Psalms · বাইবেল (বাংলা)

Psalms 118

1ধন্যবাদ দাও সদাপ্রভুুকে, কারণ তিনি মঙ্গলময়, 1 তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী। 1

2ইস্রায়েল বলুক, 1 “তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী।” 1

3হারোণের কূল বলুক, 1 “তাঁর দয়া অনন্তকালস্থায়ী।” 1

4সদাপ্রভুুর বিশ্বস্ত অনুগামীরা বলুক, 1 “তাঁর বিশ্বস্ততার বিধি অনন্তকালস্থায়ী।” 1

5আমি সঙ্কটের মধ্য থেকে সদাপ্রভুুকে ডাকলাম; 1 সদাপ্রভুু আমাকে উত্তর দিলেন 1 এবং আমাকে মুক্ত করলেন। 1

6সদাপ্রভুু আমার সঙ্গে আছেন, 1 আমি ভয় করব না; 1 মানুষ আমার কি করতে পারে? 1

7সদাপ্রভুু আমার পক্ষে আছেন আমার সাহায্যকারী হিসাবে, 1 আমি বিজয়ী হব তাদের ওপর যারা আমাকে ঘৃণা করে। 1

8মানুষের ওপর বিশ্বাস করার থেকে 1 সদাপ্রভুুর আশ্রয় নেওয়া ভালো। 1

9মানুষের ওপর আস্থা রাখার থেকে 1 সদাপ্রভুুতে ভরসা করা ভালো। 1

10সমস্ত জাতি আমাকে ঘিরে আছে; 1 সদাপ্রভুুর ক্ষমতায় আমি তাদেরকে বিচ্ছিন্ন করব। 1

11তারা আমাকে ঘিরে আছে; 1 হ্যাঁ, আমাকে ঘিরে আছে, 1 সদাপ্রভুুর নামে আমি তাদেরকে বিচ্ছিন্ন করব। 1

12তারা আমাকে ঘিরে আছে মৌমাছির মতো, 1 তারা কাঁটার আগুনের মত অদৃশ্য হয়ে গেল; 1 সদাপ্রভুুর নামে আমি তাদেরকে বিচ্ছিন্ন করব। 1

13তুমি আমাকে ফেলে দেবার জন্য আক্রমণ করলে, 1 কিন্তু সদাপ্রভুু আমাকে সাহায্য করলেন। 1

14সদাপ্রভুু আমার শক্তি এবং আনন্দ 1 এবং তিনি একমাত্র আমার পরিত্রান দিয়েছেন। 1

15ধার্ম্মিকদের তাঁবু থেকে বিজয় আনন্দের 1 চিত্কার শোনা যাচ্ছে সদাপ্রভুুর ডান হাত বিজেতা। 1

16সদাপ্রভুুর ডান হাত উন্নত, 1 সদাপ্রভুুর ডান হাত বিজেতা। 1

17আমি মরবো না, কিন্তু জীবিত থাকব 1 এবং সদাপ্রভুুর কাজ ঘোষণা করবো। 1

18সদাপ্রভুু আমাকে কঠোরভাবে শাস্তি দিয়েছেন, 1 কিন্তু মৃত্যুর হাতে সঁপে দেননি। 1

19আমার জন্য দরজা খুলে দাও 1 যেখানে ঈশ্বরের লোকেরা প্রবেশ করে; 1 আমি তার ভেতর যাবো 1 এবং সদাপ্রভুুকে দেব। 1

20এটাই সদাপ্রভুুর দরজা, 1 ধার্মিকরা এর ভেতর দিয়ে ঢোকে। 1

21আমি তোমাকে ধন্যবাদ দেবো, 1 কারণ তুমি আমাকে উত্তর দিয়েছো 1 এবং তুমি আমার পরিত্রান হয়েছ। 1

22নির্মাতারা যে পাথর বাতিল করেছিল 1 তা কোনের প্রধান পাথর হয়ে উঠল। 1

23এটা সদাপ্রভুুর কাজ; 1 এটা আমার চোখে অদ্ভুত। 1

24এই সেই দিন যেদিন সদাপ্রভুু করেছেন; 1 আমরা আনন্দ করবো 1 এবং এতে আনন্দিত হবো। 1

25অনুগ্রহ করে আমাদের বিজয় দাও, সদাপ্রভুু। 1

26ধন্য তিনি যিনি সদাপ্রভুুর নামে আসছেন; 1 আমরা সদাপ্রভুুর ঘর থেকে তোমাদেরকে ধন্যবাদ করি। 1

27সদাপ্রভুুই ঈশ্বর; 1 তিনি আমাদেরকে আলো দিয়েছেন; 1 তোমরা দড়ি দিয়ে উৎসবের বলি বেদির শিঙে বাঁধ। 1

28তুমি আমার ঈশ্বর 1 এবং আমি তোমাকে ধন্যবাদ দেবো তুমি আমার ঈশ্বর, 1 আমি তোমাকে উচ্চে স্থাপন করব। 1

29ওহ তোমরা সদাপ্রভুুকে ধন্যবাদ দাও, 1 কারণ তিনি মঙ্গলময়; 1 কারণ তাঁর বিশ্বস্ত বিধি অনন্তকালস্থায়ী।

← Psalms 117Read In The App, Free →Psalms 119 →

Study Psalms 118

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150