Psalms 119
1ধন্য তারা, যাদের পথ নির্দোষ, 1 যারা সদাপ্রভুুর ব্যবস্থা পথে চলে। 1
2ধন্য তারা, যারা তাঁর বিধিসম্মত আদেশ পালন করে; 1 যারা সমস্ত মন দিয়ে তাঁকে খোঁজে। 1
3তারা অন্যায় করে না, 1 তারা তাঁর পথে চলে। 1
4তুমি তোমর নির্দেশ পালন করতে আদেশ করেছ, 1 যেন আমরা যত্ন সহকারে তা পালন করি। 1
5আহা! যা আমি দৃঢ়ভাবে 1 প্রতিষ্ঠিত করব তোমার সংবিধি পালনে। 1
6তখন আমি লজ্জিত হব না, 1 যখন আমি তোমার আদেশগুলোর বিষয় চিন্তা করি। 1
7যখন আমি তোমার ধর্মময় শাসন শিক্ষা করি, 1 তখন আমি আন্তরিক ভাবে তোমার ধন্যবাদ করব। 1
8আমি তোমার বিধি পালন করব; 1 আমাকে একা ছেড়ে দিও না। বৈৎ। 1
9যুবক কেমন করে নিজের পথ বিশুদ্ধ রাখবে? 1 তোমার বাক্য পালনের মাধ্যমেই করবে। 1
10আমি সমস্ত মন দিয়ে তোমায় খুঁজেছি, 1 আমাকে তোমার আদেশ পথ ছেড়ে ঘুরে বেড়াতে দিও না। 1
11আমি তোমার বাক্য হৃদয়ে সঞ্চয় করে রেখেছি, 1 যেন আমি তোমার বিরুদ্ধে পাপ না করি। 1
12হে সদাপ্রভুু; তুমি ধন্য, 1 আমাকে তোমার বিধি শেখাও। 1
13আমি আমার মুখ দিয়ে তোমার সমস্ত 1 ধর্মময় আদেশ ঘোষণা করেছি যা তুমি প্রকাশ করেছ। 1
14সমস্ত ধন সম্পত্তির থেকেও 1 আমি তোমার নিয়মের আদেশ আনন্দ করি। 1
15আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব 1 এবং তোমার পথের প্রতি মনোযোগ দেব। 1
16আমি তোমার বিধিগুলোয় আনন্দ করি, 1 তোমার বাক্য ভুলে যাব না। গিমেল। 1
17তোমার দাসের প্রতি দয়াবান হও, 1 যেন আমি বাঁচি এবং তোমার বাক্য পালন করি। 1
18আমার চোখ খুলে দাও, 1 যেন আমি তোমার ব্যবস্থায় আশ্চর্য্য আশ্চর্য্য বিষয় দেখতে পাই। 1
19আমি পৃথিবীতে বিদেশী, 1 আমার থেকে তোমার আদেশগুলো লুকিও না। 1
20আমার প্রাণ সব দিন আকাঙ্ক্ষায় চূর্ণ 1 তোমার ধর্মময় আদেশের জন্য। 1
21তুমি অহঙ্কারীদেরকে ধমক দিয়েছ, 1 যারা অভিশপ্ত, যারা তোমার আদেশ ছেড়ে ঘুরে বেড়ায়। 1
22আমার থেকে দূর্নাম ও অপমান দূর কর, 1 কারণ আমি তোমার নিয়মের আদেশ পালন করেছি। 1
23যদিও শাসকেরা আমার বিরুদ্ধে চক্রান্ত 1 এবং নিন্দা করেছে; তবুও তোমার দাস তোমার বিধি ধ্যান করে। 1
24তোমার নিয়মের আদেশ আমার আনন্দজনক 1 এবং সেগুলি আমার পরামর্শদাতা। দালৎ। 1
25আমার প্রাণ ধূলোতে জড়িয়ে আছে, 1 তোমার বাক্য অনুযায়ী আমাকে জীবন দাও। 1
26আমি আমার পথের কথা তোমায় বলেছি 1 এবং তুমি আমাকে উত্তর দিয়েছ, 1 তোমার বিধি আমাকে শেখাও। 1
27তোমার নির্দেশ আমাকে বুঝিয়ে দাও, 1 যাতে আমি তোমার আশ্চর্য্য শিক্ষা সব ধ্যান করতে পারি। 1
28দুঃখে আমার হৃদয় গলে পড়ছে, 1 তোমার বাক্যে আমাকে ওঠাও। 1
