Psalms 85
1হে সদাপ্রভুু, তুমি তোমার দেশের প্রতি অনুগ্রহ দেখিয়েছ, 1 তুমি যাকোবের মঙ্গল ফিরিয়েছ। 1
2তুমি তোমার লোকদের অপরাধ ক্ষমা করেছ, 1 তুমি তাদের সমস্ত পাপ ঢেকে দিয়েছ। 1
3তুমি তোমার সমস্ত ক্রোধ ফিরিয়ে নিয়েছ, 1 তুমি তোমার ক্রোধ থেকে ফিরে এসেছ। 1
4আমাদেরকে ফেরাও, ঈশ্বর আমাদের উদ্ধারকর্তা 1 এবং আমাদের সঙ্গে তোমার অসন্তোষ দূর কর। 1
5তুমি কি আমাদের ওপরে চিরকাল রেগে থাকবে? 1 তুমি কি ভবিষ্যৎ প্রজন্মের মধ্যে তোমার রাগ রাখবে? 1
6তুমি কি আবার আমাদেরকে জীবিত করবে না? 1 তখন তোমার লোকেরা তোমাতে আনন্দ করবে। 1
7হে সদাপ্রভুু, তোমার বিশ্বস্ততার নিয়ম আমাদেরকে দেখাও, 1 আর তোমার পরিত্রান আমাদেরকে দান কর। 1
8ঈশ্বর সদাপ্রভুু যা বলবেন, 1 আমি তা শুনব; কারণ তিনি তাঁর লোকদের, 1 তাঁর বিশ্বস্ত অনুগামীদের কাছে শান্তির কথা বলবেন; 1 কিন্তু তারা আবার মূর্খতায় না ফিরুক। 1
9সত্যিই তাঁর পরিত্রান তাদেরই কাছে থাকে, 1 যারা তাঁকে ভয় করে। তখন আমাদের দেশে মহিমা থাকবে। 1
10বিশ্বস্ততার চুক্তি ও বিশ্বাসযোগ্যতা পরস্পর মিলল, 1 ধার্ম্মিকতা ও শান্তি একে অপরকে চুম্বন করল। 1
11ভূমি থেকে বিশ্বাসযোগ্যতার অঙ্কুর ওঠে 1 এবং স্বর্গ থেকে বিজয় নীচু হয়ে দেখছে। 1
12হ্যাঁ, সদাপ্রভুু তাঁর ভালো আশীর্বাদ দেবেন। 1 এবং আমাদের দেশ তার ফসল উত্পন্ন করবে। 1
13ধার্ম্মিকতা তার আগে যাবে 1 এবং তাঁর পদচিহ্নকে পথ সরূপ করবে।