Psalms 108
1আমার হৃদয় স্থির, ঈশ্বর, আমি গান গাব 1 এবং আমার গৌরব সহ স্তব করব। 1
2ঘুম থেকে ওঠো, বাঁশী 1 এবং বীণা; আমি ঊষাকে জাগাব। 1
3আমি তোমাকে ধন্যবাদ দেবো, 1 সদাপ্রভুু, লোকেদের মধ্যে; 1 আমি তোমার প্রশংসা গান গাব জাতিদের মধ্যে। 1
4কারণ তোমার বিশ্বস্ততার বিধি আকাশমণ্ডলের ওপরে মহৎ 1 এবং তোমার বিশ্বাসযোগ্যতা আকাশ পর্যন্ত পৌঁছয়। 1
5ঈশ্বর, আকাশমণ্ডলের ওপরে উন্নত হও 1 এবং সারা পৃথিবীর ওপরে তোমার গৌরব উন্নত হোক। 1
6যাতে তুমি যাদের ভালবাসো তারা যেন উদ্ধার পায়, 1 তোমার ডানহাত দিয়ে আমাদের উদ্ধার কর 1 এবং আমাকে উত্তর দাও। 1
7ঈশ্বর তাঁর পবিত্রতায় কথা বলেছেন, 1 “আমি উল্লাস করব; আমি শিখিম ভাগ করব 1 এবং সুক্কোতের উপত্যকার অংশ ভাগ করে দেবো। 1
8গিলিয়দ আমার, মনঃশিও আমার; 1 ইফ্রয়িমও আমার মাথার বর্ম; 1 যিহূদা আমার বিচারদণ্ড; 1
9মোয়াব আমার ধোবার পাত্র; 1 আমি ইদোমের ওপরে আমার জুতো ছুড়বো; 1 আমি পলেষ্টিয়ার ওপরে জয়ধ্বনি করবো। 1
10কে আমাকে এই শক্তিশালী শহরে নিয়ে যাবে? 1 কে আমাকে ইদোম পর্যন্ত পথ দেখিয়ে নিয়ে যাবে?” 1
11ঈশ্বর, তুমি কি আমাকে অগ্রাহ্য করনি? 1 তুমি আমাদের বাহিনীদের সঙ্গে যুদ্ধে যাওনি? 1
12শত্রুদের বিরুদ্ধে আমাকে সাহায্য কর; 1 কারণ মানুষের সাহায্য বৃথা। 1
13আমরা ঈশ্বরের সাহায্য নিয়ে বিজয়ী হব, 1 তিনিই আমাদের শত্রুদের পদদলিত করবেন।