29আমার থেকে মিথ্যার পথ দূর কর, 1 অনুগ্রহ করে আমাকে তোমার ব্যবস্থা শেখাও। 1
30আমি বিশ্বস্ততার পথ মনোনীত করেছি, 1 আমি সব দিন তোমার ধর্মময় আদেশ আমার সামনে রাখেছি। 1
31আমি তোমার নিয়মের আদেশ সমূহে জড়িয়ে আছি; 1 সদাপ্রভুু আমাকে লজ্জিত হতে দিও না। 1
32আমি তোমার আদেশ পথে দৌড়াব, 1 কারণ তুমি তা করতে আমার হৃদয় বড় করেছ। হে। 1
33হে সদাপ্রভুু, তোমার বিধির পথ আমাকে শেখাও, 1 আর আমি শেষ পর্যন্ত তা পালন করব। 1
34আমাকে বুদ্ধি দাও 1 এবং আমি তোমার ব্যবস্থা পালন করব; 1 আমি আমার সমস্ত হৃদয় দিয়ে তা পালন করব। 1
35তোমার আদেশ পথে আমাকে পরিচালনা করাও, 1 কারণ আমি সেই পথে চলতে আনন্দ পাই। 1
36তোমার নিয়মের আদেশের দিকে 1 আমার হৃদয়কে পরিচালনা দাও 1 এবং অসৎ লাভের থেকে দূরে রাখ। 1
37মন্দ বিষয় থেকে আমার চোখ ফেরাও, 1 আমাকে তোমার পথে পুনরুজ্জীবিত কর। 1
38তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা পূর্ণ কর, 1 যা তুমি তাদের জন্য তৈরী করেছিলে যারা তোমায় সম্মান করে। 1
39আমার অপমান দূর কর, যার আমি ভয় করি, 1 কারণ তোমার ধর্মময় আদেশ ভাল। 1
40দেখ, আমি তোমার নির্দেশগুলোর জন্য আকাঙ্খা করে আসছি; 1 তোমার ধার্ম্মিকতায় আমাকে জীবিত রেখো। বৌ। 1
41হে সদাপ্রভুু, আমাকে তোমার অক্ষয় ভালবাসা দাও 1 তোমার প্রতিজ্ঞা অনুসারে তোমার পরিত্রান দাও। 1
42তবে আমি তাদের উত্তর দিতে পারব যারা আমায় উপহাস করে, 1 কারণ আমি তোমার বাক্যে নির্ভর করেছি। 1
43আমার মুখ থেকে সত্যের বাক্য নিয়ে নিও না, 1 কারণ আমি তোমার ধর্মময় আদেশের জন্য অপেক্ষা করছি। 1
44আমি সব দিন তোমার ব্যবস্থা পালন করব, 1 যুগে যুগে চিরকাল করব। 1
45আমি নিরাপদে চলব, 1 কারণ আমি তোমার নির্দেশগুলোর খোঁজ করেছি। 1
46আমি রাজাদের সামনে তোমার গুরত্বপূর্ণ আদেশের কথা বলব 1 এবং লজ্জিত হব না। 1
47আমি তোমার আদেশগুলোয় আনন্দ করব, 1 যা আমি ভীষণ ভালবাসি। 1
48আমি তোমার আদেশগুলোর কাছে অঞ্জলি ওঠাব, 1 যা আমি ভালবাসি; 1 আমি তোমার বিধি ধ্যান করব। সয়িন। 1
49তোমার দাসের জন্য তোমার প্রতিজ্ঞা স্মরণ কর, 1 কারণ তুমি আমাকে আশা দিয়েছ। 1
50আমার দুঃখে এটাই আমার সান্ত্বনা: 1 যে তোমার প্রতিজ্ঞা আমাকে বাঁচিয়ে রেখেছে। 1
51অহঙ্কারীরা আমাকে বিদ্রূপ করেছে, 1 তবুও আমি তোমার ব্যবস্থা থেকে ফিরিনি। 1
52হে সদাপ্রভুু, আমি প্রাচীনকাল থেকে 1 তোমার ধর্মময় আদেশ শিখছি, 1 আর সান্ত্বনা পেয়েছি। 1
53আমার ক্রোধ জ্বলে উঠেছে, 1 পাপীদের জন্য যারা তোমার ব্যবস্থা অগ্রাহ্য করে। 1
