Psalms 30
1সদাপ্রভুু, 1 আমি তোমার প্রশংসা করব, 1 কারণ তুমি আমাকে উঠিয়েছ 1 এবং আমার শত্রুদের আমার উপরে আনন্দ করতে দাওনি। 1
2সদাপ্রভুু আমার ঈশ্বর, 1 আমি তোমার কাছে চিৎকার করলাম সাহায্যের জন্য 1 এবং তুমি আমাকে সুস্থ করলে। 1
3সদাপ্রভুু, তুমি আমার প্রাণকে পাতাল থেকে নিয়ে এসেছ; 1 আমাকে জীবিত রেখেছ যেন কবরে না যাই। 1
4তোমরা যারা বিশ্বস্ত, তারা সদাপ্রভুুর উদ্দেশ্যে প্রশংসা গান করো! 1 তাঁর পবিত্র নামের ধন্যবাদ কর। 1
5কারণ তাঁর রাগ এক মুহূর্তের জন্য থাকে; 1 কিন্তু তাঁর অনুগ্রহতেই জীবন। কান্না রাতের জন্য আসে, 1 কিন্তু সকালেই আনন্দ আসে। 1
6আমি বিশ্বাসে বললাম, 1 আমি কখনও বিচলিত হব না। 1
7সদাপ্রভুু, তোমার অনুগ্রহের দ্বারা 1 তুমি একটি শক্তিশালী পর্বত হিসাবে আমাকে প্রতিষ্ঠিত করো; 1 কিন্তু যখন তুমি তোমার মুখ লুকাও, আমি অস্হির হই। 1
8সদাপ্রভুু, আমি তোমাকে ডাকলাম 1 এবং আমার প্রভুর থেকে অনুগ্রহ চাইলাম! 1
9যদি আমি কবরে যাই, 1 আমার মৃত্যুতে কি লাভ? 1 ধূলো কি তোমার প্রশংসা করবে? 1 এটা কি তোমার বিশ্বস্ততা ঘোষণা করবে? 1
10সদাপ্রভুু, শোন এবং আমার উপর করুণা কর! সদাপ্রভুু, 1 আমার সাহায্যকারী হও। 1
11তুমি আমার শোককে নাচে পরিণত করেছ; 1 তুমি আমার চটের বস্ত্র খুলে দিয়ে আনন্দে সাজিয়েছ। 1
12তাই এখন আমার গৌরবের হৃদয় তোমার প্রশংসা গান করে 1 এবং নীরব থাকে না; সদাপ্রভুু, আমার ঈশ্বর, 1 আমি চিরকাল তোমাকে ধন্যবাদ দেব।