Psalms 96
1তোমরা সদাপ্রভুুর উদ্দেশ্যে এক নতুন গান গাও; 1 সমস্ত পৃথিবী, সদাপ্রভুুর উদ্দেশ্যে গান গাও। 1
2সদাপ্রভুুর উদ্দেশ্যে গান গাও। তার নামের ধন্যবাদ কর, 1 দিনের র পর দিন তার পরিত্রান ঘোষণা কর। 1
3প্রচার কর জাতিদের মধ্যে তার গৌরব, 1 সমস্ত লোক-সমাজে তার আশ্চর্য্য কাজ সকল। 1
4কারণ সদাপ্রভুু মহান ও অতি কীর্ত্তনীয়, 1 তিনি সমস্ত দেবতা অপেক্ষা ভয়ার্হ। 1
5কারণ জাতিদের সমস্ত দেবতা অবস্তুমাত্র, 1 কিন্তু সদাপ্রভুু আকাশমণ্ডলের নির্মাতা; 1
6প্রভা ও প্রতাপ তার অগ্রবর্ত্তী; 1 শক্তি ও শোভা তার ধর্মধামে বিরাজমান। 1
7হে জাতিদের গোষ্ঠী সকল, 1 সদাপ্রভুুর কীর্ত্তন কর, 1 সদাপ্রভুুর গৌরব ও শক্তি কীর্ত্তন কর। 1
8সদাপ্রভুুর নামের গৌরব কীর্ত্তন কর, 1 নৈবেদ্য সঙ্গে নিয়ে তার প্রাঙ্গণে এস। 1
9পবিত্র সভায় সদাপ্রভুুকে প্রণিপাত কর; 1 সমস্ত পৃথিবী। তার সামনে কম্পমান হও। 1
10জাতিদের মধ্যে বলো “সদাপ্রভুু রাজত্ব করেন,” 1 জগৎপৃথিবী ও প্রতিষ্ঠিত; একে কাঁপানো যাবে না; 1 তিনি ন্যায়ে জাতিদের বিচার করবেন। 1
11আকাশমণ্ডল আনন্দ করুক, পৃথিবী উল্লাসিত হোক; 1 সমুদ্র ও তার মধ্যের সকলই গর্জন করুক; 1
12ভূমি ও সেখানকার সকলই উল্লাসিত হোক; 1 তখন বনের সমস্ত গাছপালা আনন্দে গান করবে; 1
13সদাপ্রভুুর সামনেই করবে, 1 কারণ তিনি আসছেন, 1 তিনি পৃথিবীর বিচার করতে আসছেন, 1 তিনি ধর্মশীলতায় জগতের বিচার করবেন, 1 নিজের বিশ্বস্ততায় জাতিদের বিচার করবেন