54তোমার বিধি আমার গান হয়েছে 1 যেখানে আমি অস্থায়ীভাবে বাস করি। 1
55হে সদাপ্রভুু, আমি রাতে তোমার নামের বিষয়ে চিন্তা করি 1 এবং আমি তোমার ব্যবস্থা পালন করি। 1
56এটাই আমার অভ্যাস কারণ 1 আমি তোমার নির্দেশগুলো পালন করেছি। হেৎ। 1
57সদাপ্রভুু আমার অধিকার; 1 আমি দৃঢ়প্রতিজ্ঞ তোমার বাক্য সকল পালনে। 1
58আমি সমস্ত হৃদয় দিয়ে আন্তরিকভাবে 1 অনুরোধ করি তোমার দয়া পাবার; 1 তোমার প্রতিজ্ঞা অনুযায়ী, 1 আমার প্রতি কৃপা কর। 1
59আমি আমার পথ পরীক্ষা করেছি 1 এবং তোমার নিয়মের আদেশের দিকে আমার চরণ ফিরিয়েছি। 1
60আমি তাড়াতাড়ি করলাম 1 এবং তোমার আদেশগুলো পালনে দেরী করলাম না। 1
61পাপীদের দড়ি আমাকে ফাঁদে ফেলেছে, 1 আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। 1
62আমি মাঝ রাত্রে তোমার ধন্যবাদ করতে উঠি, 1 তোমার ন্যায় বিধানের জন্য। 1
63আমি সেই সকলের সঙ্গী যারা তোমাকে সম্মান করে 1 এবং যারা তোমার নির্দেশগুলো পালন করে। 1
64হে সদাপ্রভুু, পৃথিবী তোমার চুক্তির বিশ্বস্ততায় পরিপূর্ণ; 1 আমাকে তোমার বিধির শিক্ষা দাও। টেট। 1
65হে সদাপ্রভুু, তুমি তোমার দাসের মঙ্গল করেছ, 1 তোমার বাক্যানুসারে করেছ। 1
66আমাকে সঠিক বিচারশক্তি এবং বুদ্ধি শেখাও, 1 কারণ আমি তোমার আদেশগুলোয় বিশ্বাস করেছি। 1
67দুঃখ পাওয়ার আগে আমি ভ্রান্ত ছিলাম, 1 কিন্তু এখন আমি তোমার বাক্য পালন করছি। 1
68তুমি মঙ্গলময় এবং তুমি সেই যিনি মঙ্গল কাজ করেন, 1 তোমার বিধি আমাকে শেখাও। 1
69অহঙ্কারীরা আমার বিরুদ্ধে মিথ্যা কথা বলেছে, 1 কিন্তু আমি সমস্ত হৃদয় দিয়ে তোমার নির্দেশ পালন করেছি। 1
70তাদের হৃদয়ে সত্যতা নেই; 1 কিন্তু আমি তোমার ব্যবস্থায় আনন্দ করি। 1
71এটা আমার জন্য ভাল যে আমি দুঃখ ভোগ করেছি, 1 যেন আমি তোমার বিধি শিখতে পারি। 1
72হাজার হাজার সোনা ও 1 রূপার চেয়ে তোমার মুখের নির্দেশ আমার জন্য মহা মূল্যবান। ইয়োদ। 1
73তোমার হাত আমার গঠন ও স্থাপন করছে; 1 আমাকে বুদ্ধি দাও, 1 যেন আমি তোমার আদেশ সকল শিখতে পারি। 1
74যারা তোমাকে সম্মান করে, 1 তারা আমাকে দেখে গর্বিত হবে, 1 কারণ আমি তোমরা বাক্যে আশা পাই। 1
75হে সদাপ্রভুু, আমি জানি তোমার আদেশ ন্যায্য 1 এবং তুমি বিশ্বস্ততায় আমাকে দুঃখ দিয়েছ। 1
76তোমার চুক্তির বিশ্বস্ততা আমায় সান্ত্বনা দিক, 1 যেমন তুমি তোমার দাসকে প্রতিজ্ঞা করেছ। 1
77আমার প্রতি করুণা কর, যেন আমি বাঁচি; 1 কারণ তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক। 1
78অহঙ্কারীদের লজ্জায় ফেলা হোক, 1 কারণ তারা আমার নিন্দা করেছে; 1 কিন্তু আমি তোমার নির্দেশগুলোয় ধ্যান করব। 1
