Psalms 53
1বোকা তার মনে মনে বলে, 1 “কোন ঈশ্বর নেই।” তারা অসৎ 1 এবং তারা ঘৃণ্য পাপ করেছে; 1 এমন কেউ নেই যে ভাল কাজ করে। 1
2ঈশ্বর স্বর্গ থেকে মানবজাতির সন্তানদের প্রতি 1 দেখলেন কেউ আছে কি না 1 যে বুঝতে পারে ও যারা তাঁর খোঁজ করে। 1
3সবাই বিপথে গেছে, সবাই নিষ্ঠুর হয়ে উঠেছে; 1 ভালো কাজ করে এমন কেউ নেই, একজনও নেই। 1
4যারা পাপ করে, তারা কি কিছুই জানে না? 1 তারা আমার লোকেদেরকে গ্রাস করে 1 এবং বাস করে, কিন্তু তারা ঈশ্বরের প্রার্থনা করে না। 1
5তারা ভীষণ ভয় পেয়েছিল, 1 যদিও ভয় করার কোন কারণ ছিল; 1 কারণ তোমাদের বিরুদ্ধে যারা যুদ্ধ করবে 1 সেই অধার্মিকদের হাড়গুলো ঈশ্বর ছড়িয়ে দেবেন; 1 সেই লোকদেরকে লজ্জিত করা হবে কারণ 1 তারা ঈশ্বরকে প্রত্যাখ্যান করেছেন। 1
6আহা! ইস্রায়েলের পরিত্রান সিয়োন থেকে আসবে; 1 ঈশ্বর যখন তাঁর লোকেদের বন্দিদশা থেকে ফিরিয়ে আনবেন, 1 তখন যাকোব উল্লাসিত হবে, 1 ইস্রায়েল আনন্দ করবে।