Psalms 148
1তোমার সদাপ্রভুুর প্রশংসা কর, 1 প্রশংসা কর সদাপ্রভুুর স্বর্গ থেকে; 1 প্রশংসা কর উর্ধ থেকে। 1
2তাঁর প্রশংসা কর, তাঁর সব দূতেরা, 1 তাঁর প্রশংসা কর, তাঁর সব বাহিনী। 1
3তাঁর প্রশংসা কর, সূর্য্য 1 এবং চন্দ্র, তাঁর প্রশংসা কর, 1 উজ্জ্বল তারারা। 1
4তাঁর প্রশংসা কর, উচ্চতম স্বর্গ 1 এবং আকাশমণ্ডলের ওপরের জলসমূহ। 1
5তারা সদাপ্রভুুর নামের প্রশংসা করুক, 1 কারণ তিনি আজ্ঞা করলেন 1 এবং তারা সৃষ্ট হল; 1
6তিনি অনন্তকালের জন্য তাদেরকে স্থাপন করেছেন, 1 তিনি এক বিধি দিয়েছেন যা পরিবর্তন হবে না। 1
7সদাপ্রভুুর প্রশংসা কর পৃথিবী থেকে, 1 তোমরা সামুদ্রিক প্রাণীরা 1 এবং সব গভীর মহাসমুদ্র, 1
8আগুন এবং শিলা, তুষার 1 এবং মেঘ, ঝোড়ো বাতাস তাঁর বাক্য পূর্ণ করে, 1
9পর্বতেরা এবং সব উপপর্বত, 1 ফলের গাছ এবং সব এরস গাছ, 1
10বন্য পশু এবং সব পালিত পশু, 1 প্রাণী যা বুকে হাঁটে এবং সব পাখিরা, 1
11পৃথিবীর রাজারা এবং সব জাতি, 1 নেতারা এবং পৃথিবীর সব বিচারকর্ত্তা; 1
12যুবকরা এবং যুবতীরা উভয়ই; 1 বৃদ্ধরা এবং শিশুরা। 1
13সবাই সদাপ্রভুুর নামের প্রশংসা করুক, 1 কারণ কেবল তাঁরই নাম উন্নত 1 এবং তাঁর মহিমা বিস্তারিত পৃথিবীর 1 এবং স্বর্গের ওপরে। 1
14তিনি তাঁর লোকেদের জন্য এক শৃঙ্গ উত্তোলন করেছেন, 1 কারণ তা প্রশংসা ভূমি, 1 তাঁর সব বিশ্বাসীদের জন্য, 1 ইস্রায়েলের সন্তানদের জন্য, 1 তাঁর কাছের লোকদের জন্য। সদাপ্রভুুর প্রশংসা কর।