79যারা তোমাকে সম্মান করে, 1 তারা আমার দিকে ফিরুক, 1 তারা যারা তোমার নিয়মের আদেশ জানে তারা ফিরুক। 1
80আমার হৃদয় তোমার বিধিতে নির্দোষ হোক, 1 যেন আমি লজ্জায় না পড়ি। কফ। 1
81আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করি, 1 আমি তোমার বাক্যে আমার আশা রেখেছি। 1
82আমার চোখ তোমার প্রতিজ্ঞা দেখার আকাঙ্খা করে; 1 কখন তুমি আমাকে সান্ত্বনা করবে? 1
83কারণ আমি ধোঁয়ায় ভরা দ্রাক্ষার থলির মত হয়েছি; 1 আমি তোমার বিধি ভুলে যাই নি। 1
84কত দিন তোমার দাস এসব সহ্য করবে? 1 কবে তুমি আমার তাড়নাকারীদের বিচার করবে? 1
85অহঙ্কারীরা আমার জন্য গর্ত খুঁড়েছে, 1 তারা তোমার ব্যবস্থার নিন্দা করে। 1
86তোমার সমস্ত আদেশ বিশ্বসনীয়; 1 যে সমস্ত লোক আমাকে অন্যায়ভাবে অত্যাচার করে; 1 আমায় সাহায্য কর। 1
87তারা পৃথিবীতে আমাকে প্রায় শেষ করে ফেলেছিল, 1 কিন্তু আমি তোমার নির্দেশগুলো ত্যাগ করিনি। 1
88যেমন তোমার চুক্তির বিশ্বস্ততার প্রতিজ্ঞা 1 অনুসারে আমাকে জী + 119:88 আমার জীবন কে পুনর্গঠন কর বিত রাখো, 1 যাতে আমি তোমার নিয়মের আদেশ 1 পালন করতে পারি যা তুমি বলেছ। লামদ। 1
89হে সদাপ্রভুু, তোমার বাক্য অনন্তকাল স্থায়ী, 1 তোমার বাক্য স্বর্গে দৃঢ় ভাবে স্থাপিত। 1
90তোমার বিশ্বস্ততা পুরুষে পুরুষে স্থায়ী; 1 তুমি পৃথিবীকে স্থাপন করেছ 1 এবং তা স্থির থাকে। 1
91সমস্ত কিছুই আজ পর্যন্ত স্থির রয়েছে, 1 যেমন তুমি বলেছ তোমার ন্যায় বিধানে, 1 কারণ সমস্ত কিছুই তোমার দাস। 1
92যদি তোমার ব্যবস্থা আমার আনন্দদায়ক না হত, 1 তবে আমি আপন দুঃখে ধ্বংস হতাম। 1
93আমি তোমার নির্দেশগুলো কখনও ভুলে যাব না, 1 কারণ তার দ্বারাই তুমি আমাকে জীবিত রেখেছ। 1
94আমি তোমারই, আমাকে রক্ষা কর; 1 কারণ আমি তোমার নির্দেশগুলো অন্বেষণ করি। 1
95পাপীরা আমাকে ধ্বংস করার জন্য প্রস্তুত; 1 কিন্তু আমি তোমার নিয়মের আদেশ বোঝার চেষ্টা করব। 1
96আমি দেখেছি যে সমস্ত কিছুরই সীমা আছে; 1 কিন্তু তোমার আদেশ এটি মহান, অপরিসীম। মেম। 1
97আহা, আমি তোমার ব্যবস্থা কেমন ভালবাসি। 1 এটা সমস্ত দিন আমার ধ্যানের বিষয়। 1
98তোমার আদেশ আমাকে শত্রুর থেকেও জ্ঞানবান করে; 1 কারণ তোমার আদেশ চিরকাল আমার সঙ্গে আছে। 1
99আমার বেশি বুদ্ধি আমার সমস্ত গুরুর থেকে, 1 কারণ আমি তোমার নিয়মের আদেশের ধ্যান করি। 1
100প্রাচীন লোকদের থেকেও আমি বেশি বুদ্ধিমান, 1 তার কারণ আমি তোমার নির্দেশগুলো পালন করেছি। 1
101আমি সমস্ত কুপথ থেকে আমার পা দূরে রেখেছি, 1 যেন আমি তোমার বাক্য পালন করি। 1
