Psalms · বাইবেল (বাংলা)

Psalms 78

1হে আমার লোকেরা, আমার উপদেশ শোন, 1 আমার মুখের কথা শোন। 1

2আমি একটা জ্ঞানের গান গাব, 1 আমি অতীতের গোপন বিষয়ে বলব, 1

3যা আমরা শুনেছি এবং জেনেছি 1 তা আমাদের পিতৃপুরুষেরা আমাদেরকে বলেছিলেন। 1

4আমরা সে সকল তাদের সন্তানদের কাছে গোপন করব না, 1 আমরা সদাপ্রভুুর গৌরব যোগ্য 1 কাজের বিষয় পরবর্তী প্রজন্মের কাছে বলব, 1

5কারণ তিনি যাকোবের মধ্যে নিয়মের 1 আদেশ স্থাপন করিয়েছিলেন 1 এবং ইস্রায়েলের মধ্যে ব্যবস্থা স্থাপন করিয়েছেন। 1 তিনি আমাদের পিতৃপুরুষদেরকে আদেশ দিয়েছিলেন 1 যে তারা নিজেদের সন্তানদের তা শেখাবে। 1

6তিনি তা আদেশ করেছিলেন যেন 1 পরবর্তী প্রজন্ম এই আদেশ জানতে পারে, 1 যে সকল সন্তান এখনও জন্মায় নি, 1 তারা তা জানতে পারে 1 এবং তারা যেন আবার নিজের নিজের 1 সন্তানদের কাছে বর্ণনা করতে পারে। 1

7তখন তারা তাদের আশা ঈশ্বরে স্থাপন করবে 1 এবং তাঁর কাজ ভুলবে না কিন্তু তাঁর আদেশ সকল পালন করবে। 1

8তখন তারা আর তাদের পিতৃপুরুষদের মত হবে না, 1 যারা জেদী ও বিদ্রোহী বংশ ছিল; 1 সেই বংশ যাদের হৃদয় যথাযথ ছিল না 1 এবং যাদের আত্মা ঈশ্বরের প্রতি বিশ্বস্ত ছিল না। 1

9ইফ্রয়িমরা ধনুক দ্বারা যুদ্ধের সাজে সেজে ছিল, 1 কিন্তু যুদ্ধের দিনের তারা যুদ্ধ থেকে ফিরে গেল। 1

10তারা ঈশ্বরের নিয়ম পালন করল না 1 এবং তারা তাঁর ব্যবস্থার বাধ্য হতে অস্বীকার করল। 1

11তারা তাঁর কাজ ভুলে গেল, 1 সেই সকল আশ্চর্য্য কার্য্য, 1 যা তিনি তাদেরকে দেখিয়ে ছিলেন। 1

12তিনি তাদের পিতৃপুরুষদের চোখের সামনে 1 নানা আশ্চর্য্য কার্য্য করেছিলেন। মিশর দেশে, 1 সোয়নের দেশে করেছিলেন। 1

13তিনি সমুদ্রকে ভাগ করে তাদেরকে পার করিয়ে ছিলেন, 1 তিনি জলকে দেওয়ালের মত দাঁড় করিয়েছিলেন। 1

14তিনি দিনের তাদের মেঘ হয়ে পরিচালনা দিতেন 1 এবং সমস্ত রাত্রি আগুনের আলো হয়ে পরিচালনা দিতেন। 1

15তিনি মরুপ্রান্তে শৈল ভেদ করলেন 1 এবং তিনি তাদেরকে প্রচুর জল দিলেন, 1 যথেষ্ট পরিমাণে সমুদ্রের মত দিলেন। 1

16তিনি শৈল থেকে ঝর্না বার করলেন 1 এবং নদীর জলের মত বওয়ালেন। 1

17তবুও তারা বার বার তার বিরুদ্ধে পাপ করল, 1 মরুপ্রান্তে মহান সর্বশক্তিমান ঈশ্বরের বিরুদ্ধে বিদ্রোহ করল; 1

18তারা খাবার চাওয়ার মধ্যে দিয়ে, 1 স্ব-ইচ্ছায় ঈশ্বরের পরীক্ষা করল। 1

19তারা ঈশ্বরের বিরুদ্ধে কথা বলল; 1 তার বলল, “ঈশ্বর কি সত্যি মরুপ্রান্তে আমাদের জন্য মেজ সাজাতে পারেন? 1

20দেখ, তিনি যখন শৈলকে আঘাত করলেন, 1 জলের ধারা বেরিয়ে এসেছিল 1 এবং ঝর্নার ধারা প্রবাহিত হয়েছিল৷ 1 কিন্তু তিনি কি খাবার দিতে পারেন? 1 তিনি কি নিজের প্রজাদের জন্য মাংস যোগাতে পারেন?” 1

21যখন সদাপ্রভুু তা শুনলেন, তিনি রেগে গেলেন; 1 তাই আগুন যাকোবের বিরুদ্ধে জ্বলে উঠেছিল 1 এবং তাঁর রাগ ইস্রায়েলকে আক্রমণ করেছিল, 1

