Psalms 149
1তোমার সদাপ্রভুুর প্রশংসা কর। 1 সদাপ্রভুুর উদ্দেশ্যে নতুন গান গাও; 1 বিশ্বাসীদের সমাবেশে তাঁর প্রশংসার গান গাও। 1
2ইস্রায়েল সেই ব্যক্তিতে আনন্দ করুক 1 যিনি তাকে এক জাতি তৈরী করেছেন। 1 সিয়োনের লোকেরা তাদের রাজাতে আনন্দ করুক। 1
3তারা নৃত্য সহকারে তাঁর নামের প্রশংসা করুক, 1 খঞ্জনি এবং বীণা বাজিয়ে তাঁর প্রশংসা গান করুক। 1
4কারণ সদাপ্রভুু তাঁর লোকেদের উপরে আনন্দিত হন, 1 তিনি নম্রদের পরিত্রান দিয়ে মহিমান্বিত করেন। 1
5ধার্মিকরা উল্লাসিত হোক; 1 তারা তাদের বিছানায় আনন্দ গান করুক। 1
6তাদের মুখে ঈশ্বরের প্রশংসা হোক 1 এবং তাদের হাতে দু-ধারের তরোয়াল থাকুক; 1
7জাতির ওপর প্রতিহিংসা সম্পাদন করতে 1 এবং লোকেদের ওপর শাস্তি কার্যকর করতে। 1
8তারা তাদের রাজাদের শেকল দিয়ে বাঁধুক, 1 তাদের পরিষদবর্গদের লোহার শেকল দিয়ে বাঁধুক। 1
9তারা বিচার কার্যকর করুক লিখিতভাবে। 1 এটাই হবে বিশ্বাসীদের জন্য সম্মান। সদাপ্রভুুর প্রশংসা কর।