102আমি তোমার ন্যায় বিধান থেকে ফিরি নি, 1 কারণ তুমিই আমাকে নির্দেশ দিয়েছ। 1
103তোমার বাক্য সকল আমার মুখে কেমন মিষ্ট লাগে! 1 তা আমার মুখে মধুর থেকে মিষ্টি। 1
104তোমার নির্দেশগুলোর দ্বারাই আমার বুদ্ধি লাভ হয়। 1 সেইজন্য আমি সমস্ত মিথ্যা পথ ঘৃণা করি। নুন। 1
105তোমার বাক্য আমার চরনের প্রদীপ, 1 আমার পথের আলো। 1
106আমি শপথ করেছি এবং স্থির করেছি, 1 যে আমি তোমার বিধি পালন করব। 1
107হে সদাপ্রভুু, আমি খুব দুঃখার্ত্ত; 1 তোমার বাক্যের প্রতিজ্ঞা 1 অনুযায়ী আমাকে জীবিত রেখ। 1
108সদাপ্রভুু, দয়া করে আমার মুখের 1 স্বেচ্ছা দত্ত উপহার সকল গ্রহণ কর 1 এবং তোমার ন্যায় বিধান আমাকে শেখাও। 1
109আমার প্রাণ সবদিন বিপদে থাকে, 1 তবুও আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। 1
110পাপীরা আমার জন্য ফাঁদ পেতেছে, 1 কিন্তু আমি তোমার নির্দেশ থেকে দূরে সরে যাই নি। 1
111আমি তোমার নিয়মের আদেশ 1 আমার দাবি বলে অধিকার করেছি, 1 কারণ সেগুলো আমার হৃদয়ের আনন্দ। 1
112আমার হৃদয় তোমার বিধি মেনে চলতে স্থির হয়েছে, 1 চিরকালের জন্য, শেষ পর্যন্ত। সামক। 1
113আমি দ্বিমনা লোকেদের ঘৃণা করি, 1 কিন্তু তোমার ব্যবস্থা ভালবাসি। 1
114তুমি আমার লুকানোর জায়গা ও আমার ঢাল; 1 আমি তোমার বাক্যের জন্য অপেক্ষা করি। 1
115মন্দ কাজকরীরা, আমার কাছ থেকে দূর হও; 1 যাতে আমি আমার ঈশ্বরের আদেশ সকল পালন করতে পারি। 1
116তোমার বাক্যে আমাকে ধরে রাখ যাতে আমি বাঁচি 1 এবং আমাকে আমার আশায় লজ্জিত হতে দিও না। 1
117আমাকে তুলে ধর এবং আমি উদ্ধার পাব; 1 আমি সব দিন তোমার বিধি ধ্যান করব। 1
118তুমি তাদের সকলকে অগ্রাহ্য করেছ, 1 যারা তোমার বিধি ছেড়ে চলে গেছে; 1 কারণ সেই সমস্ত লোকেরা প্রতারক এবং অবিশ্বস্ত। 1
119তুমি পৃথিবীর সমস্ত পাপীদেরকে মলের মত দূর করে থাক, 1 এই জন্য আমি তোমরা ন্যায় বিধান ভালবাসি। 1
120তোমার ভয়ে আমার শরীর রোমাঞ্চিত হয়, 1 তোমার শাসনকলাপে আমি ভীত। অয়িন। 1
121যা কিছু ন্যায্য এবং সঠিক আমি করি; 1 আমাকে আমার উপদ্রবকারীদের হাতে ছেড়ে দিও না। 1
122তুমি তোমার দাসের মঙ্গল নিশ্চিত কর, 1 অহঙ্কারীরা আমার ওপর উপদ্রব না করুক। 1
123তোমার পরিত্রানের অপেক্ষায় 1 এবং তোমার ধর্মময় বাক্যের জন্য আমার চোখ ক্লান্ত হয়েছে। 1
124তোমার দাসকে তোমার চুক্তির বিশ্বস্ততা দেখাও 1 এবং আমাকে তোমার বিধি শেখাও। 1
125আমি তোমার দাস, আমাকে বুদ্ধি দাও, 1 যেন আমি তোমার নিয়মের আদেশগুলো জানতে পারি। 1
126সদাপ্রভুুর কাজ করবার দিন হল, 1 কারণ লোকেরা তোমার ব্যবস্থা খণ্ডন করেছে। 1
