Psalms 5
1আমার কান্না শোন, 1 সদাপ্রভুু; আমার আর্তনাদের বিষয়ে চিন্তা কর। 1
2আমার কান্নার শব্দ শোন, 1 আমার রাজা এবং আমার ঈশ্বর। কারণ আমি তোমার কাছে প্রার্থনা করছি। 1
3সদাপ্রভুু, সকালে তুমি কান্না শুনবে; 1 সকালে আমি তোমার উদ্দেশ্যে আমার প্রার্থনা আনব এবং 1 প্রত্যাশায় অপেক্ষা করব। 1
4নিশ্চয়ই তুমি এমন একজন ঈশ্বর নও যিনি মন্দ কাজকে অনুমোদন করেন; 1 মন্দ লোকেরা তোমার অতিথি হবে না। 1
5অহঙ্কারীরা তোমার উপস্থিতিতে দাঁড়াবে না, 1 তুমি তাদের ঘৃণা কর যারা অন্যায় ব্যবহার করে। 1
6তুমি মিথ্যাবাদীদের ধ্বংস করবে, 1 সদাপ্রভুু হিংস্র এবং প্রতারণাপূর্ণ মানুষকে তুচ্ছ করেন। 1
7কিন্তু আমার জন্য, 1 তোমার মহান চুক্তির বিশ্বস্ততার কারণে, 1 আমি তোমার গৃহে আসব; আমি তোমার পবিত্র মন্দিরের দিকে ভয়ে নত হব। 1
8হে প্রভু, আমার শত্রুদের কারণে 1 তোমার ধার্ম্মিকতায় আমাকে পরিচালনা কর, 1 আমার সামনে তোমার পথ সোজা কর। 1
9কারণ তাদের মুখের মধ্যে কোন সত্যতা নেই; তাদের অন্তর হচ্ছে দুষ্ট, 1 তাদের গলা খোলা সমাধির মত, 1 তারা তাদের জিভ দিয়ে তোষামোদ করে। 1
10ঈশ্বর তাদের দোষী সাব্যস্ত কর, 1 তাদের পরিকল্পনাই তাদের সর্বনাশ নিয়ে আসবে, 1 তাদের অনেক পাপের জন্য তাদের তাড়িয়ে দাও, 1 কারণ তারা তোমার বিরুদ্ধে বিদ্রোহ করেছে। 1
11কিন্তু যারা তোমার মধ্যে আশ্রয় নেয় তারা সবাই আনন্দিত হোক; তারা সবদিন আনন্দের গান করুক কারণ তুমি তাদের রক্ষা করছ; যারা তোমার নাম ভালবাসে তারা তোমার মধ্যে আনন্দিত হোক। 1
12কারণ তুমি ধার্ম্মিকদের আশীর্বাদ করবে, 1 সদাপ্রভুু, 1 তুমি অনুগ্রহের সঙ্গে তাদের চারপাশে ঢাল হিসাবে থাকবে।