Psalms · বাইবেল (বাংলা)

Psalms 42

1হরিণ যেমন জলস্রোতের জন্য আকাঙ্খা করে, 1 ঈশ্বর, আমার প্রাণ তোমার জন্য আকাঙ্খা করে। 1

2ঈশ্বরেরই জন্য আমার প্রাণ তৃষ্ণার্ত, 1 জীবিত ঈশ্বরের জন্য; আমি কখন আসব 1 এবং ঈশ্বরের সামনে দাঁড়াব? 1

3আমার চোখের জল দিন রাত্র আমার খাবার হয়েছে, 1 যখন আমার শত্রুরা সবদিন আমাকে বলছে, 1 “কোথায় তোমার ঈশ্বর?” 1

4যখন আমি এই জিনিস মনে রাখব 1 এবং আমার প্রাণ আমার ভিতরে দেব, 1 কিভাবে আমি তাদের সাথে গিয়েছিলাম 1 এবং ঈশ্বরের ঘরে তাদের নেতৃত্ব দিয়েছিলাম, 1 প্রশংসা এবং আনন্দ কণ্ঠস্বরের সাথে বহুলোক এটি পালন করত। 1

5আমার প্রাণ, কেন তুমি নিরুত্সাহিত হও? 1 কেন তুমি আমার মধ্যে চিন্তিত? ঈশ্বরে আশা রাখো, 1 আমি এখনও তাঁর প্রশংসা করবো, 1 তাঁর উপস্হিতি সাহায্যের জন্য। 1

6আমার ঈশ্বর, আমার প্রাণ আমার মধ্যে নিরুত্সাহিত হয়; 1 সেইজন্য আমি তোমাকে ডাকছি যর্দ্দন দেশ থেকে, 1 আর হর্মোনের তিনটি শিখর 1 এবং মিৎসিয়র পর্বত থেকে। 1

7তোমার নির্ঝর সমূহের শব্দ জল প্রবাহকে ডাকছে; 1 তোমার সকল ঢেউ 1 এবং তোমার সকল তরঙ্গ আমার উপর দিয়ে যাচ্ছে। 1

8কিন্তু সদাপ্রভুু দিবসের দিনের তাঁর 1 চুক্তি বিশ্বস্তভাবে পালন করবেন, রাতে তাঁর গান আমার সাথে থাকবে, 1 আমার জীবনের প্রার্থনা ঈশ্বরের কাছে বলবে। 1

9আমি ঈশ্বরকে বলব, আমার শিলা, 1 “কেন তুমি আমাকে ভুলে গেছ? 1 কেন শত্রুদের অত্যাচারের কারণে আমি শোক করি?” 1

10আমাকে বিপক্ষরা আমার তিরস্কার করে, 1 যেন আমার হাড় ভেঙে দেয়, তারা সবদিন আমাকে বলে, 1 তোমার ঈশ্বর কোথায়? 1

11কেন তুমি আমার প্রাণকে নিরুত্সাহিত করছ? 1 কেন আমার মধ্যে চিন্তিত হচ্ছ? 1 ঈশ্বরে আশা রাখো, আমি এখনও তাঁর প্রশংসা করবো, 1 কারণ তিনি আমার পরিত্রান এবং আমার ঈশ্বর।

← Psalms 41Read In The App, Free →Psalms 43 →

Study Psalms 42

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150