Psalms 136
1সদাপ্রভুুকে ধন্যবাদ দাও; 1 কারণ তিনি মঙ্গলময়; 1 কারণ তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷ 1
2ঈশ্বরের ঈশ্বরকে ধন্যবাদ দাও কারণ 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷ 1
3ধন্যবাদ দাও প্রভুদের প্রভুকে, 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷ 1
4যিনি একা মহৎ আশ্চর্য্য কাজ করেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷ 1
5যিনি প্রজ্ঞার দ্বারা আকাশমণ্ডল সৃষ্টি করেছেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
6যিনি জলের উপরে ভূমণ্ডল বিস্তার করেছেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
7যিনি বৃহৎ জ্যোতি সৃষ্টি করেছেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
8যিনি দিনের কর্ত্তৃত্ব করার জন্য সূর্য্য সৃষ্টি করেছেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
9রাতে কর্ত্তৃত্ব করার জন্য চাঁদ 1 ও তারার মালা সৃষ্টি করেছেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
10তাঁর স্তব কর, 1 যিনি প্রথম জাতকের সম্বন্ধে মিশরকে আঘত করলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
11এবং তাদের মধ্য থেকে ইস্রেয়েলকে বের করে আনলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
12শক্তিশালী হাত 1 এবং ওঠানো বাহু দ্বারাই আনলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
13তাঁর স্তব কর, 1 যিনি লোহিত সাগরকে দুভাগ করলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকাল স্থায়ী৷ 1
14এবং তাঁর মধ্য দিয়ে ইস্রায়েল কে পার করলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
15কিন্তু ফরৌণ এবং তাঁর বাহিনীকে 1 লোহিত সাগরে ছুঁড়ে দিলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
16তাঁর স্তব কর, যিনি নিজের লোকেদেরকে 1 প্রান্তরের মধ্য দিয়ে গমন করালেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী, 1
17যিনি মহান রাজাদের হত্যা করলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
18বিখ্যাত রাজাদের হত্যা করলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
19ইমোরীয়দের রাজা সীহোনকে, 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
20ও বাশনের রাজা ওগকে বধ করলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
21এবং তাদের দেশ অধিকারের জন্য দিলেন, 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
22তাঁর দাস ইস্রায়েল কে অধিকারের জন্য দিলেন, 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
23তিনি আমাদের হীনাবস্থায় আমাদেরকে মনে করলেন, 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
24যিনি শত্রুর ওপর আমাদের বিজয় দিলেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
25তিনি সব জীবন্ত প্রাণীকে খাবার দেন; 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷ 1
26স্বর্গের ঈশ্বরকে ধন্যবাদ দাও, 1 তাঁর বিশ্বস্ততার নিয়ম অনন্তকালস্থায়ী৷