Psalms · বাইবেল (বাংলা)

Psalms 27

1সদাপ্রভুু আমার আলো এবং আমার পরিত্রান; 1 আমি কাকে ভয় করব? 1 সদাপ্রভুু আমার জীবনের আশ্রয়স্থান; 1 কে আমাকে ভয় দেখাবে? 1

2যখন অন্যায়কারীরা আমার মাংস খাওয়ার জন্য আমার নিকটবর্তী হল, 1 আমার বিপক্ষরা এবং আমার শত্রুরা হোঁচট খেয়ে পড়ল। 1

3যদিও একটি সৈন্যদল আমার বিরুদ্ধে শিবির স্থাপন করে, 1 তখনও আমার হৃদয় ভীত হবে না; 1 যদিও আমার বিরুদ্ধে যুদ্ধ সংঘটিত হচ্ছে, 1 এমনকি তখনও আমি সাহস করব। 1

4সদাপ্রভুুর কাছে আমি একটি বিষয় জিজ্ঞাসা করেছি, 1 যা আমি পরে অন্বেষণ করব, 1 আমার জীবনের সমস্ত দিন আমি সদাপ্রভুুর সৌন্দর্য দেখার জন্য 1 এবং তাঁর মন্দিরের মধ্যে ধ্যান করার জন্য সদাপ্রভুুর গৃহে বাস করি। 1

5কারণ বিপদের দিনের তিনি আমাকে তাঁর গৃহে আশ্রয় দেবেন; 1 তাঁর তাঁবুর মধ্যে তিনি আমাকে লুকিয়ে রাখবেন। 1 তিনি আমাকে পাথরের উপরে তুলে ধরবেন! 1

6তারপর আমার চারপাশের শত্রুদের উপরে আমার মাথা উঁচু হবে 1 এবং আমি তাঁর তাঁবুতে আনন্দের উৎসর্গ প্রদান করব! আমি গান গাব 1 এবং সদাপ্রভুুর উদ্দেশ্যে সঙ্গীত করব! 1

7সদাপ্রভুু, যখন আমি আর্তনাদ করে ডাকি, 1 তখন আমার ডাক শোন; 1 আমার উপর কৃপা কর 1 এবং আমাকে উত্তর দাও! 1

8আমার হৃদয় তোমার সম্পর্কে বলছে, 1 তাঁর মুখের অনুসন্ধান কর! সদাপ্রভুু! 1 আমি তোমার মুখের অনুসন্ধান করি। 1

9আমার কাছ থেকে তোমার মুখ লুকিও না; 1 রাগে তোমার দাসকে আঘাত করো না! 1 তুমি আমার সাহায্যকারী হয়ে এসেছে; 1 আমাকে ছেড়ে যেয়ো না বা আমাকে পরিত্যাগ করো না। 1

10এমনকি যদি আমার বাবা 1 এবং মা আমাকে ত্যাগ করে, 1 সদাপ্রভুু আমাকে নিয়ে যাবেন। 1

11সদাপ্রভুু! তোমার পথ আমাকে শিক্ষা দাও, 1 আমার শত্রুদের জন্য আমাকে সমান পথে পরিচালনা করো। 1

12আমার শত্রুদের কাছে আমার প্রাণকে দিও না; 1 কারণ মিথ্যা সাক্ষী আমার বিরুদ্ধে উঠেছে 1 এবং তারা নিঃশ্বাসে হিংস্রতা বের করে। 1

13যদি আমি বিশ্বাস না করতাম যে আমি 1 জীবিতদের দেশে সদাপ্রভুুর মঙ্গল দেখব 1 তবে আমি সমস্ত আশা ছেড়ে দিতাম! 1

14সদাপ্রভুুর জন্য অপেক্ষা কর; 1 শক্ত হও এবং তোমার হৃদয় সাহসী হোক! 1 সদাপ্রভুুর জন্য অপেক্ষা কর!

← Psalms 26Read In The App, Free →Psalms 28 →

Study Psalms 27

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150