Psalms 101
1আমি বিশ্বস্ততার নিয়মের এবং বিচারের গান গাব; 1 তোমার প্রতি, সদাপ্রভুু, 1 আমি প্রশংসা গান গাব। 1
2আমি সততা পথে চলবো। 1 তুমি কখন আমার কাছে আসবে? 1 আমার ঘরের মধ্যে আমি সততায় চলব। 1
3আমি কোন অন্যায় কাজ আমার চোখের সামনে রাখব না; 1 আমি অপদার্থ মন্দকে ঘৃণা করব, 1 তা আমার সঙ্গে আটকে থাকবেনা। 1
4বিপথগামী লোক আমাকে ছেড়ে যাবে; 1 আমি মন্দতে বিশ্বস্ত নই। 1
5আমি ধ্বংস করবো যে গোপনে তার প্রতিবেশীর নিন্দা করে। 1 আমি সহ্য করবো না কাউকে যার হাবভাব গর্বের 1 এবং অহঙ্কারী মনোভাব। 1
6আমি দেখবো দেশের বিশ্বস্ত লোকেদের 1 তারা আমার পাশে বসবে। যে সততায় চলবে, 1 সে আমার সেবা করবে। 1
7প্রতারণাকারী লোক আমার ঘরে বাস করবে না; 1 মিথ্যাবাদীকে আমার চোখের সামনে স্বাগত জানাব না। 1
8প্রত্যেক সকালে আমি দেশের 1 সব দুষ্টলোককে ধ্বংস করব; 1 আমি সব অন্যায়কারীদের 1 সদাপ্রভুুর শহর থেকে দূর করে দেবো।