Psalms · বাইবেল (বাংলা)

Psalms 31

1সদাপ্রভুু, তোমার মধ্যে, আমি আশ্রয় নিয়েছি; 1 আমাকে কখনো লজ্জিত হতে দিয়ো না। 1 তোমার ন্যায়পরায়তায় আমাকে উদ্ধার কর। 1

2আমার কথা শোন; আমাকে তাড়াতাড়ি উদ্ধার কর; 1 আমার আশ্রয়-শৈল হও, 1 আমাকে রক্ষা করার দূর্গ হও। 1

3কারণ তুমি আমার শৈল 1 এবং আমার দূর্গ; তাই তোমার নামের জন্য, 1 পরিচালনা কর এবং পথ প্রদর্শক হও। 1

4আমাকে সেই জাল থেকে উদ্ধার কর, 1 কারণ তুমিই আমার আশ্রয়। 1

5আমি তোমার হাতে আমার আত্মা সমর্পণ করি; 1 সদাপ্রভুু, বিশ্বস্ততার ঈশ্বর, 1 তুমি আমাকে মুক্ত করেছ। 1

6আমি তাদের ঘৃণা করি যারা মূল্যহীন মূর্তির সেবা করে, 1 কিন্তু আমি সদাপ্রভুুকে বিশ্বাস করি। 1

7আমি তোমার চুক্তির বিশ্বস্ততায় উল্লাস ও আনন্দ করব, 1 কারণ তুমি আমার দুঃখ দেখেছ; 1 তুমি আমার প্রাণের দূর্দশার কথা জানো। 1

8তুমি আমাকে আমার শত্রুর হাতে তুলে দাওনি। 1 তুমি একটি প্রশস্ত খোলা জায়গায় আমার পা স্থাপন করেছ। 1

9সদাপ্রভুু, আমার প্রতি দয়া কর, 1 কারণ আমি কষ্টের মধ্যে আছি; 1 আমার দেহ ও প্রাণের সাথে আমার চোখও কষ্টে দুর্বল হয়ে পড়েছে। 1

10কারণ আমার জীবন দুঃখে ক্লান্ত 1 এবং আর্তনাদে আমার বয়স গেল। 1 আমার পাপের কারণে আমার শক্তি বিপদ + 31:10 দুষ্টতা প্রযুক্ত হচ্ছে গ্রস্ত হচ্ছে 1 এবং আমার হাড় ক্ষয়প্রাপ্ত হচ্ছে। 1

11কারণ আমার সব শত্রুদের জন্য লোকেরা আমাকে ঘৃণা করে; 1 প্রতিবেশীদের কাছে ঘৃণার বিষয়, 1 পরিচিতজনের সন্ত্রাস আমি, 1 যারা আমাকে রাস্তায় দেখে তারা আমার কাছ থেকে পালায়। 1

12আমাকে একটি মৃত ব্যক্তির মত ভুলে যাওয়া হয়েছে, 1 যাকে কেউ মনে রাখে না। আমি একটি ভাঙা পাত্রের মত। 1

13কারণ আমি অনেকের গুঞ্জন শুনলাম। 1 তারা আমার বিরুদ্ধে একসঙ্গে চক্রান্ত করে। 1 তারা আমার জীবন নষ্ট করার পরিকল্পনা করে। 1

14কিন্তু সদাপ্রভুু, আমি তোমাকে বিশ্বাস করি; 1 আমি বললাম, তুমি আমার ঈশ্বর। 1

15আমার ভবিষ্যত তোমার হাতে। 1 আমার শত্রুদের থেকে 1 এবং যারা আমাকে অনুসরণ করে তাদের হাত থেকে রক্ষা কর। 1

16তোমার দাসের প্রতি তোমার মুখ উজ্জ্বল কর; 1 তোমার চুক্তি বিশ্বস্ততায় আমাকে রক্ষা কর। 1

17সদাপ্রভুু, আমাকে লজ্জিত হতে দিয়ো না, 1 কারণ আমি তোমাকে ডাকছি! দুষ্টরা লজ্জিত হোক! 1 তারা পাতালে নীরব হোক। 1

18মিথ্যাবাদীর জিহ্বা নীরব হোক, 1 যারা ধার্ম্মিকের বিরুদ্ধে অহঙ্কার 1 এবং ঘৃণার সাথে কথা বলে। 1

19তোমার মঙ্গল কেমন মহান 1 যা তুমি তাদের জন্য সংরক্ষিত করেছ যারা তোমাকে সম্মান করে, 1 তারা মানুষের সামনে তোমার শরণাপন্নদের পক্ষে সম্পন্ন করেছে! 1

20তাদেরকে মানুষের কুমন্ত্রণা থেকে লুকাও। 1 জিভের হিংসা থেকে তুমি তাদের আশ্রয়ের মধ্যে লুকিয়ে রাখ। 1

21ধন্য সদাপ্রভুু, কারণ তিনি 1 আমাকে একটি ঘেরা শহরে 1 তাঁর বিস্ময়কর বিশ্বাসের প্রতিশ্রুতি দেখিয়েছেন। 1

22যদিও আমি অধৈর্য্য হয়ে বলেছিলাম, 1 “আমি তোমার চোখ থেকে বিচ্ছিন্ন,” 1 তবুও তুমি সাহায্যের জন্য আমার আবেদন শুনেছ, 1 যখন আমি তোমার কাছে আর্তনাদ করেছি। 1

23হে সদাপ্রভুুর সমস্ত অনুসরণকারী, 1 তোমরা তাঁকে প্রেম কর। সদাপ্রভুু বিশ্বস্তদের রক্ষা করেন, 1 কিন্তু তিনি অহঙ্কারীদের শাস্তি পূর্ণরূপে ফিরিয়ে দেন। 1

24সাহায্যের জন্য তোমরা যারা সদাপ্রভুুতে বিশ্বাস কর 1 তারা সবাই সাহসী এবং আত্মবিশ্বাসী হও।

← Psalms 30Read In The App, Free →Psalms 32 →

Study Psalms 31

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150