127সত্যি আমি তোমার আদেশ সকল ভালবাসি, 1 সোনার থেকেও, বিশুদ্ধ সোনার থেকেও ভালবাসি। 1
128এই জন্য আমি সাবধানে তোমার সমস্ত নির্দেশ অনুসরণ করি 1 এবং আমি সমস্ত মিথ্যার পথ ঘৃণা করি। পে। 1
129তোমার নিয়মের আদেশ আশ্চর্য্য, 1 এই জন্য আমি সেগুলো পালন করি। 1
130তোমার প্রকাশিত বাক্য আলো দান করে; 1 তা সরলদের বুদ্ধি দান করে। 1
131আমি মুখ খুলে শ্বাস ফেলছিলাম, 1 কারণ আমি তোমার আদেশগুলোর আকাঙ্খা করছিলাম। 1
132আমার দিকে ফের এবং আমায় দয়া কর, 1 যেমন তুমি সব দিন করে থাক 1 তাদের জন্য যারা তোমার নাম ভালবাসে। 1
133তোমার বাক্য দ্বারা আমার চরণকে পরিচালনা দাও; 1 কোন পাপকে আমার উপরে কর্তৃত্ব করতে দিও না। 1
134মানুষের উপদ্রব থেকে আমাকে উদ্ধার কর, 1 যাতে আমি তোমার নির্দেশগুলো পালন করতে পারি। 1
135তোমার দাসের ওপর তোমার মুখ উজ্জ্বল হোক 1 এবং তোমার বিধি সকল আমাকে শেখাও। 1
136আমার চোখ থেকে জলধারা বইছে, 1 কারণ লোকেরা তোমার ব্যবস্থা পালন করে না। সাদে। 1
137হে সদাপ্রভুু, তুমি ধার্মিক 1 এবং তোমার আদেশ সকল ন্যায্য। 1
138তুমি তোমার নিয়মের আদেশ ধার্ম্মিকতায় 1 এবং বিশ্বস্ততায় দিয়েছ। 1
139রাগ আমাকে ধ্বংস করেছে, 1 কারণ আমার বিপক্ষেরা তোমার বাক্য সকল ভুলে গেছে। 1
140তোমার বাক্য খুবই পরীক্ষাসিদ্ধ 1 এবং তোমার দাস তা ভালবাসে। 1
141আমি তুচ্ছ ও অবজ্ঞাত, 1 তবুও আমি তোমার নির্দেশ সকল ভুলে যাই নি। 1
142তোমার ন্যায়বিচার চিরকাল সঠিক 1 এবং তোমার ব্যবস্থা বিশ্বসনীয়। 1
143যদিও চরম দূর্দশা ও যন্ত্রণা আমাকে পেয়ে বসেছে, 1 [তবুও] তোমার আদেশ সকল আমার আনন্দদায়ক। 1
144তোমার নিয়মের আদেশ চিরকাল ধর্মময়; 1 আমাকে বুদ্ধি দাও, যাতে আমি বাঁচি। 1
145হে সদাপ্রভুু, আমি সমস্ত হৃদয় দিয়ে ডেকেছি; 1 আমাকে উত্তর দাও, আমি তোমার বিধি পালন করব। 1
146আমি তোমাকে ডেকেছি; আমাকে রক্ষা কর 1 এবং আমি তোমার নিয়মের আদেশ পালন করব। 1
147আমি ভোরের আগে উঠি 1 এবং সাহায্যের জন্য চিত্কার করি, 1 আমি তোমার বাক্যে সকলে আশা রাখি। 1
148আমার চোখ সারা রাত খোলা ছিল, 1 যেন আমি তোমার বাক্য ধ্যান করতে পারি। 1
149তোমার চুক্তির বিশ্বস্ততা অনুসারে আমার রব শোন; 1 হে সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, 1 যেমন তুমি প্রতিজ্ঞা করেছ তোমার ন্যায় বিধানে। 1
150যারা আমায় অত্যাচার করেছে তারা আমার কাছে আসছে; 1 কিন্তু তারা তোমার ব্যবস্থা থেকে অনেক দূরে। 1
151হে সদাপ্রভুু, তুমিই নিকটবর্ত্তী 1 এবং তোমার সমস্ত আদেশ বিশ্বস্ত। 1