22কারণ তারা ঈশ্বরে বিশ্বাস করত না 1 এবং তাঁর পরিত্রাণে নির্ভর করত না। 1

23তবু তিনি উপরের আকাশকে আদেশ দিলেন 1 এবং আকাশের দ্বারগুলি খুলে দিলেন। 1

24তিনি তাদের খাবারের জন্য মান্না বর্ষালেন 1 এবং তাদেরকে স্বর্গের শস্য দিলেন। 1

25মানুষেরা দূতেদের খাবার খেল; 1 তিনি তাদের জন্য পর্যাপ্ত পরিমানে খাবার পাঠালেন। 1

26তিনি আকাশে পূর্বীয় বায়ু বয়ালেন 1 এবং নিজের পরাক্রমে দক্ষিণে বায়ুকে পরিচালনা দিলেন। 1

27তিনি তাদের উপরে মাংসকে ধূলোর মত, 1 অগুন্তি পাখি সমুদ্রের বালির মত বর্ষালেন। 1

28সেগুলি তাদের শিবিরের মধ্যে পড়ল, 1 তাদের তাঁবুর চারিপাশে পড়ল। 1

29তখন তারা খেল এবং পরিতৃপ্ত হল; 1 তিনি তাদের দিলেন যা তারা আকাঙ্খা করেছিল; 1

30কিন্তু তারা তবুও পরিতৃপ্ত হল না; 1 তাদের খাবার তাদের মুখেই ছিল, 1

31ঠিক সেই দিনের, ঈশ্বরের ক্রোধ তাদের আক্রমণ করল 1 এবং তাদের শক্তিশালীদের মেরে ফেলল; 1 তিনি ইস্রায়েলের যুবকদেরও মেরে ফেললেন। 1

32এ সত্বেও, তারা পাপ করে চলল 1 এবং তাঁর আশ্চর্য্য কাজে বিশ্বাস করল না। 1

33অতএব তিনি তাদের আয়ুর সংখ্যা কমিয়ে দিলেন, 1 তাদের বছরগুলি আতঙ্কে পূর্ণ হল। 1

34যখনি ঈশ্বর তাদের দুঃখ দিতেন, 1 তারা তাঁর খোঁজ করত 1 এবং তারা ফিরে সযত্নে ঈশ্বরের অন্বেষণ করত; 1

35তারা স্মরণ করল যে ঈশ্বর তাদের শৈল ছিলেন 1 এবং সর্বশক্তিমান মহান ঈশ্বরই তাদের মুক্তিদাতা। 1

36কিন্তু তারা মুখে তাঁর গৌরব করল 1 এবং জিভে তাঁর কাছে মিথ্যা বলল; 1

37কারণ তাদের হৃদয় তাঁর প্রতি স্থির ছিল না, 1 তারা তাঁর নিয়মেও বিশ্বস্ত ছিল না। 1

38তবুও তিনি করুণাময়, 1 তাদের অপরাধ ক্ষমা করলেন 1 এবং তাদের ধ্বংস করলেন না। হ্যাঁ, 1 অনেকবার তিনি তাঁর রাগ সম্বরণ করলেন 1 এবং নিজের সব ক্রোধ উত্তেজিত করলেন না। 1

39তিনি মনে করলেন যে, 1 তারা মাংস দিয়ে তৈরী, 1 বায়ুর মতো যা বয়ে যায় 1 এবং আর ফিরে আসে না। 1

40তারা মরুপ্রান্তে কতবার তার বিরুদ্ধে বিদ্রোহ করল 1 এবং অনুর্বর জায়গায় কতবার তাকে দুঃখ দিল। 1

41তারা বারবার ঈশ্বরের পরীক্ষা করল 1 এবং ইস্রায়েলের পবিত্রতমকে অসন্তুষ্ট করল। 1

42তারা তাঁর ক্ষমতার বিষয়ে স্মরণ করল না, 1 কিভাবে তিনি তাদেরকে শত্রুদের থেকে উদ্ধার করলেন। 1

43যখন তিনি মিশরে নিজের ভয়ঙ্কর চিহ্নগুলি 1 এবং সোয়নের এলাকায় নিজের আশ্চর্য্য কাজগুলি সম্পন্ন করলেন। 1

44তিনি মিশরীয়দের নদীগুলি রক্তে পরিণত করলেন, 1 যাতে তারা তাদের নদী থেকে পান করতে না পারে। 1

45তিনি তাদের মধ্যে মাছির ঝাঁক পাঠালেন 1 যা তাদের গ্রাস করল ও ব্যাঙ যা তাদের জায়গায় আক্রমণ করল। 1

46তিনি ফড়িংকে তাদের ফসল 1 এবং পঙ্গপালকে তাদের শ্রমফল দিলেন। 1

47তিনি শিলা দিয়ে তাদের আঙ্গুরের ক্ষেত 1 এবং অনেক শিলা দিয়ে তাদের ডুমুর গাছ নষ্ট করে ফেললেন। 1

48তিনি তাদের গবাদি পশুর ওপরে শিলাবৃষ্টি 1 এবং তাদের পশুপালের মধ্যে বজ্রপাত করলেন। 1

