Psalms 63
1ঈশ্বর, তুমি আমার ঈশ্বর; 1 আমি আন্তরিকভাবে তোমাকে সন্ধান করব; 1 আমার প্রাণ তোমার জন্য পিপাসিত 1 এবং আমার মাংস তোমার জন্য কামনা করে, 1 শুস্ক ও শ্রান্তিকর দেশ ও জল বিহীন। 1
2তাই আমি পবিত্রস্থানে তোমার দিকে 1 তাকিয়ে আছি তোমার পরাক্রম ও তোমার গৌরব দেখার জন্য। 1
3কারণ তোমার নিয়মের বিশ্বস্ততা আমার জীবন থেকেও উত্তম, 1 আমার ঠোঁট তোমার প্রশংসা করবে। 1
4তাই আমি যাবজ্জীবন তোমার ধন্যবাদ করব, 1 আমি তোমার নামে হাত উঠাবো। 1
5আমার প্রাণ তৃপ্ত হবে, যেমন মেদ ও মজ্জাতে হয়, 1 আমার মুখ আনন্দ পূর্ণ ঠোঁটে তোমার প্রশংসা করবে। 1
6আমি শয্যার উপরে যখন তোমাকে স্মরণ করি 1 এবং রাতের বেলায় তোমার বিষয় ধ্যান করি। 1
7কারণ তুমি আমাকে সাহায্য করেছ 1 এবং তোমার ডানার ছায়াতে আমি আনন্দ পাই। 1
8আমার প্রাণ তোমারকে জড়িয়ে আছে; 1 তোমার ডান হাত আমাকে সমর্থন করে। 1
9কিন্তু যারা আমার প্রাণের অনুধাবন করে 1 তারা পৃথিবীর নিম্নভাগে যাবে। 1
10তাদের হাতে তরোয়াল তুলে দেওয়া হবে, 1 তারা শিয়ালের খাবার হবে। 1
11কিন্তু রাজা ঈশ্বরের আনন্দ করবেন; 1 যে কেউ তাতে শপথ করে সে গর্ব করবে; 1 কারণ মিথ্যাবাদীদের মুখ বন্ধ হবে।