152অনেক আগে আমি তোমার নিয়মের আদেশ জেনেছি, 1 যা তুমি চিরকালের জন্য স্থাপন করেছ। রেশ। 1
153আমার দুঃখ দেখ এবং আমাকে সাহায্য কর, 1 কারণ আমি তোমার ব্যবস্থা ভুলে যাই নি। 1
154আমার বিবাদ মেটাও এবং আমাকে মুক্ত কর, 1 আমাকে জীবিত রাখ, 1 যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ। 1
155পরিত্রান পাপীদের থেকে দূরে, 1 কারণ তারা তোমার বিধি সকল ভালবাসে না। 1
156হে সদাপ্রভুু, তোমার করুণার কার্য্য মহান; 1 আমাকে জীবিত রাখ, যেমন তুমি সবদিন করে থাক। 1
157আমার তাড়নাকারী ও শত্রু অনেক, 1 তবুও আমি তোমার নিয়মের আদেশ থেকে ফিরি নি। 1
158আমি বিশ্বাসঘাতকদেরকে ঘৃণা ভাবে দেখলাম, 1 কারণ তারা তোমার বাক্য পালন করে না। 1
159দেখ, আমি তোমার নির্দেশগুলো কেমন ভালবাসি। 1 সদাপ্রভুু, আমাকে জীবিত রাখ, 1 যেমন তুমি তোমার চুক্তির বিশ্বস্ততায় প্রতিজ্ঞা করেছ। 1
160তোমার সমস্ত বাক্য সত্য, 1 তোমার প্রত্যেকটি আদেশ চিরস্থায়ী। শিন। 1
161শাসকেরা অকারণে আমাকে অত্যাচার করেছে, 1 আমার হৃদয় কাঁপে, 1 তোমার বাক্যের অবাধ্য হতে ভয় লাগে। 1
162আমি তোমার বাক্যে আনন্দ করি, 1 যেমন কেউ মহা লুট পেলে করে। 1
163আমি মিথ্যাকে ঘৃণা ও অবজ্ঞা করি, 1 কিন্তু আমি তোমার ব্যবস্থা ভালবাসি। 1
164আমি দিনের সাতবার তোমার প্রশংসা করি, 1 তোমার ন্যায় বিধানের জন্য। 1
165যারা তোমার ব্যবস্থা ভালবাসে, 1 তাদের মহা শান্তি; তাদের হোঁচট লাগে না। 1
166সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের অপেক্ষা করছি 1 এবং আমি তোমার আদেশের বাধ্য হয়েছি। 1
167আমি তোমার আদেশ পালন করেছি 1 এবং আমি সেগুলো খুব ভালবাসি। 1
168আমি তোমার নির্দেশ ও আদেশ পালন করেছি; 1 কারণ আমি যা কিছু করি তুমি তা জানো। তোঁ। 1
169সদাপ্রভুু, আমার আর্তনাদ তোমার কাছে উপস্থিত হোক, 1 তোমার বাক্য অনুসারে আমাকে বুদ্ধি দাও। 1
170আমার বিনতি তোমার সামনে উপস্থিত হোক, 1 যেমন তুমি তোমার বাক্যে প্রতিজ্ঞা করেছ, 1 আমাকে সাহায্য কর। 1
171আমার ঠোঁট তোমার প্রশংসা করুক, 1 কারণ তুমি আমাকে তোমার বিধি সকল শিক্ষা দিচ্ছ। 1
172আমার জিভ তোমার বাক্যের বিষয় গান করুক, 1 কারণ তোমার সমস্ত আদেশ ন্যায্য। 1
173তোমার হাত আমায় সাহায্য করুক; 1 কারণ আমি তোমার নির্দেশ মনোনীত করেছি। 1
174সদাপ্রভুু, আমি তোমার পরিত্রানের আকাঙ্খা করেছি 1 এবং তোমার ব্যবস্থা আমার আনন্দ দায়ক। 1
175আমার জীবিত থাকি 1 এবং তোমার গৌরব করি; 1 তোমার ন্যায় বিধান আমায় সাহায্য করুক; 1
176আমি হারানো মেষের মত হয়েছি; 1 তোমার দাসের অন্বেষণ কর; 1 কারণ আমি তোমার আদেশ সকল ভুলে যাই নি।