Psalms 55
1ঈশ্বর আমার প্রার্থনা শোন 1 এবং আমার বিনতি থেকে নিজেকে লুকিও না। 1
2আমার দিকে মনোযোগ দাও; 1 আমার কষ্টের মধ্যেও আমার বিশ্রাম নেই। 1
3আমার শত্রুদের আওয়াজে কারণে, 1 দুষ্টদের অত্যাচারের কারণে, 1 কারণ তারা আমার উপরে কষ্ট বয়ে আনে 1 এবং রাগে আমাকে নির্যাতন করে। 1
4আমার হৃদয়ে বড়ই ব্যথা হচ্ছে 1 এবং মৃত্যুর ভয় আমাকে আক্রমণ করেছে। 1
5ভয় ও কম্প আমার উপর আসে 1 এবং ভয় আমাকে আচ্ছন্ন করেছে। 1
6আমি বললাম, 1 “আহা! যদি পায়রার মত আমার ডানা হত, 1 তবে আমি উড়ে গিয়ে বিশ্রাম নিতাম। 1
7দেখ, দূরে আমি যাই, 1 মরুপ্রান্তে প্রবেশ করি। সেলা 1
8আমি ঝড়ো বাতাস 1 এবং ঝড় থেকে আশ্রয়ের জন্য ত্বরা হব।” 1
9প্রভু তাদের ধ্বংস করে দাও 1 এবং তাদের ভাষা বিভ্রান্ত করে, 1 কারণ আমি শহরে দ্বন্দ্ব ও হিংসা দেখেছি। 1
10তারা দিন এবং রাতে 1 তাদের শহরকে দেওয়ালের উপর দিয়ে দেখে; 1 আর তার মধ্যে পাপ এবং দুষ্টতা রয়েছে। 1
11তার মধ্যে দুষ্টতা রয়েছে; নিপীড়ন 1 এবং ছলনা তার রাস্তা ত্যাগ করে না। 1
12কারণ এটি আমার শত্রু ছিল না, 1 আমাকে বহন করতে পারে; 1 যে আমাকে ঘৃণা করেছে সে আমাকে তিরস্কার করে না, 1 তারপরও আমি তার থেকে নিজেকে লুকিয়ে রাখি। 1
13কিন্তু তুমি তো আমার মত একজন মানুষ, 1 আমার সঙ্গী এবং বন্ধু। 1
14আমরা একসাথে মধুর সহভাগীতায় ছিলাম; 1 আমরা সবাই ঈশ্বরের গৃহে যেতাম। 1
15মৃত্যু তাদের উপরে হঠাৎ আসুক; 1 তারা জীবিত ভাবে পাতালে নামুক; 1 কারণ তাদের মধ্যে 1 এবং তাদের অন্তরে দুষ্টতা আছে। 1
16কিন্তু আমি ঈশ্বরকে ডাকব 1 এবং তাতে সদাপ্রভুু আমাকে রক্ষা করবেন। 1
17সন্ধ্যায় এবং সকালে 1 ও দুপুরে আমি অভিযোগ ও বিলাপ করব 1 এবং তিনি আমার রব শুনবেন। 1
18আমার বিরুদ্ধে যে যুদ্ধ হয়েছিল 1 তার থেকে তিনি আমার প্রাণকে মুক্তি করেছেন; 1 কারণ অনেকে আমার বিরুদ্ধে ছিল। 1
19ঈশ্বর, তিনি প্রাচীনকাল থেকে তাদের কথা শুনতেন 1 এবং সাড়া দিতেন। সেলা তাদের পরিবর্তন হয় নাই, 1 আর তারা ঈশ্বরকে ভয় করে না। 1
20আমার বন্ধু যারা যাদের সাথে শান্তি ছিল 1 তাদের বিরুদ্ধে হাত উঠান হয়েছে, 1 তিনি যে নিয়ম করেছিলেন সেটি তারা অপবিত্র করেছে। 1
21তার মুখ মাখনের মত মসৃণ, 1 কিন্তু তার হৃদয় শত্রুতাপূর্ণ; 1 তার বাক্য সকল তেলের থেকেও কোমল, 1 তখনও তারা তলোয়ারগুলো আঁকড়ে ধরেছিল। 1
22তোমার ভার সদাপ্রভুুর উপর দাও; 1 সদাপ্রভুু তোমাকে ধরে রাখবেন, 1 তিনি কখনোই একজন 1 ধার্মিক ব্যক্তির পতনের অনুমতি দেবেন না। 1
23কিন্তু তুমি ঈশ্বর, দুষ্টদের ধ্বংসের গর্তে নামাবে; 1 রক্তক্ষয়ী ও প্রতারণাকারী মানুষেরা বেশি দিন বেঁচে থাকবে না; 1 কিন্তু আমি তোমার উপরে বিশ্বাস করব।