Psalms 116
1আমি সদাপ্রভুুকে প্রেম করি, 1 কারণ তিনি শোনেন আমার রব 1 এবং আমার ক্ষমার বিনতি। 1
2কারণ তিনি আমার কথা শোনেন, 1 আমি যতদিন বাঁচব তাঁকে ডাকব। 1
3মৃত্যুর দড়ি আমাকে চারপাশে ঘিরে ধরল 1 এবং পাতালের ফাঁদ আমার মুখোমুখি, 1 আমি কষ্ট এবং দুঃখ অনুভব করলাম। 1
4তখন আমি সদাপ্রভুুর নামে ডাকলাম; 1 “সদাপ্রভুু অনুগ্রহ কর, 1 আমার জীবন উদ্ধার কর।” 1
5সদাপ্রভুু করুণাময় এবং ন্যায্য, 1 আমাদের ঈশ্বর দয়াশীল। 1
6সদাপ্রভুু সরল লোকদেরকে রক্ষা করেন; 1 আমি দীনহীন হলে 1 এবং তিনি আমার পরিত্রান করলেন। 1
7আমার আত্মা ফিরে যাও, 1 তোমার বিশ্রামের জায়গায় ফিরে যাও, 1 কারণ সদাপ্রভুু তোমার মঙ্গল করেছেন। 1
8কারণ তুমি মৃত্যু থেকে আমার আত্মাকে মুক্ত করেছো, 1 আমার চোখকে চোখের জল থেকে 1 এবং পা কে হোঁচট থেকে উদ্ধার করেছ। 1
9আমি সদাপ্রভুুর সেবা করবো জীবিতদের দেশে। 1
10আমার বিশ্বাস আছে, তাই কথা বলব; 1 আমি নিতান্ত দুঃখার্ত্ত ছিলাম তবুও 1 সদাপ্রভুতে আমার বিশ্বাস অবিচল ছিল। 1
11আমি উদ্বেগে বলিয়াছিলাম, 1 মানুষমাত্র মিথ্যাবাদী। 1
12আমি সদাপ্রভুু থেকে যে সকল মঙ্গল পেয়েছি, 1 তাঁর পরিবর্তে তাকে কি ফিরিয়ে দিব? 1
13আমি পরিত্রানের পানপাত্র গ্রহণ করব 1 এবং সদাপ্রভুুর নামে ডাকব। 1
14আমি সদাপ্রভুুর কাছে আমার মানত সকল পূর্ণ করব; 1 তাঁর সমস্ত প্রজার সাক্ষাৎেই করব। 1
15সদাপ্রভুুর দৃষ্টিতে বহুমূল্য তার সাধুগনের মৃত্যু। 1
16বিনয় করি, সদাপ্রভুু, 1 আমি তোমার দাস; আমি তোমার দাস, 1 তোমার দাসীর ছেলে; 1 তুমি আমার বন্ধন সকল মুক্ত করেছ। 1
17আমি তোমার উদ্দেশ্যে স্তব বলি উৎসর্গ করব, 1 আর সদাপ্রভুুর নামে ডাকব। 1
18সদাপ্রভুুর কাছে আমার মানত সকল পূর্ণ করব, 1 তাঁর সমস্ত প্রজার সাক্ষাৎেই করব, 1
19সদাপ্রভুুর গৃহের প্রাঙ্গণে, 1 হে যিরুশালেম তোমারই মধ্যে পূর্ণ করব। 1 তোমরা সদাপ্রভুুর প্রশংসা কর।