আমি তোমার কাছে সাহায্যর জন্য অনুরোধ করি 1 ও যখন তোমার মহাপবিত্র স্থানের দিকে হাত তুলি তখন তুমি আমার প্রার্থনা শুনো! 1

3দুষ্ট এবং পাপীদের সঙ্গে আমাকে টেনে নিয়ে যেয়ো না, 1 যারা তাদের প্রতিবেশীদের সঙ্গে শান্তি বজায় রাখে কিন্তু তাদের হৃদয় মন্দ। 1

4তাদের কাজ ও তাদের মন্দতার ফল অনুযায়ী তাদের ফল দাও; 1 তাদের হাতের কাজ অনুসারে ফল দাও; 1 তাদের পাওনার ফল প্রদান কর। 1

5কারণ তারা সদাপ্রভুু বা তাঁর হাতের কাজ বুঝতে পারে না, 1 তিনি তাদের ভেঙে ফেলবেন 1 এবং তাদের আর কখনো পুনরায় নির্মাণ করবেন না। 1

6ধন্য সদাপ্রভুু, কারণ তিনি আমার আওয়াজ শুনেছেন! 1

7সদাপ্রভুু আমার শক্তি এবং আমার ঢাল; 1 আমার হৃদয় তাঁর উপর নির্ভর করে 1 এবং সাহায্য পেয়েছি। এজন্য আমার হৃদয় খুব আনন্দিত 1 এবং আমি গানের মাধ্যমে প্রশংসা করব। 1

8সদাপ্রভুু তাঁর লোকদের শক্তি 1 এবং তিনি তাঁর অভিষিক্ত ব্যক্তির সংরক্ষণের এক আশ্রয় স্থান। 1

9তোমার লোকেদের রক্ষা কর 1 এবং তোমার উত্তরাধিকারকে আশীর্বাদ কর। তাদের পালক হও 1 এবং চিরকাল তাদের বহন কর।

← Psalms 27Read In The App, Free →Psalms 29 →

Study Psalms 28

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150