Psalms · বাইবেল (বাংলা)

Psalms 86

1হে সদাপ্রভুু, শোন, আমাকে উত্তর দাও, 1 কারণ আমি দুঃখী ও দরিদ্র। 1

2আমাকে রক্ষা কর, কারণ আমি সাধু, 1 হে আমার ঈশ্বর, 1 তোমাতে বিশ্বাসকারী তোমার দাসকে রক্ষা কর। 1

3হে প্রভু আমার প্রতি কৃপা কর, 1 কারণ আমি সমস্ত দিন তোমাকে ডাকি। 1

4তোমার দাসকে আনন্দিত কর, কারণ হে প্রভু, 1 আমি তোমার উদ্দেশ্যে আমার প্রাণ তুলে ধরি। 1

5কারণ হে প্রভু তুমিই মঙ্গলময় ও ক্ষমাবান 1 এবং যারা তোমাকে ডাকে, 1 তুমি তাদের কাছে দয়াতে মহান। 1

6হে সদাপ্রভুু, 1 আমার প্রার্থনা শোন, 1 আমার বিনতির শব্দে মনযোগ দাও, 1

7সঙ্কটের দিনের আমি তোমাকে ডাকব, 1 কারণ তুমি আমাকে উত্তর দেবে। 1

8হে প্রভু, দেবতাদের মধ্যে তোমার মতন কেউই নেই, 1 তোমার কাজের তুল্য আর কোনো কাজ নেই। 1

9হে প্রভু, তোমার সৃষ্টি সমস্ত জাতি এসে 1 তোমার সম্ম্মুখে প্রণিপাত করবে, 1 তারা তোমার নামের গৌরব করবে। 1

10কারণ তুমিই মহান ও আশ্চর্য্য কার্য্যকারী; 1 তুমিই একমাত্র ঈশ্বর। 1

11হে সদাপ্রভুু, তোমার পথ আমাকে শিক্ষা দাও, 1 আমি তোমার সত্যে চলব; 1 তোমার নাম ভয় করতে আমার মনকে মনোযোগী কর। 1

12হে প্রভু আমার ঈশ্বর, 1 আমি সম্পূর্ণ হৃদয় দিয়ে তোমার স্তব করব, 1 আমি চিরকাল তোমার নামের গৌরব করব। 1

13কারণ আমার প্রতি তোমার দয়া মহৎ 1 এবং তুমি গভীর পাতাল থেকে আমার প্রাণ উদ্ধার করেছ। 1

14হে ঈশ্বর, অহঙ্কারীরা আমার বিরুদ্ধে উঠেছে, 1 এক দল হিংস্র লোক আমার প্রাণের খোঁজ করছে, 1 তারা তোমাকে নিজেদের সামনে রাখেনি। 1

15কিন্তু হে প্রভু, তুমি স্নেহশীল ও কৃপাময় ঈশ্বর, 1 ক্রোধে ধীর এবং দয়াতে ও সত্যে মহান। 1

16আমার প্রতি ফের এবং আমাকে কৃপা কর, 1 তোমার দাসকে তোমার শক্তি দাও, 1 তোমার দাসীর পুত্রকে রক্ষা কর। 1

17আমার জন্য মঙ্গলের কোনো চিহ্ন দেখাও, 1 যেন আমার ঘৃণাকারীরা তা দেখে লজ্জা পায়, 1 কারণ, হে সদাপ্রভুু, তুমিই আমার সাহায্য করেছ 1 ও আমাকে সান্ত্বনা দিয়েছ।

← Psalms 85Read In The App, Free →Psalms 87 →

Study Psalms 86

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150