49তিনি তাদের বিরুদ্ধে নিজের রাগের প্রচণ্ডতা, ক্রোধ, 1 কোপ ও বিপদ পাঠালেন দূতের মত যে বিপর্যয় বয়ে আনে। 1

50তিনি নিজের রাগের জন্য পথ করলেন, 1 তিনি মৃত্যু থেকে তাদের রক্ষা করেননি; 1 কিন্তু তাদেরকে মহামারীর হাতে দিলেন। 1

51তিনি আঘাত করলেন মিশরের সব প্রথম জন্মানো সন্তানকে, 1 হামের তাঁবুগুলির মধ্যে তাদের শক্তির প্রথমজাতদেরকে মেরে ফেললেন 1

52তিনি নিজের লোকদেরকে মেষের মত চালালেন, 1 পশুপালের মত মরুপ্রান্তের মধ্যে দিয়ে তাদের পরিচালনা করলেন। 1

53তিনি তাদেরকে নিরাপদে ও নির্ভীকভাবে নিয়ে আসলেন, 1 কিন্তু সমুদ্র তাদের শত্রুদেরকে গ্রাস করল। 1

54এবং তিনি তাদেরকে তাঁর পবিত্র জায়গার সীমায় আনলেন, 1 নিজের হাত দিয়ে অর্জিত এই পর্বতে। 1

55তিনি তাদের সামনে থেকে জাতিদেরকে তাড়িয়ে দিলেন 1 এবং তাদের অধিকার স্থির করলেন; 1 তিনি ইস্রায়েলের বংশদেরকে তাদের তাঁবুতে বাস করালেন। 1

56তবু তারা সর্বশক্তিমান মহান ঈশ্বরের পরীক্ষা করল, 1 তারা বিদ্রোহী হল এবং 1 তার গুরুত্বপূর্ণ আদেশগুলি পালন করল না। 1

57তারা অবিশ্বস্ত হল 1 এবং বিশ্বাসঘাতকতা করল তাদের পূর্বপুরুষদের মত; 1 তারা ত্রুটিপূর্ণ ধনুকের মত অনির্ভরযোগ্য হল। 1

58কারণ তারা তাদের পৌত্তলিক 1 মন্দিরের দ্বারা তাকে অসন্তুষ্ট করল 1 এবং তাদের প্রতিমাদের দ্বারা 1 তারা তাঁকে ঈর্ষান্বিত রাগে প্ররোচিত করল। 1

59যখন ঈশ্বর তা শুনলেন তিনি রেগে গেলেন, 1 ইস্রায়েলকে সম্পূর্ণভাবে ত্যাগ করলেন। 1

60তিনি শীলোহ শহর আশ্রয়স্থল ত্যাগ করলেন, 1 সেই বাসস্থান, যেখানে তিনি লোকদের মধ্যে ছিলেন। 1

61তিনি তাঁর শক্তির সিন্দুক বন্দী করার অনুমতি দিলেন 1 এবং তার মহিমা শত্রুদের হাতে দিলেন। 1

62তিনি নিজের লোকদেরকে তরোয়ালের হস্তগত করলেন 1 এবং তিনি তার অধিকারের প্রতি রেগে গেলেন। 1

63আগুন তাদের যুবকদেরকে গ্রাস করল, 1 তাদের যুবতী মেয়েদের বিয়ের গান হল না। 1

64তাদের যাজকরা তরোয়ালের দ্বারা পড়ে গেল 1 এবং তাদের বিধবারা কাঁদল না। 1

65তখন প্রভু জাগলেন যেমন একজন ঘুম থেকে জেগে ওঠে, 1 একজন যোদ্ধার মত যে আঙ্গুর রসের কারণে চিত্কার করে। 1

66তিনি নিজের বিপক্ষদেরকে মেরে ফিরিয়ে দিলেন, 1 তাদেরকে চিরকালীন লজ্জার পাত্র করলেন। 1

67আর তিনি যোষেফের তাঁবু প্রত্যাখ্যান করলেন 1 এবং ইফ্রয়িমের বংশকে মনোনীত করলেন না; 1

68তিনি যিহূদার বংশকে ও সিয়োন পর্বতকে 1 যা তিনি ভালবাসেন সেগুলিকে মনোনীত করলেন। 1

69তিনি নিজের পবিত্র জায়গা নির্মাণ করলেন, 1 স্বর্গের মত, পৃথিবীর মত, 1 যা তিনি চিরকালের জন্য স্থাপন করেছেন। 1

70তিনি নিজের দাস দায়ূদকে মনোনীত করলেন 1 এবং তাকে মেষের খোয়াড় থেকে গ্রহণ করলেন; 1

71তিনি ভেড়াদের পিছন থেকে তাকে আনলেন। 1 নিজের লোক যাকোবকে ও নিজের অধিকার ইস্রায়েলকে চরাতে দিলেন। 1

72দায়ূদ তার হৃদয়ের সততানুসারে তাদেরকে চরালেন 1 এবং নিজের হাতের দক্ষতায় তাদেরকে পরিচালনা করলেন।

← Psalms 77Read In The App, Free →Psalms 79 →

Study Psalms 78

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150