Psalms 88
1হে সদাপ্রভুু, আমার পরিত্রানের ঈশ্বর, 1 আমি দিন ও রাত তোমার সামনে আর্তনাদ করি। 1
2আমার প্রার্থনা শোন; 1 আমার কাকুক্তির প্রতি মনোযোগ দাও। 1
3কারণ আমার প্রাণ দুঃখে পরিপূর্ণ 1 এবং আমার জীবন পাতালের নিকটবর্ত্তী। 1
4লোকেরা আমার সঙ্গে সেই রকম ব্যবহার করে 1 যেমন গর্তগামীদের সঙ্গে করে, 1 আমি অসহায় লোকের মত হয়েছি। 1
5আমি মৃতদের মধ্যে পরিত্যক্ত, 1 আমি কবরশায়ী মৃতদের মত, 1 যাদের বিষয়ে তুমি আর চিন্তা করো না; 1 কারণ তারা তোমার শক্তি থেকে বিচ্ছিন্ন হয়েছে। 1
6তুমি আমাকে গর্তের নিম্নতম স্থানে রেখেছ, 1 অন্ধকার ও গভীর স্থানে রেখেছে। 1
7তোমার ক্রোধ আমার উপরে প্রচণ্ড 1 এবং তুমি তোমার সমস্ত ঢেউ দিয়ে আমাকে কষ্ট দিয়েছ। 1
8তোমার জন্যই আমার আত্মীয়েরা আমাকে অবহেলা করে, 1 তাদের দৃষ্টিতে আমাকে আশ্চর্য্যের বিষয় করেছ; 1 আমি অবরুদ্ধ, আমি মুক্ত হতে পারি না। 1
9আমার চোখ দুঃখে নিস্তেজ হয়েছে, 1 আমি সারাদিন ধরে তোমাকে ডাকি, হে সদাপ্রভুু, 1 আমি তোমার দিকে হাত প্রসারিত করি। 1
10তুমি কি মৃতদের জন্য আশ্চর্য্য কাজ করবে? 1 যারা মারা গিয়েছে তারা কি উঠে তোমার প্রশংসা করবে? সেলা৷ 1
11কবরের মধ্যে কি তোমার নিয়মের বিশ্বস্ততা 1 এবং মৃতদের স্থানে তোমার বিশ্বস্ততা প্রচার করা হবে? 1
12অন্ধকারে তোমার আশ্চর্য্য কাজ ও 1 বিস্মৃতির দেশে তোমার ধার্ম্মিকতা কি জানা যাবে? 1
13কিন্তু, হে সদাপ্রভুু, 1 আমি তোমার কাছে আর্তনাদ করি, 1 সকালে আমার প্রার্থনা তোমার সামনে উপস্থিত হয়। 1
14হে সদাপ্রভুু, তুমি কেন আমাকে পরিত্যাগ করেছ? 1 আমার কাছ থেকে কেন তোমার মুখ লুকিয়ে রাখো? 1
15আমি যৌবনকাল থেকেই দুঃখী 1 ও মৃত্যুর মুখে পতিত হয়েছি; 1 আমি তোমার ত্রাসে খুবই কষ্ট পেয়েছি। 1
16তোমার প্রচণ্ড ক্রোধ আমার উপর দিয়ে গিয়েছে 1 এবং তোমার ভয়ঙ্কর কাজগুলি আমাকে ধ্বংস করেছে। 1
17তারা সমস্ত দিন আমাকে জলের মত ঘিরেছে; 1 তারা সবাই আমাকে ঘিরে ধরেছে। 1
18তুমি আমার কাছে থেকে প্রত্যেক বন্ধুকে 1 ও আত্মীয়দের দূর করেছ; অন্ধকারই আমার আত্মীয়।