Psalms 98
1ওহ, সদাপ্রভুুর জন্যে একটি নতুন গান গাও, 1 কারণ তিনি অদ্ভুত কাজ করেছেন; 1 তার ডান হাত ও তার পবিত্র বাহু, 1 আমাদেরকে বিজয় দিয়েছেন। 1
2সদাপ্রভুু তাঁর পরিত্রান জানিয়েছেন, 1 তিনি খোলাখুলি ভাবে সমস্ত জাতির কাছে 1 তাঁর ন্যায়বিচার দেখিয়েছেন। 1
3তিনি ইস্রায়েল কুলের জন্যে তাঁর চুক্তির আনুগত্য 1 ও বিশ্বস্ততা মনে করিয়েছেন; 1 পৃথিবীর সমস্ত প্রান্ত আমাদের ঈশ্বরের বিজয় দেখবে। 1
4সমস্ত পৃথিবী; সদাপ্রভুুর উদ্দেশ্যে আনন্দের জন্য চিত্কার কর। 1 জয়গান কর, আনন্দগান কর। প্রশংসা গাও। 1
5বীণার সঙ্গে সদাপ্রভুুর উদ্দেশ্যে প্রশংসা গান কর, 1 বীণা ও সুমধুর গানের সঙ্গে। 1
6তূরী ও শিঙার আওয়াজের সঙ্গে 1 রাজা সদাপ্রভুুর সামনে আনন্দময় শব্দ কর। 1
7সমুদ্র ও তার মধ্যেকার সবই গর্জন করুক, 1 পৃথিবী ও যারা তার মধ্যে বাস করে তারাও করুক; 1
8নদীরা তাদের হাতে হাততালি দিক 1 এবং পর্বতরা আনন্দের জন্য চিত্কার করুক; 1
9সদাপ্রভুু পৃথিবীর বিচার করতে আসছেন; 1 তিনি ধার্ম্মিকতায় পৃথিবীকে ও জাতিদের সুবিচারে বিচার করবেন।