Psalms · বাইবেল (বাংলা)

Psalms 9

1আমার সমস্ত হৃদয় দিয়ে আমি সদাপ্রভুুকে ধন্যবাদ দেব, 1 আমি তোমার সমস্ত আশ্চর্য্য কাজের কথা বলব। 1

2আমি সর্বশক্তিমান ঈশ্বরের মধ্যে খুশি 1 এবং আনন্দিত হব; আমি ঈশ্বরের নামের উদ্দেশ্যে প্রশংসাগান করব, 1 হে মহান ঈশ্বর! 1

3যখন আমার শত্রুরা ফেরে, 1 তারা তোমার সামনে বাধা পাবে ও বিনষ্ট হবে। 1

4কারণ তুমি আমার ন্যায়ের জন্যে রক্ষা করেছ; 1 একজন ধার্মিক বিচারক হিসাবে তুমি তোমার সিংহাসনে বসেছ। 1

5তুমি যুদ্ধের শব্দে সেই জাতিকে আতঙ্কিত করেছ, 1 তুমি দুষ্টদের ধ্বংস করেছ, 1 তুমি তাদের স্মৃতি চিরদিনের জন্য মুছে ফেলেছ। 1

6শত্রুরা ধ্বংসাবশেষ মত ক্ষয়প্রাপ্ত হবে 1 যখন তুমি তাদের শহরগুলো ধ্বংস করবে, 1 তাদের বিষয়ে সমস্ত স্মৃতি লুপ্ত হয়ে গিয়েছে। 1

7কিন্তু সদাপ্রভুু চিরকাল থাকেন; 1 তিনি ন্যায়বিচারের জন্য তাঁর সিংহাসন স্থাপন করেন। 1

8তিনি ন্যায্যভাবে পৃথিবীকে বিচার করবেন, 1 তিনি জাতিদের বিচার করবেন। 1

9সদাপ্রভুু নিপীড়িতদের জন্য একটি উচ্চ দূর্গ, 1 বিপদের দিন একটি দূর্গ। 1

10যারা তোমার নাম জানে তারা তোমাকে বিশ্বাস করে, 1 তোমার জন্য, সদাপ্রভুু, 1 যারা তোমার খোঁজ করে তাদের পরিত্যাগ কর না। 1

11সদাপ্রভুুর প্রশংসাগান করো; 1 যিনি সিয়োনে বাস করেন তিনি যা করেছেন তা জাতিদের বল। 1

12কারণ তিনি রক্তের প্রতিশোধ নেন 1 ও তা স্মরণ করেন অত্যাচারিত লোকদের কান্না ভুলে যান না। 1

13সদাপ্রভুু আমার উপর দয়া কর, 1 দেখো আমি কেমন করে তাদের দ্বারা অত্যাচারিত হচ্ছি, 1 যারা আমাকে ঘৃণা করে 1 তুমিই সেই যিনি মৃত্যুর দ্বার থেকে আমাকে কেড়ে নিতে পারেন। 1

14আহা, আমি যেন তোমার সমস্ত প্রশংসা প্রচার করতে পারি; 1 সিয়োন কন্যার দ্বারগুলোর মধ্যে, 1 আমি তোমার পরিত্রাণে আনন্দিত হব। 1

15জাতিরা খাতের মধ্যে ডুবে গেছে 1 যা তারা তৈরী করেছিল তাদের লুকানো জালে তাদের পা আটকা পড়েছে। 1

16সদাপ্রভুু নিজেকে প্রকাশ করেছেন; 1 তিনি বিচার নিষ্পন্ন করেন; দুষ্ট নিজের কাজের দ্বারা ফাঁদে পড়ে। সেলা 1

17দুষ্টেরা ফিরবে এবং পাতালে পাঠানো হবে, 1 সমস্ত জাতিরা যারা ঈশ্বরকে ভুলে গেছে। 1

18কারণ অভাবগ্রস্তদের সবদিনের জন্য ভুলে যাবেন না, 1 আর নিপীড়িতদের আশা চিরকালের জন্য বিনষ্ট হবে না। 1

19ওঠ, সদাপ্রভুু, মানুষকে আমাদের জয় করতে দিও না, 1 যেন সমস্ত জাতি তোমার চোখে বিচারিত হয়। 1

20সদাপ্রভুু তাদেরকে আতঙ্কিত কর; 1 জাতিরা জানতে পারে যে তারা মানুষ মাত্র। সেলা

← Psalms 8Read In The App, Free →Psalms 10 →

Study Psalms 9

KJVMatthew HenryJamieson-Fausset-BrownAdam ClarkeJohn WesleyJohn CalvinKeil and DelitzschCharles SpurgeonScofieldFamily Bible NotesGeneva Bible Notes (1599)Reina-Valera (Español)Bíblia Almeida (Português)Luther Bibel (Deutsch)Bible Louis Segond (Français)

All Chapters

123456789101112131415161718192021222324252627282930313233343536373839404142434445464748495051525354555657585960616263646566676869707172737475767778798081828384858687888990919293949596979899100101102103104105106107108109110111112113114115116117118119120121122123124125126127128129130131132133134135136137138139140141142143144145146147148149150